Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বাড়িতে অবস্থান কালে যখন নামাযের সময় হত, তখন তিনি তার ব্যবহৃত মাদুর ঝাড়ার নির্দেশ দিতেন, এরপর তাতে পানির ছিটা দিতেন এরপর তিনি উঠে দীড়াতেন এবং আমরাও তাদের মাদুর ছিল খেজুরের পাতার তৈরী । আবু দাউদ ব্যতীত সিহাহ্‌ সিত্তার অন্য সঙ্কলকগণ আবৃত্তায়্যাহ আনাস সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। বুখারী মুসলিমে জুহরীর হাদীস সংগ্রহ থেকে উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উতবা ..... ইব্‌ন আব্বাস সূত্রে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) সবচেয়ে দানশীল ছিলেন, আর রমাযানে তিনি সবচে অধিক দানশীল হতেন। যখন জিবরাঈল তার "সাথে সাক্ষাৎ করতেন এবং তাঁরা পরস্পরকে কুরআনও শুনাতেন। আর আল্লাহ্র রাসূল মুক্ত বায়ুর চাইতেও অধিকতর বদান্য ছিলেন। ইমাম আহমদ আবূ কামিল ..... সাল্ম আলাতী সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্‌ন মালিককে বলতে শুনেছি (একবার) নবী করীম (সা) এক ব্যক্তির শরীরে হলুদ রঙ দেখতে পেয়ে তিনি তা অপছন্দ করলেন। আনাস বলেন, এরপর তিনি দীড়িয়ে বললেন, যদি তোমরা ওকে তার শরীর থেকে এই হলুদ রঙ ধোয়ার কথা বলতে! আনাস বলেন, অপ্রিয় কোন বিষয় নিয়ে কিছুতেই তিনি কারো মুখোমুখি হতেন না। আর ইমাম আবূ দাউদ, তিরমিযী তার “শামায়েলে' এবং নাসাঈ তার “আল ইয়াওম ওয়াল লাইলা" গ্রন্থে হাম্মাদ ইব্‌ন যায়দের হাদীস সংগ্রহ থেকে সালম ইব্‌ন কায়স আলাভী আল বসরী থেকে তা বর্ণনা করেছেন। আবূ দাউদ বলেন, সাল্ম আলাভী আলী ইব্‌ন আবূ তালিবের অধস্তন বংশধর নয়, - সে জ্যোতির্বিদ্যা চর্চা করত। একবার সে চাদ দেখার ব্যাপারে আদী ইব্ন আরতাআর কাছে সাক্ষ্য দিল, কিন্তু তিনি তার সাক্ষ্য অনুমোদন করলেন না। আবু দাউদ উছমান ইব্‌ন আবূ শায়বা আইশা (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম (সা)-এর অভ্যাস ছিল যখন তার কাছে কোন ব্যক্তি সম্পর্কে কোন আপত্তিকর কিছু পৌঁছত তখন তিনি এভাবে বলতেন না যে, অমুকের কী হয়েছে, সে এমন এমন বলে; বর! এভাবে বলতেন, লোকদের কী হয়েছে যে, তারা এমন এমন বলে! সহীহ্‌ বুখারীতে এসেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন আমার কাছে কারো বিরুদ্ধে না লাগায় । খোলা মনে আমি তোমাদের সাথে মিলিত হতে চাই। মালিক ইসহাক ইব্ন আবদুল্লাহ্‌ ..... আনাস (রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি নবী করীম (সা)-এর সাথে হাটছিলাম- এ সময় তার পরণে খসখসে কিনারা বিশিষ্ট চাদর ছিল, তখন এক বেদুইন তাকে পেয়ে, তার চাদর ধরে এমন জোরে টান দিল যে, আমি তীর গ্রীবাদেশে তার তীব্র টানের চিহ্ন দেখতে পেলাম । এরপর সে বলল, হে মুহাম্মদ! আল্লাহ্‌ তোমাকে যে মাল দিয়েছেন, তা থেকে আমাকে কিছু-দিতে বল। আনাস বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তার দিকে তাকিয়ে হাসলেন, এরপর তাকে কিছু দানের নির্দেশ দিলেন। মালিকের হাদীস সংগ্রহ থেকে হাদীসখানি বর্ণিত হয়েছে। ইমাম আহমদ যায়দ ইব্‌ন হুবাব ..... হিলাল আল-কুরাশী সূত্রে বর্ণনা করেন যে, তিনি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেন, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে মসজিদে অবস্থান করছিলাম। কিছুক্ষণপর তিনি যখন উঠে দীড়ালেন, আমরাও তীর সাথে উঠে দীড়ালাম ৷ তখন এক বেদুইন এসে বলল, হে মুহাম্মদ! আমাকে কিছু দান করুন। তখন তিনি বললেন, না, আমি আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করছি। তখন সে তার কোমর বরাবর চাদর ধরে টেনে তার ডড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।