Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৫ আর ইমাম ভ্রাহমদ হাশিম ইব্‌ন কাসিম সূত্রে ..... আনাস থেকে বর্ণনা করে বলেন £ একবার রাসূলুল্রহ্‌ (সা) আমাদের কাছে আসলেন, এরপর দ্রিপ্রহর কালে সামান্য ঘুমিয়ে বিশ্রাম নিলেন? এ সময় তিনি ঘেমে গেলেন; তখন আমার আম্মা একটি বোতল নিয়ে এসে তাতে ঘাম সংঘহ করতে লাগলেন । এমন সময় রাসূলুল্লাহ (সা) জেগে গেলেন এবং বললেন, হে উন্মে সুলায়ম, এ তুমি কী করছ? তিনি বললেন, আপনার ঘাম আমাদের সুগন্ধিতে মিশিয়ে নিচ্ছি, তা হল সর্বোত্তম সুগন্ধি । মুসলিম ..... ইমাম আহমদ ভিন্ন ভিন্ন সুত্রে হযরত আনাস থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) উন্মে সুলায়মের গৃহে দুপুরে বিশ্রাম নিতেন । আর তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরত। তাই উম্মে সুলায়ম তার জন্য একটি চামড়ার নিচে কোন কিছু একটা দিয়ে রাখতেন, যা তার ঘাম শুষে নিতে এবং তিনি তা সংরক্ষণের ব্যবস্থা করতেন। এ সময় একদিন নবী আলায়হিস সালাম বললেন, হে উম্মে সুলায়ম. এটা কী? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার ঘাম আমার সুগন্ধিতে মেশাচ্ছি। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য উত্তমরূপে দু'আ করলেন-এই সূত্রে, এটি ইমাম আহমদের একক বর্ণনা । এ ছাড়া ইমাম আহমদ মুহাম্মদ ইব্‌ন আবদুন্রাহ্‌ সূত্রে ..... হযরত আনাস থেকে বর্ণনা করেন যে, তিনি বললেন, নবী করীম (সা) যখন ঘুমাতেন তখন বেশ ঘামাতেন। তখন তিনি (উম্মে সুলায়ম) একথওড তুলার দ্বারা শুষে তা একটি শিশিতে সংরক্ষণ করতেন এবং পরে তা তার মিশকের সাথে মেশাতেন। এই হাদীসের সনদ বুখারী ও মুসলিমের শতেত্তীর্ণ এবং ছুলাছী [অর্থাৎ বর্ণনাকারী রাবী ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাঝে মাত্র তিনটি স্তরের পার্থক্য বিদ্যমান । কিন্তু তাদের উভয়ে কোন একজন তা রিওয়ায়াত করেননি । ] বায়হাকী মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আর ইমাম মুসলিম আবু বকর ইব্‌ন শায়বা সুত্রে ..... হযরত আনাস থেকে বর্ণনা করেন। আর তিনি উম্মে সুলায়ম থেকে এই মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) তার ঘরে আসতেন এবং তার কাছে দিবা বিশ্রাম করতেন। এ সময় তিনি তাকে একটি চামড়ার মাদুর দেহ নিঃসৃত এই ঘাম সংগ্রহ করতেন এবং তা সুগন্ধিতে মেশাতেন এবং বোতলে সংরক্ষণ করতেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে উম্ম সুলায়ম, এসব কী? জবাবে তিনি বললেন, আপনার ঘাম, আমি আমার সুগন্ধিতে মিশিয়ে নিচ্ছি-এটা মুসলিমের পাঠ। আবূ ইয়া'লা মাউসিলী তার “মুসনাদ' গ্রন্থে বুসর ..... হযরত আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি আমার মেয়ের বিবাহ দিয়েছি এখন আমার আকাঙ্খা আপনি কিছু একটা দিয়ে আমাকে সাহায্য করবেন। তিনি বললেন, এখনতো আমার কাছে কিছুই নেই, তবে আগামীকাল তুমি প্রশস্তমুখ একটি বোতল এবং একটি গাছের ডাল নিয়ে আমার কাছে আসবে, আর তোমার ও আমার মাঝের সংকেত হল যে, তুমি দরজার প্রান্তে টোকা দেবে । বর্ণনাকারী বলেন, কান্ত সেই ব্যক্তি একটি প্রশস্তমুখ বোতল এবং একটি গাছের ডাল নিয়ে আসল । বর্ণনাকারী বলেন, তখন তিনি তার বাহুদ্বয় থেকে ঘাম নিংড়াতে লাগলেন, এমনকি বোতলটি পূর্ণ হয়ে গেল : তিনি বললেন, এটি নিয়ে যাও এবং তোমার মেয়েকে বলবে, এই কাঠিটি বোতলে চুবিয়ে তা যেন সুগন্ধিক্ূপে ব্যবহার করে। বর্ণনাকারী বলেন, সেই মেয়েটি যখন তার দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।