Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া .. | ৬৯ র্‌ আবদুল্লাহ্‌ ইব্ন আল হারিছ ইব্‌ন জায্‌ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেয়ে অধিক মৃদু হাসতে আমি কাউকে দেখিনি । তারপর তিনি লায়ছের হাদীস সংগ্রহ থেকে আবদুল্লাহ্‌ হারিছ থেকে তা বর্ণনা করেছেন। তিনি (আবদুল্লাহ্‌) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কখনও মৃদু হাসি ব্যতীত হাসতেন না । তারপর তিনি হাদীসখানিকে “সহীহ্‌* বলেছেন। মুসলিম, ইয়াহয়া ইব্ন ইয়াহ্‌য়া .... সিমাক ইব্‌ন হারব সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি (একবার) জাবির ইব্‌ন সামুরাকে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে উঠাবসা করতেন? তিনি বললেন, হাঁ। প্রায়শই তিনি যে স্থানে ফজরের নামায পড়তেন সূর্যোদয় পর্যন্ত সে স্থান থেকে উঠতেন না। আর সাহাবাগণ আলাপ-আলোচনা করতেন এবং কখনও কখনও জাহিলিয়াতের কোন বিষয় নিয়ে হাসাহাসি করতেন । কিন্তু রাসূলুল্লাহ (সা) শুধু মৃদু হাসতেন। আবূ দাউদ তায়ালিসী শুরায়ক ও কায়স ইব্‌ন সা'দ সুত্রে ..... সিমাক হারব থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি জাবির ইব্‌ন সামুরাকে জিজ্ঞেস করলাম, আপনি কি নবী করীম (সা)-এর সাথে উঠাবসা করতেন? তিনি বললেন, হা । তিনি চুপ থাকতেন কম এবং হাসতেন কম, কখনওবা তার সাহাবাগণ তার কাছে কবিতা আবৃত্তি করতেন, কখনওবা তাদের কোন বিষয় নিয়ে হাসাহাসি করতেন, তখন তিনি মাঝে মধ্যে মৃদু হাসতেন । হাফিয বায়হাকী, আবূ আবদুল্লাহ্‌ আল-হাফিয এবং আবু সাঈদ ইবৃন আবূ আমর সূত্রে ..... খারিজা ইব্‌ন যায়দ (ইব্ন ছাবিত) থেকে বর্ণনা করেন যে, একবার কতিপয় ব্যক্তি তার পিতার সাক্ষাতে প্রবেশ করে বললেন, আমাদের রাসূলুল্লাহ্‌ সো)-এর কিছু স্বভাব চরিত্রের কথা বলুন! তখন তিনি বললেন, আমি তার প্রতিবেশী ছিলাম । যখনই ওহী নাধিল হত, তখন তিনি আমাকে ডেকে পাঠাতেন এবং আমি তার কাছে আসতাম এবং নাধিলকৃত ওহী লিখতাম । আর আমরা যখন নিজেদের মাঝে দুনিয়ার কথা উল্লেখ করতাম তখন আমাদের সাথে তিনিও তার উল্লেখ করতেন, তদ্রপ আমরা যখন আখিরাতের কথা উল্লেখ করতাম তখন আমাদের সাথে তিনিও তা উল্লেখ করতেন, এবং আমরা যখন খাবারের আলোচনা করতাম, তখন তিনিও আমাদের সাথে তার আলোচনা করতেন-এ সবই তার বরাতে আমরা তোমাদের সাথে আলোচনা করি । ইমাম তিরমিযী তার “শামায়েলে আববাস আদৃদাওরীর ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াহীদ সুত্রে হাদীসখানি এ সনদে অনুরূপ করে রিওয়ায়াত করেছেন। নবীজীর বদান্যতা ও মহানুভবতা যুহরী ..... ইব্ন আব্বাস সূত্রে বুখারী ও মুসলিম বর্ণিত যে হাদীস বিগত হয়েছে, তা হল, তিনি (ইব্ন আব্বাস) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন শ্রেষ্ঠতম বদান্য ব্যক্তি । আর তিনি সবচেয়ে অধিক বদন্য হতেন রমযান মাসে, যখন ওহী নিয়ে জিবরীল (আ) তার সাক্ষাতে আসতেন এবং তাকে কুরআন শোনাতেন এবং তার থেকে কুরআন শুনতেন । আর আল্লাহ্র রাসূল বদান্যতায় অবাধ বায়ুর চাইতেও অগ্রগামী ছিলেন। সন্দেহ নেই এই উপমা আরবী ভাষার অলঙ্করণের অনুপম প্রকাশ । এখানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বদান্যতাকে তার বাাপকতা, সার্বক্ষণিকতা ও নিরবচ্ছিন্নতায় অবাধ প্রবাহের মুক্ত বাতাসের সাথে তুলনা করা হয়েছে। সুফিয়ান ইব্ন সাঈদের হাদীস সংগহ থেকে মুহাম্মদ ইবৃন মুনকাদির ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ সূত্রে বুখারী ও মুসলিম শরীফে যে হাদীস বর্ণিত হয়েছে তা হল, রাসূলুল্লাহ ফ্.2110001179.0010)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।