Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল । উপরন্তু সে তার (ও আমার) পিতাকে তার আগমন নির্গমন, উঠা বসা ও অবয়ব-আকৃতি সম্পর্কে জিজ্ঞেস করেছে, কোন কিছুই সে বাদ দেয়নি। হাসান (রা) বলেন, আমার পিতাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 'প্রবেশ' সম্পর্কে জিজ্ঞেস করলাম । তখন তিনি বললেন, তার নিজের প্রবেশ ছিল সদা অনুমোদিত । আর তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন তখন তার অভ্যন্তরীণ সময়কে তিন অংশে ভাগ করতেন, একাংশ আল্লাহ্‌র ইবাদত-বন্দেগীর জন্য, আরেক অংশ স্ত্রী-পরিজনদের সাহচর্ধের জন্য আর একভাগ নিজের ব্যক্তিগত প্রয়োজনাদি পূরণ করার জন্য । তারপর নিজের অংশটি (সাক্ষাতপ্রার্থী) লোকদের মাঝে বন্টন করে দিতেন এবং সাধারণ ও বিশিষ্ট নির্বিশেষে সকলের মাঝে তা বিলিয়ে দিতেন, . তাদের থেকে কোন অংশই সংরক্ষিত রাখতেন না। উম্মতের জন্য নির্ধারিত অংশে তার নীতি ছিল, তার অনুমতি সাপেক্ষে গুণী ব্যক্তিদের প্রাধান্য দেওয়া এবং দীনের ক্ষেত্রে তাদের অবদান অনুপাতে তাদের মাঝে তা" বন্টন করা। আর এদের মাঝে কারো একটি প্রয়োজন থাকত, কারো দু'টি. প্রয়োজন থাকত, কারো বা ততোধিক প্রয়োজন, তিনি তাদের নিয়ে ব্যস্ত-মগ্ন হতেন এবং তাঁদেরকে তাদের প্রার্থিত বিষয়াদিতে- তাদের ও উম্মতের কল্যাণকর ব্যবস্থা দান করতেন এবং তাদের করণীয় কি বলে দিতেন এবং সাথে সাথে এটাও বলতেন- উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে তা পৌছে দিক। আর যে আমার কাছে তার প্রয়োজনের কথা পৌছাতে পারে না, তোমরা তার হয়ে আমার নিকট তার প্রয়োজনের কথা পৌঁছে দেবে । কেননা, যে ব্যক্তি কোন ক্ষমতাবান (কের্তৃপক্ষকে) এমন ব্যক্তির প্রয়োজনের কথা পৌছে দেয়, যে নিজে তার কাছে তার প্রয়োজনের কথা পৌছাতে পারে না, আল্লাহ্‌ কিয়ামতের দিন তার পদদয় স্থির, অবিচল রাখবেন । তার কাছে তা মোনুষের প্রয়োজন) ব্যতীত অন্য কিছু আলোচিত হত না, কারো থেকে এছাড়া অন্য কিছু তিনি গ্রহণ শ্রবণ) করতেন না। লোকেরা তার সাথে দেখা করত সাক্ষাৎপ্রার্থীরূপে । তবে কিছু না কিছুর স্বাদ আস্বাদন করেই তারা বিচ্ছিন্ন হত। অন্য রিওয়ায়াতে শব্দের ঈষৎ পরিবর্তনসহ প্রায় একই অর্থবোধক বর্ণনা রয়েছে-সেখানে অতিরিক্ত রয়েছে তারা সেখান থেকে বের হত ফকীহ্রূপে অর্থাৎ দীনের ব্যুৎপত্তি নিয়ে । বর্ণনাকারী বলেন, আমি তাকে (আমার পিতাকে) তার বহির্গমন ও বহিরাবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, তাতে তিনি কিরূপ করতেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (সা) ই তাদের কাজের বিষয় ব্যতীত তার রসনাকে সংরক্ষণ করতেন, তিনি তাদের সাথে অন্তরঙ্গ ও সৌহার্দপূর্ণ আচরণ করতেন এবং তাদেরকে বিরূপ-বিতৃষ্ণ করে দূরে সরিয়ে দিতেন না। প্রত্যেক গোত্রের সম্মানীকে উপযুক্ত সম্মান প্রদর্শন করতেন এবং তাদেরকে তাদের নেতা মনোনীত করতেন । লোকদেরকে (অন্যায়-অনাচার) হতে সতর্ক করতেন, নিজেও তাদের থেকে সতর্ক থাকতেন, তবে তাদের কারো থেকে তার প্রসন্ন আচরণ ও নুবুওয়াতের মোহর বর্ণনান্তরে তার মহান নৈতিকতা গুটিয়ে রাখতেন না১। তিনি তার সহচর ও সঙ্গীদের খোজ-খবর নিতেন, এবং লোকের অবস্থা সম্পর্কে লোকদেরকে -জিজ্ঞেস করতেন । সুন্দরকে সুন্দর বলতেন এবং তার পৃষ্ঠপোষকতা করতেন, আর কুৎসিতকে কুর্থসিত বলতেন এবং তাকে দুর্বল করতেন। মধ্য পন্থা অবলম্বণকারী ভারসাম্যপূর্ণ বিশৃঙ্খলামুক্ত । লোকেরা যাতে উদাসীন এবং সত্য বিচ্যুত না হয়, সেজন্য তিনি সদা সচেতন থাকতেন। সব রকমের অবস্থা ও ১. অর্থাৎ তাঁর সতর্কতা, সহচর ও সাক্ষাৎ প্রার্থীদের সাথে সদাচরণের পরিপন্থী হত না। দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।