0০017161715 ৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া মাঝে কথা বলতেন না, যতক্ষণ.না সে তার কথা শেষ করে বা নিজে তা থেকে ক্ষান্ত হয় কিংবা উঠে যায়। তিনি বললেন, এরপর আমি তাকে তীর নীরবতা সম্পর্কে প্রশ্ন করলাম যে, তা" কেমন ছিল? জবাবে তিনি বললেন, তার নীরবতা বা নিশ্ুপতা ছিল চার কারণে ১. প্রজ্ঞা ও সহনশীলতা ২. সতর্কতা ৩. পরিমিতিবোধ ৪. চিন্তা-ভাবনা । আর তার পরিমিতিবোধ হতো লোকদের প্রতি সমান দৃষ্টি ও মনোযোগ প্রদানে । আর চিন্তা-ভাবনা ছিল (দুনিয়ার) অস্থায়িত, _ (আখিরাতের) স্থায়ীত্রে ব্যাপারে । আর আল্লাহ্ তাকে ধৈর্য ও সহিষ্ট্ূতা এক সাথে দান করে ছিলেন, তাই কোন কিছুই বা কোন পরিস্থিতিই তাকে ক্ষুদ্ধ ও অসহিষ্ু করতে পারত না। আর চারটি বিষয়ে তাকে সতর্কতা দান করা হয়েছিল £ ১. সর্বোত্তমকে গ্রহণ করা, ২. দুনিয়া যানি হরর রিনাগিভি রভিতিও রি মদ রিতা করা। হাফিয আবূ ঈসা তিরমিযী রাসূলুল্লাহ্ (সা)-এর শামায়েল অধ্যায়ে সুফিয়ান ইব্ন ওকী' সূত্রে ..... হযরত হাসান ইব্ন আলী (রো) থেকে এই হাদীসখানি সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি [ হাসান ইব্ন আলী (রা) | বলেন, আমি আমার মামাকে জিজ্ঞেস করলাম ..... এরপর তিনি তা উল্লেখ করেছেন আর তাতে তার ভাই হুসায়ন সূত্রে তার পিতা থেকে বর্ণিত, তার হাদীসখানি রয়েছে । হাফিয আবূ বক্র বায়হাকী “আদৃ-দালাইল' গ্রন্থে আবূ আবদুল্লাহ্ নিশাপুরী থেকে তা রিওয়ায়াত করেছেন। ৩. হাসান বলেন, আমি আমার মামা হিন্দ ইব্ন আবু হালাক জিজ্ঞেস করলাম-এরপর তিনি সবিস্তারে তা উল্লেখ করলেন। আমাদের শায়খ হাফিয আবুল হাজ্জাজ আল-মিয্যী তার গ্রন্থ “আল আতরাফে' বিগত এই সনদ দু'টি উল্লেখ করার পর বলেন, ইসমাঈল ইব্ন মুসলিম ..... ইবৃন আব্বাস থেকে বর্ণনা করেন, যে তিনি হিন্দ ইবৃন আবু হালাকে জিজ্ঞেস করেছিলেন, আর তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর অবয়ব ও স্বভাব-চরিত্র বর্ণনায় পারদর্শী ছিলেন- আমাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর অবয়ব ও স্বভাব বর্ণনা করুন- এরপর তিনি এ হাদীসের অংশবিশেষ উল্লেখ করেছেন। এছাড়া হাফিয বায়হাকী সাবিহ ইব্ন আবদুল্লাহ্র সূত্রে (যিনি দুর্বল রাবী)- হযরত আয়েশ (রা) থেকে নবী করীম (সা)-এর অবয়ব ও স্বভাবের বিবরণ সম্বলিত এক দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। যা হিন্দ ইব্ন আবু হালার কাছাকাছি। বায়হাকী তা আনুপূর্বক উল্লেখ করেছেন, আর তার মাঝে মাঝে দুর্বোধ্য শব্দসমূহের ব্যাখ্যাও করেছেন, ইতিপূর্বে আমরা যা উল্লেখ করেছি, এরপর আর তা উল্লেখের প্রয়োজন নেই। আল্লাহই আঁধক জানেন। বুখারী আবু আসিম যাহ্হাক ..... উক্বা ইব্ন হারিছ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবীজীর মুত্যুর কয়েক দিন পর আবু বকর আসর নামায পড়লেন, এরপর তিনি আলীর (রা) সাথে হাটতে বের হলেন । তখন হাসান ইব্ন আলী বালকদের সাথে খেলছিলেন, আবু বকর তাকে তার কীধে উঠিয়ে বলতে লাগলেন, আমার বাপজান! এ নবীজীর সাথে সাদৃশ্য সম্পন্ন, আলীর সাথে নয়। আর আলী তখন তাদের দু'জনের এ অবস্থা দেখে হাসছিলেন। বুখারী আহমদ ইব্ন ইউনুস ..... আবু জুহায়ফা সুত্রে বলেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছি, হাসান ইব্ন আলী তার সাথে সাদৃশ্য সম্পন্ন ছিলেন। আর বায়হাকী আবূ আলী রওযবারী ..... হযরত আলী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছিলেন, বুক থেকে মাথা পর্যন্ত অংশে হাসান এবং এর নিম্নাংশে হুসায়ন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে অধিক সাদৃশ্য সম্পন্ন । দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।