0০017161715 ৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া ও কঠোর-কর্কশ নন, বাজারে বাজারে হৈ চৈ কারী নন, মন্দের বদলে মন্দ আচরণ করেন না; বরং ক্ষমা ও মার্জনা করেন, আর আল্লাহ্ তাঁকে মৃত্যু দান করবেন না যতদিন না তিনি বক্র ও গোমরাহ্ মিল্লাতকে সরল সোজা করবেন আর তা হবে তাদের “লা ইলাহা ইন্লাল্লাহ' স্বীকার করা দ্বারা। আর তিনি অন্ধদৃষ্টি বধির কর্ণ এবং আচ্ছাদিত হৃদয়সমূহকে আবরণমুক্ত ও উন্মুক্ত করবেন । আর হাদীসখানি হযরত আবদুল্লাহ্ ইব্ন সালাম ও কাব আহবার থেকেও বর্ণিত আছে। বুখারী মুসাদ্দাদ ..... আবু"সাঈদ (রা) সুত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করীম (সা) পর্দানুশীন কুমারীর চাইতেও অধিকতর লজ্জাশীল ছিলেন। ইবৃন বাশৃশার ..... শু“বা সূত্রে অনুরূপ বর্ণিত আছে । আর তাতে আরো রয়েছে-যখন তিনি কোন কিছু অপছন্দ করতেন তখন তা তার চেহারায় প্রকাশ পেত। আর মুসলিম শুবার হাদীস সংগ্রহ থেকে তা রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ আবু 'আমির ..... আনাস ইব্ন মালিক সুত্রে বর্ণনা করেন, তিনি- বলেন, রাসূলুল্লাহ্ (সা) গালমন্দকারী, অভিশাপকারী কিংবা অশ্ীলভাষী ছিলেন না । আমাদের কাউকে ভ€্সনাকালে তিনি বেশি থেকে বেশি তিনি এই বলতেন, কি হয়েছে! তার ললাট ধূলিধূসরিত হোক! মুহাম্মদ ইব্ন সিনান সূত্রে ফুলায়হ থেকে বুখারী তা রিওয়ায়াত করেছেন । বুখারী ও মুসলিম শরীফে হাম্মাদ ইব্ন যায়দের হাদীস সংগ্রহ থেকে আনাস (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, (শব্দমালা মুসলিমের) রাসূলুল্লাহ্ (সা) স্বভাবে ও অবয়বে সুন্দরতম মানুষ ছিলেন, তিনি ছিলেন, সবচেয়ে বদান্য ও সাহসী ব্যক্তি। (একবার) কোন এক রাতে মদীনাবাসী (এক আওয়াজে) ভীত-সন্ত্রস্ত) হয়ে পড়ল, তখন কতিপয় সাহসী ব্যক্তি শব্দের উৎস সন্ধানে অগ্রসর হলেন। এ সময় ফিরতি পথে রাসূলুল্লাহ্ (সা) তাদের দেখা পেলেন, তাদের পূর্বেই তিনি সেই শব্দের উৎসে পৌছে গিয়েছিলেন, আর এ সময় তিনি আবু তালহা (রা)-এর একটি জিনবিহীন ঘোড়ায় সওয়ার ছিলেন এবং তার কীধে তরবারি লটকানো ছিল আর তিনি বলছিলেন, তোমরা আতঙ্কিত হয়োনা, আতঙ্কিত হয়ো না। (বর্ণনাকারী বলেন) আমরা তাঁকে অত্যন্ত দ্রুতগামী পেলাম অথবা অত্যন্ত দ্রুতগামী ছিল। তিনি বলেন অথচ ঘোড়াটি ছিল ধীরগতি সম্পন্ন । তারপর মুসলিম বাক্র ইব্ন শায়বা ..... আনাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বললেন, (একবার) মদীনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল । তখন নবী করীম (সা) হযরত আবু তালহার একটি ঘোড়া ধার নিলেন, যার নাম ছিল “মানদূব*। এরপর 'তিনি তাতে আরোহণ করে (ঘুরে এসে) বললেন, আমরা ভয়ের কিছুই দেখলাম না, আর ঘোড়াটিকে বেশ দ্রুতগামী পেলাম । আনাস (রা) বলেন, ভীতি ও আতঙ্ক যখন তীব্র হত তখন আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর আড়ালে আত্মরক্ষা করতাম । আবু ইসহাক সুবায়য়ী ..... হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বদরের দিন (যুদ্ধ যখন প্রচণ্ডররূপ ধারণ করল তখন) আমরা রাসূলুল্লাহ (সা)-এর আড়ালে আত্মরক্ষা করতে লাগলাম, আর তিনি ছিলেন সর্বাধিক সাহসী যোদ্ধা। ইমাম আহমদ ও বায়হাকী তা রিওয়ায়াত করেছেন । ইতিপূর্বে হাওয়াষিন যুদ্ধের বর্ণনায় আমরা বলে এসেছি যে, সে দিন যখন তার অধিকাংশ সহযোদ্ধা পলায়ন করলেন তখনও তিনি অবিচল ছিলেন। এ সময় তিনি তার খচ্চরে সওয়ার ছিলেন আর নিজের পবিত্র নাম উচ্চস্বরে উচ্চারণ করে করে আবৃত্তি করছিলেন £ ০1 ১৪০ ০১01০ 2৬৪১ ৬৯৭] 0০ “আমি আল্লাহ্র নবী-মিথ্যুক কভু নই। আবদুল মুস্তালিবের সন্তান আমি হই”। দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।