Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া অবাক করেনা? ..... এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন। ইমাম আহমদ ..... আইশা (রো) সূত্রে বর্ণনা করেন, তিনি আইশা (রা) বলেন, নবী করীম (সা) -এর কথাগুলো হতো (পৃথক পৃথক) যা সকলেই বুঝতে পারত, তিনি লাগাতার বলে যেতেন না। ইব্ন আবু শায়বার বরাতে আবূ দাউদ তা রিওয়ায়াত করেছেন । আবু ইয়ালা আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ অথবা ইব্ন উমর (রা) থেকে বর্ণনা করেন, নবী করীম (সা)-এর কথা হতো ধীরে ধীরে অনব্য বা অছন্দবদ্ধ। ইমাম আহমদ আব্দুস সামাদ ..... আনাস সূত্রে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা) যখন কোন কথা বলতেন তখন তা তিনবার করে বলতেন এবং যখন কোন লোকজনকে সালাম করতেন তখন তিনবার করে সালাম করতেন । আব্দুস সামাদের হাদীস সংগ্রহ থেকে বুখারীও তা বর্ণনা করেছেন। আহমদ বলেন, আবূ সাঈদ আবদুল্লাহ্‌ ইবনুল মুছান্না সুত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি ছুমামা ইব্‌ন আনাসকে উল্লেখ করতে শুনেছি যে, হযরত আনাস যখন কোন কথা বলতেন তখন তা তিনবার করে বলতেন এবং তিনি উল্লেখ করেন যে, নবী করীম (সা) যখন কোন কথা বলতেন তখন তিনবার করে বলতেন এবং তিনি যখন কোন গৃহে প্রবেশের অনুমতি চেয়ে সালাম করতেন তখনও তিনবার করে সালাম করতেন । আর তিরমিষী আবদুল্লাহ্‌ ইবনুল মুছান্না আনাস সূত্রে 'যে হাদীস রিওয়ায়াত করেছেন, তাতে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন কোন কথা বলতেন তখন শ্রোতারা যাতে বুঝতে পারে সে জন্য তিনি তিনি তিনবার বলতেন । এরপর তিরমিযী হাদীসখানিকে “হাসান-সহীহ্‌-গরীব' বলে মন্তব্য করেছেন। | সহীহ্‌ বুখারীতে রয়েছে যে, তিনি (নবীজী) বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক বাণীসমূহ প্রদান করা হয়েছে আর আমি প্রজ্ঞার বাণী সমূহ অতি সংক্ষেপে বিবৃত করি। ইমাম আহমদ, হাজ্জাজ ..... সাঈদ ইবনুল মুসায়্যাব্‌ সূত্রে বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি, আমাকে সারগর্ভ বাণী দিয়ে প্রেরণ করা হয়েছে এবং . ভীতি অর্থাৎ আমাকে দেখে সকলের মাঝে ভীতি ও সমীহবোধ সৃষ্টি হয়) দ্বারা সাহায্য করা হয়েছে। একবার নিদ্রিত অবস্থায় স্বপ্রযোগে পৃথিবীর ভাগ্তারসমূহের চাবিসমূহ আমার হাতে তুলে দেয়া হয়। লায়ছের হাদীস সংগ্রহ থেকে বুখারী তা এভাবে রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ ইসহাক ইব্‌ন ঈসা ..... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আমাকে “ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে এবং ব্যাপক অর্থবোধক বাণী দান করা হয়েছে। একবার ঘৃমত্ত অবস্থায় স্বপ্নযোগে পৃথিবীর ভাগ্তারসমূহের চাবিকাঠি আমার হাতে অর্পণ, করা হয়েছে। এ সুত্রে এটি ইমাম আহমদের একক বর্ণনা । ইমাম আহমদ, ইয়ামীদ ..... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আমাকে ত্রাসন দ্বারা সাহায্য করা হয়েছে এবং ব্যাপক অর্থপূর্ণ বাণীসমূহ দান করা হয়েছে এবং গোটা ভূপৃষ্ঠকে আমার জন্য সালাতের স্থান ও পাক সদৃশ করা হয়েছে। আর একবার ঘ্বুমন্ত অবস্থায় স্বপ্নযোগে পৃথিবীর ভাণ্ডারসমূহের চাবিকাঠি আমার হাতে তুলে দেয়া হয়। এই সুত্রে হাদীসখানি ইমাম আহমদের একক বর্ণনা আর হাদীসখানি মুসলিমের শতেত্তীর্ণ। ইব্‌ন ওয়াহবের হাদীস সংগ্রহ থেকে আইশা (রা) এর বরাতে বুখারী ও মুসলিমে রয়েছে, তিনি (আইশা) বলেন, আমি কখনও রাসূলুল্লাহ্‌ (সা)-কে পূর্ণমুখ খুলে এমনভাবে হাসতে দেখিনি যে আমি তার আল্জিহবা দেখতে পাব। তিনি (সব সময়) মৃদু হাসতেন। ইমাম তিরমিযী, কুতায়বা সূত্রে ডড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।