0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া অধিকারী, যে.দুটির মাঝখানে একটি শিরা ছিল, ক্রোধ যাকে স্ফীত করে তুলতো। উন্নত নাসিকা, যা সর্বদা দ্যুতি ছড়াত, গভীর দৃষ্টিতে যে তাকে পর্যবেক্ষণ করেনি সে তার নাকের অগ্রভাগ উচু মনে করত। ঘন দাড়ি ও ডাগর চোখের অধিকারী । তার গগুদ্ধয় সমতল, প্রশস্ত মুখ, সুবিন্যস্ত দাতের সারি, বুকে নিম্নাগামী ও সরু পশমের রেখা, বর্ণ স্বচ্ছতায় তার গ্রীবা যেন কোন কোন লোহিতবরণ প্রতিমার রৌপ্যনির্মিত গ্রীবা। সুটৌল দেহ কাঠামো, দৃঢ় গড়নের ভারী দেহ, সমান্তরাল পেট ও বুকের অধিকারী । তার বুক প্রশস্ত, দুই কাঁধের মাঝে বেশ দূর, মোটা মোটা অস্থিসন্ধি, সারা দেহ অতিরিক্ত লোমযুক্ত, বুকের মধ্যখান থেকে নাভি পর্যন্ত রেখার ন্যায় প্রবহমান পশমধারা, স্তনদ্বয় ও পেট কেশযুক্ত,দেহের অন্যত্র দুই বাহু, দুই কাধ ও বুকের উপরিভাগে স্বাভাবিক লোম । দীর্ঘ কজি, প্রশস্ত তালু বিস্তৃত পেশী, হাত ও পায়ের তালু কোমল ও ভরাট, হাত ও পায়ের আঙ্গুলসমূহ দীর্ঘ পায়ের তলাদ্বয় ভরাট ও শূন্যতাবিহীন, পদদয় মসৃণ যা থেকে পানি পড়া মাত্র সরে যায় । যখন তিনি কোন স্থান থেকে সরেন তখন পূর্ণ দেহে সরেন, দীর্ঘ পদক্ষেপে গাীর্ষের সাথে দ্রুত হাটেন, যখন তিনি হাটেন তখন মনে হয় যেন তিনি ঢালু ভূমি থেকে নামছেন, আর যখন তিনি ঘুরে তাকান তখন গোটাদেহে ঘুরে তাকান, আনত দৃষ্টি, আসমানের দিকে তার দৃষ্টির চেয়ে যমীনের দিকের দৃষ্টি দীর্ঘস্থারী ৷ তার অধিকাংশ দৃষ্টিই মনযোগপূর্ণ, সাথীদের পেছনে পেছনে চলতেন, যার সাথেই সাক্ষাৎ হতো তাকেই তিনি সালাম দিতেন। এরপর আমি তাকে বললাম, আমাকে তার কথা বলার বিবরণ দিন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (সা) ছিলেন, নিরবিচ্ছিন্ন বিষণ্ন ও সর্দা চিন্তিত। তার যেন কোন স্বস্তি ছিল না। প্রয়োজন ছাড়া কথা বলতেন না । দীর্ঘক্ষণ নির্বাক থাকতেন, পূর্ণমুখ খুলে কথা শুরু করতেন এবং কথা শেষ করতেন । তিনি সারগর্ভ কথা বলতেন, যা হতো স্পষ্ট ও প্রাঞ্জল, অর্থহীন বাহুল্য নয় আবার উদ্দেশ্য প্রকাশে অক্ষম অতি স্বল্লও নয়। কোমল স্বভাব, কঠোর ও রূঢ় নন এবং আত্মমর্াদাহীন ছ্যাবলাও নন। কারো দান বা অনুগ্রহ ক্ষুদ্র হলেও তাকে বিরাট .বলে গণ্য করতেন, তাপ কোন কিছুর নিন্দা করতেন না, আবার তার অতিরিক্ত প্রশংসাও করতেন না। সত্য ও ন্যায়ের পরিপন্থী কিছু হলে তার ক্রোধের সামনে কোন কিছু টিকতে পারত না; যতক্ষণ না তার প্রতিবিধান করতে পারতেন । | অন্য রিওয়ায়াতে আছে, দুনিয়া এবং দুনিয়ার কিছু তাকে রাগান্বিত করতে পারত না। যখন সত্যের মর্যাদা লঙ্ঘিত হতো, তখন কেউ তাঁকে কিনতে পারত না এবং তার ক্রোধের সামনে কোন কিছু টিকত না, যতক্ষণ না তিনি তার প্রতিবিধান করতেন । নিজের স্বার্থে কখনও ক্ষুদ্ধ হতেন না এবং প্রতিশোধও গ্রহণ করতেন না। তিনি যখন ইঙ্গিত করতেন তখন পূর্ণ তালু দিয়ে ইঙ্গিত করতেন। আর যখন আশ্চর্য হতেন তখন তা উল্টাতেন। যখন আলোচনা করতেন তখন আঘাত করতেন । তিনি যখন ক্ষুদ্ধ হতেন, উপেক্ষায় মুখ ফিরিয়ে নিতেন। প্রসন্ন হলে দৃষ্টি অবনত রাখতেন । তার অধিকাংশ হাসিই ছিল মৃদু হাসি, তিনি শিলা শুভ্র দাতে হাসতেন। হাসান বলেন, বেশ কিছুদিন আমি তা (এই বিবরণ) আমার অনুজ হুসায়ন ইব্ন আলী থেকে গোপন রাখলাম, তারপর তার কাছে তা বর্ণনা করলাম ৷ দেখলাম, সে আমার আগেই তা সংরক্ষণ. করেছে এবং আমি তাকে যে বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম সেও তাকে সে দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।