Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ রাখতেন তখন তা প্রকাশ পেত না, আর চুল এলোমেলো হলে তা প্রকাশ পেতো । আর তার দাড়ি ছিল ঘন। তখন এক ব্যক্তি বলল, আর তার চেহারা কি তরবারির মত (লম্বাটে) ছিল ? তিনি বললেন, না; বরং তা চন্দ্র-সূর্যের ন্যায় ছিল এবং তা গোলাকার ছিল। আর তার ক্কন্ধ-অস্থির নিকট তার মোহরে নুবুওয়াত আমি দেখেছি, তা ছিল কবুতরের ডিম সদৃশ এবং তার গাত্রবর্ণের সাথে সাদৃশ্য পূর্ণ । মৃহাম্মাদ ইব্ন মুছান্না জাবির ইব্‌ন সামুরা সূত্রে বর্ণনা করেন, ই তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর পৃষ্ঠদেশের উপরিভাগে মোহর চিহ্‌ দেখেছি, যেন তা কবুতরের ডিম। এছাড়া ইব্‌ন নুমায়র ভিন্ন সুত্রে ..... অনুরূপ রিওয়ায়াত করেছেন । ইমাম "আহমদ আবদুর রাজ্জাক ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন সারজিসের বরাতে উল্লেখ করেন যে, তিনি বলেছেন, তোমরা এই বৃদ্ধকে দেখছ। এ বাক্যে তিনি নিজের দিকে ইঙ্গিত করেন। আমি আল্লাহ্‌র নবীর সঙ্গে কথা বলেছি, তার সাথে পানাহার করেছি এবং তার স্কন্ধাস্থিদ্বয়ের মধ্যবর্তী মোহরে নুবুওয়াত প্রত্যক্ষ করেছি। তার অবস্থান ছিল তার বা কাধের নরম হাড়ের পাশে । যেন তা মুষ্টিবদ্ধ হাত (এ কথা বলে তিনি তার হাত মুষ্টিবদ্ধ করলেন)-যার উপরে রয়েছে আঁচিল আকৃতির তিলকগুচ্ছ। ইমাম আহমদ, হাশিম ইব্ন কাসিম এবং আসওদ ইব্ন আমির সূত্রে রী আবদুল্লাহ সারজিস থেকে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে দেখেছি, তাকে সালাম করেছি, তার সাথে পানাহার করেছি এবং তীর উচ্ছিষ্ট পানীয় পান করেছি এবং নুবুওয়াতের মোহর-চিহ্ত প্রত্যক্ষ করেছি । হাশিম বলেন, তার বাম কীধের প্রান্তের নরম হাড়ের পাশে যেন তা মুষ্টিবদ্ধ হাত, যাতে রয়েছে আঁচিল সদৃশ কালো তিলকগুচ্ছ। আর তিনি (মুসলিম) তা গুনদুর সূত্রে ..... আবদুল্লাহ্‌ ইব্ন সারজিস থেকে হাদীসখানির উল্লেখ করেছেন। আর শু'বা সংশয়গ্রস্ত হয়েছেন যে, তা (নুবুওয়াত চিহ) বাম কাধের প্রান্তের নরম হাড়ের কাছে ছিল, না কি ডান কীধের । এ ছাড়া মুসলিম হাম্মাদ ইব্‌ন যায়দ প্রমুখ তিন জন রাবী থেকে আবদুল্লাহ্‌ ইব্ন সারজিসের বরাতে তা রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, (একবার) আমি রাসূলুল্লাহ (সা)-এর কাছে এসে তার সাথে রুটি ও গোশত কিংবা ছারীদ (রাবীর সন্দেহ) খেলাম । তখন আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুন, তিনি বললেন, তোমাকেও । (আসিম বলেন) আমি বললাম আল্লাহ্‌র রাসূল আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করেছেন? তিনি বললেন, হা এবং তোমাদের জন্যেও । তারপর তিনি তিলাওয়াত করলেন £ ৬৩০১৭১৮৮০১৭ ১০০০ “ক্ষমা প্রার্থনা কর তোমার এবং মু'মিন নর-নারীর ক্রটির জন্য” (৪৭ ৪ ১৯)। তিনি বলেন, আমি তার পিছন দিকে ঘুরলাম; তারপর তার স্বন্ধদদ্ধয়ের মাঝে বাম কীধের অস্থি-প্রান্তের নরম অংশের কাছে মোহরে নুবুওয়াতের দিকে তাকালাম, যেন তা মুষ্টিবদ্ধ হাত, যার উপর আঁচিলের ন্যায় তিলকগুচ্ছ বিদ্যমান । আবূ দাউদ তায়ালিসী ..... কুর্রা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আপনার নুবুওয়াত চিহ্ন (মোহর) দেখান। তখন তিনি বললেন, তোমার হাত ঢুকাও! তখন আমি আমার হাত তার জামার মধ্যে ঢুকালাম । তারপর সন্ধানী দৃষ্টিতে তাঁর নুবুওয়াত চিহ্ন খুঁজতে লাগলাম । দেখতে পেলাম, তার অবস্থান তার স্বন্ধের প্রান্তের কোমল অস্থির কাছে ডিম ডড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।