Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ ইমাম আহমদ আফফান ...... আনাস সুত্রে বর্ণনা করেন, জনৈকা স্ত্রী লোকের মাঝে কিছুটা অপ্রকৃতিস্ৃতা ছিল (একবার) সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার একটি প্রয়োজন রয়েছে। তখন তিনি বললেন, হে অমুকের মা! দেখ, তুমি কোন্পথে যাবে? তখন তিনি তার সাথে উঠে চুপিসারে আলাপ করতে লাগলেন এবং পরিশেষে তার প্রার্থিত প্রয়োজন পূর্ণ করলেন। হাম্মাদ ইব্ন সালামার হাদীস সংগ্রহ থেকে মুসলিম তা এভাবেই রিওয়ায়াত করেছেন । বুখারী ও মুসলিমে আবু হুরায়রা (রা)-এর বরাতে আ“মাশের হাদীস সংগ্রহ থেকে সাব্যস্ত হয়েছে । তিনি (আবু হুরায়রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কখনও কোন খাবারের দোষ ধরেননি, যদি তার তা" খাওয়ার আগ্রহ হত, তাহলে তিনি তা খেতেন, অন্যথায় তা ছেড়ে দিতেন। ছাওরী আসওদ ইব্‌ন কায়স ..... জাবির. (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) রাসূলুল্লাহ (সা) আমাদের বাড়িতে তাশরীফ আনলেন, তখন আমরা তার জন্য একটি বকরী জবাই করলাম | তখন তিনি বললেন, তাদের যেন জানা আছে, আমরা গোশ্ত খেতে ভালবাসি । মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইয়াকুব ..... আবদুল্লাহ্‌ ইব্ন সালাম সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন কথা বলার জন্য মজলিসে বসতেন তখন থেকে থেকে বারবার আকাশের দিকে চোখ তুলে তাকাতেন। আবূ দাউদ তার সুনানের “কিতাবুল আদবে' মুহাম্মদ ইব্‌ন ইসহাকের হাদীস সংগ্হ থেকে এই সনদে এভাবেই তা রিওয়ায়াত করেছেন! আবূ দাউদ সালামা ইব্‌ন শুআয়ব ..... সাঈদ খুদরী (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন বসতেন তখন মোঝে মাঝে) উভয় পা পেটের সাথে লাগিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে রাখতেন | আল বাষ্যার তার মুসনাদে তা বর্ণনা করেছেন । তার ভাষ্য হল নবী করীম (সা) যখন বসতেন তখন উভয় হাঁটু সোজা করে (পেট সংলগ্ন অবস্থায়) তা দু'হাত দিয়ে জড়িয়ে ধরতেন। তারপর আবু দাউদ হাফস ইব্‌ন উমর ও. মূসা ইব্‌ন ইসমাঈল ..... কায়লা বিন্ত “মাখরামা সুত্রে বর্ণনা করেন যে, তিনি (একবার) রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিতম্বে ভর দিয়ে উরু্দয় পেট সংলগ্ন করে তা হাত দিয়ে জড়িয়ে ধরে বসতে দেখেছেন। তিনি (কায়লা) বলেন, আমি যখন বসা অবস্থায় বিনীত-বিন্মর রাসূলকে দেখতে পেলাম, তখন আতকে উঠলাম । আর তিরিমিযী শামাঈলে এবং তাঁর জামি গ্রন্থে আবৃদ ইব্‌ন হুমায়দের বরাতে রিওয়ায়াত করেছন। আর তা মূলত একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ যা তাবারানী তার “আল-মুজামুল কাবীর' গ্রন্থে উল্লেখ করেছেন। বুখারী হাসান ইব্ন আব্বাস আল-বায্যার এর বরাতে সুফিয়ান ..... হয়রত আইশা রো) সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সো) এত কম কথা বলতেন যে, যদি কোন গণনাকারী তা গণনা করত তাহলে নিশ্চয় গণনা করতে পারত | বুখারী লায়ছ ..... হযরত আইশা সূত্রে রিওয়ায়াত করেন যে, তিনি (তাঁর বোনপো উরওয়া ইব্‌ন জুবায়রকে সম্বোধন করে) বললেন, অমুক ব্যক্তি কি তোমাকে অবাক করে না, সে এসে আমার হুজরার পাশে বসে আমাকে শুনিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে হাদীস বর্ণনা করতে লাগল; আর এ সময় আমি (আমার নিয়মিত) তাস্বীহ পাঠ করছিলাম, আমার তাস্বীহ পাঠ শেষ হওয়ার পূর্বেই সে উঠে চলে গেল, আমি তাকে পেলে তাকে উচিত জবাব দিতাম । রাসূলুল্লাহ সো) তোমাদের এমন কথা বলে যেতেন না । ইমাম আহমদ তা রিওয়ায়াত করেছেন আলী ইবৃন ইসহাক ..... . ইউনুস ইব্‌ন ইয়াবীদ সূত্রে (এ সনদে)। তাদের রিওয়ায়াতে রয়েছে, আবু হুরায়রা কি তোমাকে ডড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।