Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩ ঘাণের চাইতে অধিকতর সুগন্ধময় কোন ত্বাণ শুকিনি । মুসলিম. তা রিওয়ায়াত করেছেন ..... আনাস (রা) থেকে । এছাড়া ইমাম মুসলিমও হাম্মাদ ইব্‌ন সালামা ও সুলায়মান ইব্‌ন মুগীরা ক আনাস (রো) থেকে বর্ণনা করেছেন। তিনি আনাস) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন উজ্জ্বল ফর্সা বর্ণের অধিকারী । তার ঘাম যেন মুক্তার । তিনি যখন হাটতেন, সামনে ঝুঁকে হাটতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাতের তালুর চেয়ে কোমল কোন রেশমী কাপড় আমি স্পর্শ করিনি এবং তীর দেহের ঘ্বাণের চেয়ে অধিকতর সুগন্ধযুক্ত কোন মিশ্ক বা আম্বরও আমি শুঁকিনি। ইব্‌ন আবু আদী ..... হযরত আনাস সূত্রে ইমাম আহমদ বর্ণনা করেন যে, তিনি (আনাস) বলেছেন, আমি কখনও রাসূলুল্লাহ্‌ সো)-এর হাতের তালুর চেয়ে কোন কোমল রেশমী কাপড় বা অন্য কিছু স্পর্শ করিনি এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর দেহের খ্বাণের চেয়ে উত্তম কোন ঘ্বাণ শুঁকিনি। এই সনদটি ছুলাছী১ এবং বুখারী মুসলিমের শর্তোত্রীর্ণ, তবে সিহা সিত্তার কোন সঙ্কলক এই সূত্রে হাদীসখানি উল্লেখ করেননি । ইয়া“কুব ইব্‌ন সুফিয্নান আমর ইব্‌ন হাম্মাদ ইব্ন তালহা সুত্রে আর বায়হাকী আহমদ ইব্ন হাযিম ইব্‌ন আবু উরওয়া ..... জাবির ইব্‌ন সামুরা সুত্রে বর্ণনা করেন। তিনি (জাবির) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে প্রথম ওয়াক্তের সালাত আদায় করলাম । তারপর তিনি তীর স্ত্রী-পরিজনদের উদ্দেশ্যে বের হলেন, তখন আমিও তার সাথে বের হলাম । তখন কয়েকজন বালক তার মুখোমুখি হলো তিনি তাদের একেকজনের গঞ্দ্বয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন । জাবির (রা) বলেন, আর তিনি যখন আমার গণ্ডে হাত বুলালেন তখন আমি তার অপূর্ব শীতলতা ও সুঘাণ অনুভব করলাম, তিনি যেন মাত্র সুগন্ধি বিক্রেতার পাত্র থেকে তা বের করেছেন। আমর ইব্ন হাম্মাদ সূত্রে মুসলিমও তা এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন । মুহাম্মাদ ইব্‌ন জা“ফর সূত্রে ..... হাকাম থেকে ইমাম আহমদ বর্ণনা করেন। (হাকাম বলেন) আমি আবু জুহায়ফাকে বলতে শুনেছি, দ্রপ্রহরকালে রাসূলুল্লাহ্‌ (সা) বাত্হার (কন্করময় ভূখণ্ড) উদ্দেশ্যে বের হলেন, এরপর তিনি উযু করে যুহরের নামায (কসর করে) দু'রাকাআত পড়লেন। এ সময় তার সামনে একটি ছড়ি ছিল। এ রিওয়ায়াতে আওন তার পিতা থেকে অতিরিক্ত বর্ণনা দিয়ে বলেন-এই ছড়িটির সামনে দিয়ে নারী ও গাধা অতিক্রম করছিল । এই হাদীসে হাজ্জাজ বলেন, এরপর লোকেরা উঠে দীড়িয়ে তার হাত ধরতে লাগল এবং সেই হাত তাদের মুখমণ্ডলে বুলাতে লাগল । তিনি (রাবী) বলেন, তখন আমি তার হাত ধরে তা আমার মুখমগ্ডলে রাখলাম, তখন আমার মনে হল তা বরফের চেয়ে শীতল এবং মিশকের চেয়ে সুখ্বাণময় । হাসান ইব্‌ন মানসূর সূত্রে শু'বা থেকে ইমাম বৃখারীও তা রিওয়ায়াত করেছেন এবং হুবহু তার অনুরূপ বর্ণনা করেছেন। আর মূল হাদীসখানি সহীহায়নে এভাবেই বিদ্যমান রয়েছে। আর ইমাম আহমদ ইয়াধীদ ইব্‌ন হারূন ...ইয়ামীদ ইব্‌ন আসওয়াদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) মিনায় সালাত আদায় করলেন, তারপর যখন ঘুরে বসলেন তখন লোকদের পিছনে দুই ব্যক্তিকে পৃথক দেখতে পেলেন। তখন তিনি তাদের দু'জনকে কাছে ডাকলেন। তখন কম্পনরত অবস্থায় তাদেরকে উপস্থিত করা হল। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাদেরকে জামাতে _ নামায পড়া থেকে বিরত রাখল ? তখন তারা দু'জন বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের তাবুতে নামায আদায় করেছি। তখন তিনি বললেন, তাহলে তোমরা এমন করো না, তোমাদের কেউ যদি স্বস্থানে নামায পড়ে নেয় এরপর ইমামের সাথে নামায পায় তাহলে সে ১. অর্থাৎ বর্ণনাকারী ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাত্র মাঝে তিনটি সৃত্রীয় ধাপ যে সনদের । ডড$$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।