Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩ আর এ সময় তিনি তার খচ্চরকে শত্রু ব্যুহ অভিমুখে অগ্রসর হওয়ার জন্য পদাঘাত করছিলেন। আর এটা যেমন ছিল তার সাহসিকতা ও বীরত্বের পরাকাষ্ঠা, তেমনি আল্লাহ্‌র প্রতি পূর্ণ আস্থারও পরিচায়ক ৷ মুসলিম শরীফে ইসমাঈল ইবৃন উলায়্যার হাদীস সংগ্হহ থেকে নান আনাস (রা) এর বরাতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন মদীনায় আগমন করলেন তখন আবু তালহা (রা) আমাকে হাত ধরে তার কাছে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আনাস বেশ চৌকস বালক, সে আপনার খিদমত করুক । আনাস বলেন, এরপর থেকে বাড়িতে অবস্থানকালে ও সফরে আমি তার খিদমত করেছি, কিন্তু আল্লাহ্র কসম, তিনি কখনও আমাকে আমার কৃত কোন কাজের কারণে এ কথাও বলেননি যে, এটা তুমি এভাবে কেন করলে? এবং আমার না করা কোন কাজ সম্পর্কে এ কথা বলেন নি, কেন তুমি এটা এভাবে করলে না? এছাড়া সাঈদ ইব্‌ন আবূ বুরদার হাদীস সংগ্রহ থেকে তীর রিওয়ায়াত বিদ্যমান, যাতে আনাস (রা) বলেন, আমি দীর্ঘ নয় বছর রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমত করেছি, কিন্তু কখনও আমাকে এ কথা বলতে শুনিনি যে, কেন তুমি এমন এমন করেছো? আর তিনি কখনো আমার কোন দোষ ধরেননি। এ ছাড়া ইকরিমা ইব্‌ন আম্মারের হাদীস সংগ্রহ থেকে হযরত আনাস সূত্রে তার রিওয়ায়াত বিদ্যামান-যাতে আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) সর্বোত্তম স্বভাবের মানুষ ছিলেন। একদিন তিনি আমাকে তার কোন এক প্রয়োজনে পাঠালেন। তখন আমি মুখে বললাম, আল্লাহ্‌র কসম, আমি যাব না-আর মনে ছিল যে, আমি আল্লাহ্‌র রাসূলের নির্দেশ পালন করব-এরপর আমি বের হয়ে আসলাম এবং বাজারে ত্রীড়ারত কয়েকজন বালকের খেলা দেখে দীড়িয়ে রইলাম । এমন সময় রাসূলুল্লাহ্‌ (সা) আমার পিছন থেকে আমার “ঘাড় চেপে ধরলেন । আনাস বলেন, তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তিনি মিটিমিটি হাসছেন । তিনি বললেন হে উনায়স! (আনাসের ন্লেহসূচক রূপভেদ) যেখানে যেতে: বলেছি সেখানে গিয়েছিলে? তখন আমি বললাম, জী হা, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি যাচ্ছি। আনাস বলেন, আল্লাহ্‌র কসম, আমি দীর্ঘ নয় বছর তার খিদমত করেছি, আমার করা কোন কাজ সম্পর্কে তাকে কোনদিন বলতে শুনিনি যে, কেন তুমি এমনটি করলে, কিংবা যা আমি করিনি সে সম্পর্কে তাকে বলতে শুনিনি যে, কেন তুমি এমনটি করলে না। ইমাম আহমদ, কাছীর সূত্রে ..... আনাস ইব্‌ন মালিক থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আমি দশ বছর নবী (সা)-এর খিদমত করেছি, কিন্তু তার কোন নির্দেশ পালনে অলসতা বা অবহেলা করার দরুন তিনি কোনদিন আমাকে ভর্সনা করেননি, আর তার পরিবারের কেউ যদি আমাকে ভ্সনা করতো তাহলে তিনি বলতেন, ওকে ছেড়ে দাও, তিরস্কার করো না, - কেননা, যদি ভাগ্যে তা হওয়ার থাকত তাহলে হতোই (তোর কি দোষ)। অতঃপর ইমাম আহমদ ভিন্ন সূত্রেও এককভাবে আনাস (রা) থেকে তা রিওয়ায়াত করেছেন । ইমাম আহমদ আব্দুস সামাদ আনাস (রা) সূত্রে বলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) সর্বোত্তম স্বভাব-চরিত্রের অধিকারী ছিলেন । আবু উমায়র নামে আমার এক ভাই ছিল। রাবী বলেন, আমার ধারণা, তিনি সবেমাত্র দুধ ছেড়েছে এমন ভাই বলেছেন। আনাস বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাকে এসে দেখতেন তখন বলতেন, ওগো আবু উমায়র! কী করল তোমার 'নুগায়র”১। আনাস বলেন, সে এই পাখিটি নিয়ে খেলত । আনাস বলেন, তিনি আমাদের ১. বুলবুলি পাখীর ছানা । . দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।