Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 88 আল-বিদায়া ওয়ান নিহায়া যেন তার সাথে তা পড়ে নেয় । কেননা, তা তার জন্য নফল রূপে গণ্য হবে । রাবী বলেন, তখন তাদের একজন বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন ।-তখন তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বলেন, এ সময় লোকেরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উঠে গেল এবং আমিও তাদের সাথে উঠলাম । আর তখন আমি সকলের চেয়ে শক্ত সমর্থ যুবক। তিনি বলেন, তড়িৎ আমি (সহজেই) লোকদের ভিড় ঠেলে ঠেলে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পৌছে গেলাম । তারপর তার হাত ধরে তা আমার মুখমণ্ডলে অথবা বুকে রাখলাম । রাবী বলেন, রাসূলুল্লাহ (সা)-এর হাতের চেয়ে শীতল ও সুঘাণযুক্ত কিছু আমি পাইনি । আর সে সময় তিনি মসজিদে খায়ফে ছিলেন । তারপর তিনি তা আসওয়াদ ইব্ন আমির ও আবুন্‌ নযর সূত্রেও ইয়াধীদ ইব্ন আসওয়াদের পিতা থেকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ সো)-এর সাথে ফজরের নামায পড়েছেন। তারপর তিনি হাদীসখানি উল্লেখ করে বলেন, এরপর লোকজন তার হাত ধরে তা তাদের মুখমণ্ডলে বুলাতে লাগল । তিনি বলেন, তখন আমিও তার পবিত্র হাত ধরে আমার মুখমগ্ডলে বুলিয়ে নিলাম । আমি তা বরফের চেয়ে শীতল এবং মেশকের চেয়ে সুগন্ধময় পেলাম । আর আবু দাউদ শু"বার সূত্রে এবং তিরমিষী ও নাসাঈ হুশায়ম সুত্রে তা এ সনদে রিওয়ায়াত করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ্‌ স্তরের। ইমাম আহমদ আবূ নু'আয়ম আবদুল জাব্বার ইব্ন ওয়াইল সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমার স্বজনরা আমার পিতার বরাতে আমাকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এক বালতি পানি আনা হল, তখন তিনি তা থেকে পান করলেন, তারপর বালতিতে কুলি করলেন, পরে সেই বালতির পানি কুয়োতে ঢেলে দেয়া হল, অথবা (রাবীর সন্দেহ) তিনি বালতি থেকে পান করলেন । তারপর তা কুয়োতে ঢেলে দিলেন, তখন তা থেকে মিশকের সুঘাণ ছড়িয়ে পড়ল। এ হাদীসখানি বায়হাকী ইয়া“কৃব ইব্‌ন সুফিয়ান সূত্রে বর্ণনা করেছেন। ইমাম আহমদ হাশিম আনাস রো) সূত্রে বর্ণনা করেন €য, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন ফজরের নামায পড়তেন তখন মদীনার খাদিমরা তাদের পাত্র সমূহে পানি নিয়ে হাযির _ হত। নিয়ে আসা সকল পাত্রেই তিনি হাত চুবাতেন, কখনও বা তারা শীতের সকালে হাযির হত, তখন তিনি তা" তীর পবিভ্র হাতে ছুঁয়ে দিতেন । মুসলিম আবুন্‌ নযর থেকে এ সনদে তা রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ হুজায়ন ইবনুল মুছান্না সূত্রে ...... আনাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) উদ্মে সুলায়মের গৃহে প্রবেশ করতেন এবং তার বিছানায় ঘুমাতেন, আর তখন উম্মে সুলায়ম সেখানে থাকতেন না । রাবী বলেন, একদিন যখন তিনি এসে তার বিছানায় ঘুমিয়ে পড়লেন তখন উন্মে সুলায়ম সেখানে আগমন করলেন । তখন তাকে বলা হল এই যে আল্লাহ্‌র রাসূল তোমার ঘরে তোমার বিছানায় ঘুমিয়ে আছেন। রাবী বলেন, তিনি তখন এসে দেখলেন, তিনি ঘামার ফলে তার ঘাম বিছানার উপরের একটি চামড়ার টুকরার উপর জমা হয়ে আছে। তখন উন্মে সুলায়ম তার সুগন্ধির কৌটা খুললেন এবং সেই ঘাম শুষে নিয়ে তা নিংড়ে তার শিশিগুলিতে রাখতে লাগলেন । তখন নবী করীম (সা) ঘুম থেকে জেগে বললেন, ওহে উম্মে সুলায়ম, তুমি কী করছ? তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের শিশুদের জন্য তার বরকত প্রত্যাশা করি । তিনি বললেন, তুষি (তাহলে)'ঠিকই করেছ। মুসলিম মুহাম্মাদ ইব্‌ন রাফি' সূত্রে এ সনদে তা বর্ণনা করেছেন। ডড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।