Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ পরিস্থিতির জন্য তার কাছে ব্যবস্থা ও প্রস্তুতি থাকত । সত্য ও ন্যায়ের ক্ষেত্রে কোন অবহেলা বা শিথিলতা করতেন না। তবে তার সীমারেখা অতিক্রমও করতেন না। শেষ্ঠ ও উত্তম লোকেরাই তার সান্নিধ্যে ঘেনিষ্ঠ অবস্থানে) থাকত । অন্যের হিতাকাঙ্খী ও কল্যাণ কামিতায় অতি ব্যপকতা সম্পন্নরাই তাঁর কাছে সর্বোস্তম বিবেচিত হতেন। সহমর্মিতা ও সমবেদনায় সর্বোত্তমরাই তার কাছে শেষ্ঠতম মর্যাদা লাভ করতেন। | হুসায়ন রো) বলেন, এরপর আমি তীকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মজ্লিস সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, তা কেমন ছিল? তিনি তখন বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) যিক্র ও আল্লাহ্‌র স্মরণ ব্যতীত উঠা-বসা করতেন না। আর বসার জন্য কোন স্থান নির্ধারিত করতেন না এবং অন্যদেরকেও তা' করা থেকে বারণ করতেন । কোন মজ্লিসে উপনীত হলে তিনি মজ্লিসের শেষ প্রান্তেই উপবেশন করতেন এবং অন্যদের এরূপ করার নির্দেশ দিতেন। তার মজলিসের সকলের প্রতি তিনি সমান মনোযোগ ও দৃষ্টি দিতেন। তার মজলিসের কেউ এই ধারণা করত না যে, তার কাছে কেউ তার চাইতে অধিক মর্যাদার পাত্র । কোন প্রয়োজনে কেউ তার সাথে বসলে বা দীড়ালে তিনি এ ব্যক্তির প্রস্থান পর্যন্ত ধৈর্যধারণ করতেন অর্থাৎ তাকে সঙ্গ দিতেন। কেউ কোন প্রয়োজনে আসলে তিনি তাকে তা দিয়েই বিদায় করতেন, কিংবা তাকে সান্তৃনাদায়ক কোমল কথা বলতেন । তার উদারতা ও চরিত্রের অমায়িকতা ছিল সর্বব্যাপী, তাই তিনি ছিলেন তাদের পিতৃতুল্য আর অধিকারের ক্ষেত্রে তারা সকলে তীর কাছে ছিলেন সমান। তার মজলিস ছিল জ্ঞান-প্রজ্ঞা, লজ্জাশীলতা, ধৈর্য ও বিশ্বস্তার মজলিস, যেখানে গলার আওয়াজ উচু হত না, কারো অন্দর, অন্তঃপুরের দোষ চর্চা হত না এবং খুঁটিনাটি দোষ-ক্রুটির চর্চা হত না। উপস্থিত সকলে ছিলেন সমস্তরের, তাকওয়া ও আল্লাহ্‌ ভীতির মানদণ্ডে তারা একে অন্যের চেয়ে শ্রেষ্ঠতু লাভ করতেন । তারা সকলে বিন্ম্র, বিনয়াবনত, সেখানে তীরা বড়কে সম্মান করেন ছোটকে স্নেহ করেন, অভাবপ্রস্তকে অগ্রাধিকার প্রদান করেন এবং আগন্তুককে সমাদর করেন। হযরত হুসায়ন বলেন এরপর আমি তাকে (আমার পিতাকে) সহচরদের সাথে রাসূলুল্লাহ্‌ (সা)-এর আচরণ সম্পর্কে জিজ্ঞেস করলাম । তখন তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন সদা-সহাস্যবদন, ন্র-কোমল স্বভাবের অধিকারী, রূঢ় ও কঠোর কর্কশ নন, চিৎকার বা হৈচৈ কারী নন, অশ্রীলভাষীও নন, নিন্দুক সমালোচনাকারী কিংবা তরলহাস্য পরিহাসকারীও নন । তিনি অপছন্দনীয় বিষয় এড়িয়ে যান এবং তার অনুগ্রহ প্রার্থীকে নিরাশ ও ব্যর্থ মনোরথ করেন _ না। তিনটি বিষয় থেকে নিজেকে অব্যাহতি দিয়েছিলেন । ১. ঝগড়া-কলহ ২. অতিকথন ৩. অপ্রয়োজনীয় অর্থহীন (বিষয় ও বক্তব্য) । আর লোকদেরকে তিনটি বিষয় থেকে তিনি অব্যাহতি দিয়েছিলেন, ১. কারো নিন্দা-সমালোচনা করতেন না ২. কাউকে লজ্জা দিতেন না . ৩. কারো ছিদ্রাব্বেষণ করতেন না এবং শুধু এমন বিষয়ে কথা বলতেন, যেসব বিষয়ের ছাওয়াবের প্রত্যাশা করতেন। আর তিনি যখন কথা বলতেন তখন তার মজলিসে উপবঝিষ্টরা এমন নিশ্চুপ হয়ে মাথা ঝুঁকিয়ে রাখতেন, যেন তাদের মাথায় পাখি বসে আছে। তিনি যখন থামতেন তখন তারা কথা বলতেন। তার সামনে তারা বাদানুবাদ করতেন না। তারা যাতে হাসতেন তিনিও তাতে হাসতেন এবং তারা যাতে বিস্মিত হতেন তিনিও তাতে বিস্মিত হতেন। নবাগত ও অপরিচিতের রুক্ষ কথাবার্তা ও প্রার্থনার অভদ্রতায় ধৈর্যধারণ করতেন, এমনকি তার সঙ্গীগণ তাকে (এ নবাগত) কথার ধরন শিখিয়ে দিতেন । আর তিনি বলতেন, তোমরা কোন যাঞ্াকারী ও অভাবগ্রস্তকে দেখলে তাকে কিছু দিয়ে সাহায্য করবে । কোন উপকৃত ব্যক্তির পক্ষ থেকে ছাড়া কারো পক্ষ থেকে তিনি কোন প্রশংসান্তুতি গ্রহণ করতেন না । তিনি কারো কথার ১ | দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।