0০017161715 ৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা)-এর হাত ধরে কথা বলতো । আর তিনি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতেন না, এমনকি সে তাকে যে দিকে ইচ্ছা নিয়ে যেত ৷ শু“বার হাদীস সংগ্রহ থেকে ইবৃন মাজা হাদীসখানি রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ হাশিম ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে. তিনি বলেছেন, মদীনাবাসী দাসীও রাসূলুল্লাহ্ (সা)-এর হাত ধরে তার প্রয়োজনে তাকে নিয়ে যেত। ইমাম বুখারী তার সহীহ্ গ্রন্থে 'কিতাবুল আদবে' তা'লীক রূপে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । আর মুহাম্মদ ইবৃন ঈসা হাশিম সূত্রে তা উল্লেখ করেছেন। . তাবারানী আবু শুআয়ব আল হার্রানী ..... ইব্ন উমর সূত্রে বর্ণনা করেন। (তিনি বলেন) আমি শুনেছি (একবার) রাসূলুল্লাহ্ (সা) কাপড় বিক্রেতাকে দেখে তার থেকে চার দিরহামে একটি জামা খরিদ করলেন, এরপর তিনি তা গায়ে দিয়ে বের হলেন। তখন এক আনসারীর সাথে তার সাক্ষাত হল। আনসারীটি বলল, হে আল্লাহ্র রাসূল! আমাকে একটি জামা পরতে দিন, আল্লাহ আপনাকে জান্নাতের জামা পরিয়ে দেবেন। তখন তিনি এ জামাটি খুলে উক্ত _ আনসারীকে পরিয়ে দিলেন, তারপর সেই দোকানদার (কাপড় বিক্রেতার) কাছে ফিরে আসলেন এবং পুনরায় চার দিরহামের বিনিময়ে তার থেকে আরেকটি জামা খরিদ করলেন, তার কাছে তখন দুই দিরহাম অবশিষ্ট রইল। এ সময় হঠাৎ তিনি এক ব্রন্দনরত বালিকার দেখা পেলেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাদছো কেন? সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার গৃহকর্তারা ময়দা খরিদ করার জন্য দু'টি দিরহাম দিয়েছিল; কিন্তু আমার _ নিকট থেকে তা হারিয়ে গেছে। তখন রাসূলুল্লাহ্ (সা) তাকে অবশিষ্ট দিরহাম দু'টি দিয়ে চলে যেতে উদ্যত হলেন, কিন্তু মেয়েটি তখনও কীাদছিল। তখন তিনি তাকে ডেকে বললেন, তুমি তো দুই দিরহাম নিয়েছ, তাহলে আবার কাদছো কেন? তখন সে বলল, আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে প্রহার করবে । তখন তিনি তাকে সাথে নিয়ে তার গৃহবাসীদের কাছে গেলেন এবং তাদেরকে (বাড়ির বাহিরে থেকে) সালাম করলেন, তখন তারা নবীজীর কণ্ঠ চিনতে পারল। তিনি আবার সালাম করলেন, তারপর আবার, তারপর আবার, তারপর আবার, এরূপে তিনি তিনবার সালাম করলেন। তখন তারা সালামের উত্তর দিল, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাওনি? তারা বলল, জী হা । তবে আমরা চাচ্ছিলাম আপনি আমাদেরকে বেশি বেশি সালাম দিন। আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান হোন, আপনাকে কি সে বিব্রত করলো? তখন তিনি বললেন, এই দাসী মেয়েটি আশঙ্কা করছে যে, তোমরা তাকে প্রহার করবে । তখন সেই বাদীর মনিব বলল, আপনার তার সাথে হাটার সম্মানার্থে সে আল্লাহ্র ওয়াস্তে স্বাধীন। (তাদের এরূপ আচরণে প্রীত হয়ে) রাসূলুল্লাহ্ (সা) তখন তাদেরকে মঙ্গলের ও জান্নাতের সুসংবাদ দিলেন। তারপর তিনি বললেন, আন্নাহ আমাদেরকে দশ দিরহামের মধ্যে বরকত দান করেছেন, আল্লাহ্ তাঁর নবীকে একটি জামা পরিয়েছেন, আনসারদের এক ব্যক্তিকে আরেকটি জামা পরিয়েছেন এবং তা থেকেই একজনকে দাসত্যুক্ত করেছেন। আমি আল্লাহ্র প্রশংসা করছি, তিনিই আমাদেরকে নিজ কুদরতে এটা দান রেছেন। এভাবেই তাবারানী হাদীসখানি বর্ণনা করেছেন। আর তার সনদে আর আবূ যুরআ বলেন, তার হাদীস অগ্রহণযোগ্য আল আয্দী বলেন-বর্জনীয়। দড$৮$.2111001109.0011
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.