Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সদৃশ । আর তা তাকে আমার জন্য দু'আ করতে বিষ্ন সৃষ্টি করলো না, অথচ আমার হাত তখনও তার জামার কলারের ভিতরে । ইমাম নাসাঈ তা আহমদ ইব্ন সাঈদ সূত্রে এ সনদে বর্ণনা করেছেন। কুর্রা ইব্‌ন খালিদ থেকে ইমাম আহমদ ওকী' সূত্রে ..... আবূ রিমছা আত-তায়মী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, (একবার) আমি আমার আব্বার সাথে বের হয়ে রাসূলুল্লাহ্‌ সা)-এর কাছে আসলাম, তখন আমি তীর মাথায় মেহেদীর চিহ্ন এবং তার কাঁধে আপেল আকৃতির নুবৃওয়াত চিহ্ন দেখতে পেলাম । তখন আমার আব্বা বললেন আমি একজন চিকিৎসক, আপনার হয়ে কি আমি এর চিকিৎসা করব না? তিনি বললেন, যিনি তা সৃষ্টি করেছেন তিনিই তার চিকিৎসক । বর্ণনাকারী বলেন, আর তিনি আমার পিতাকে বললেন, এটা কি তোমার ছেলে? তিনি বললেন হাঁ । তিনি ইরশাদ করলেন £ 42 552 এত 597 ০০1 “শুনে রেখো! তার অপরাধে তুমি দায়ী হবে না এবং তোমার অপরাধে সে দায়ী হবে না”। ইয়াকুব ইব্ন সুফিয়ান আবু নু'আয়ম ..... আবু রাবী'আ বা রিম্ছা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমি আমার পিতার সাথে নবী করীম (সা)-এর কাছে গেলাম, তখন তিনি তার ক্ন্ধদ্বয়ের মাঝে ঈষৎ উত্তিন্ন অংশ. বিশেষ দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমি যেমন অন্য লোকদের চিকিৎসা করি, আপনার জন্যও কি এর চিকিৎসা করব? তিনি বললেন, না! এর চিকিৎসক তিনিই, যিনি তা সৃষ্টি করেছেন। বায়হাকী বলেন, ছাওরী ইয়াদ ইব্‌ন লাকীত সূত্রে এই হাদীস উল্লেখ করেছেন। হঠাৎ দেখা গেল তীর দুই স্কন্ধের মাঝে আপেল আকৃতির চিহ্ন বিশেষ । আর আবূ রিমছার বরাতে আসিম ইব্ন বাহদালা বলেন । হঠাৎ _ দেখা গেল তার স্কন্ধাস্থির কোমল প্রান্ত-অস্থি বরাবর উটের একটি লাদি অথবা কবুতরের ডিম আকৃতির কিছু একটা । এরপর ইমাম বায়হাকী সিমাক হারব ..... সালমান ফারেসী সুত্রে বলেন যে, তিনি বলেছেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ সা)-এর কাছে আসলাম । তখন তিনি তার চাদর খুলে আমাকে বললেন, হে সালমান! তুমি যার আদেশ প্রাপ্ত হয়েছ তা দেখে নাও। তিনি বলেন, তখন আমি তার দুই কাধের মাঝে কবুতরের ডিম সদৃশ (মোহরে নুবুওয়াত) দেখতে পেলাম । ইয়াকৃব ইব্‌ন সুফিয়ান ..... হুমায়দী সূত্রে তানৃখী থেকে যাকে হিরাক্লিয়াস রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পাঠিয়েছিলেন, তার বরাতে বর্ণনা করেন, যখন তিনি তাবুতে অবস্থান করছিলেন-এরপর তিনি পূর্ণ হাদীসখানি উল্লেখ করেছেন। যেমনটি আমবা তাবুক অভিযানের বর্ণনায় উল্লেখ করেছি-যাতে তিনি বলেছেন । তখন তিনি তার পিঠ জড়ানো চাদর খুলে ফেললেন। তারপর বললেন, তুমি যার জন্য আদিষ্ট হয়েছ তার সত্যতা যাচাইয়ের জন্য এদিকে এস। তানুখী বলেন, তখন আমি পিঠে দৃষ্টি বুলাতে লাগলাম । তখন হঠাৎ একটি মোহর চিহণ দেখতে পেলাম, যার অবস্থান ছিল কাঁধের প্রান্তের কোমল অস্থি বরাবর এবং আকৃতি ছিল বিশাল রক্তমোক্ষণ চিহ্ছের ন্যায় । পু ইয়াকুব ইব্ন সুফিয়ান, মুসলিম ইব্‌ন ইবরাহীম ..... আত্তাব সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, আমি আবু সাঈদকে বলতে শুনেছি, নবী করীম (সা)-এর কন্ধদ্বয়ের মাঝে যে ডড$$.21111001109.0011

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।