Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া (সা)-এর দেহের সুঘবাণ এবং তার হাতের কোমলতার ব্যাপারে হযরত আনাস থেকে মুম্তামির ইব্‌ন সুলায়মান ও আলী ইব্‌ন আসিম ..... এভাবেই হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যুবায়দীর হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ .(সা) সম্পূর্ণ পায়ের তালু দিয়ে ভূমি মাড়াতেন, তার পায়ের তলায় কোন ভূমি স্পর্শহীন অংশ ছিল না । অবশ্য এর বিপরীত বর্ণনাও রয়েছে যা অচিরেই আসছে। ইয়াধীদ ইব্‌ন হারূন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদ মায়মূনা ইব্‌ন কারদাম সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে মক্কায় দেখেছি। তখন তিনি তার উটনীতে সওয়ার ছিলেন । আর আমি আমার আববার সাথে ছিলাম । আর রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাতে লিপিকারের দোররার ন্যায় দোররা ছিল। এ সময় আমার পিতা তার নিকটবর্তী হলেন এবং তার সামনে সামনে থাকতে লাগলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাকে এ কাজে বহাল রাখলেন । মায়মূনা বলেন, আর আমি (এ সময় দেখা) নবী (সা)-এর সমস্ত আঙ্গুলের তুলনায় তার পায়ের দ্বিতীয় আঙ্গুলটির দৈর্ঘ্যের কথা আজও ভুলিনি। ইয়াধীদ ইব্‌ন হারন সুত্রে ইমাম আহমদ সবিস্তারে হাদীসখানি বর্ণনা করেছেন। আর এ সূত্রে আবু দাউদ আংশিকভাবে তা বর্ণনা করেছেন; তদ্রুপ ভিন্ন সূত্রে ইব্ন মাজাও অন্য হাদীসখানি রিওয়ায়াত করেছেন । আল্লাহই সম্যক অবগত । বায়হাকী আলী ইব্‌ন আহমদ ..... জাবির ইব্‌ন সামুরা (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পায়ের একটি আঙ্গুল অর্থাৎ কনিষ্টাঙ্গুলিটি বেশ চোখে পড়ত। এটা অবশ্য 'গরীব' পর্যায়ের বর্ণনা। তাঁর সুঠাম দেহাবয়ব ও সুবাস সহীহ্‌ বুখারীতে হযরত আনাস থেকে বর্ণিত। রাবী“আর -হাদীস সংগ্রহে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন মধ্যম আকৃতির (অতি) লম্বাও না, বেঁটেও না। হযরত বারা ইব্‌ন “'আযিব এর বরাতে আবূ ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) সুন্দরতম মুখাবয়ব এবং সুঠামতম দেহাবয়বের অধিকারী ছিলেন। (অতি) লম্বাও না, আবার বেঁটেও না। বুখারী ও সুসলিমও হাদীসখানি রিওয়ায়াত করেছেন । নাফি' ইব্‌ন জুবায়র হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা অতি) লম্বাও ছিলেন না, বেঁটেও না, তার আগে বা পরে তাঁর মত আর কাউকেই আমি দেখিনি । সাঈদ ইব্ন মনসুর ..... হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) লম্বাও ছিলেন না, বেঁটেও না, তবে লম্বা কাছাকাছি ছিলেন। তার ঘাম ছিল মুক্তার ন্যায় । এছাড়া সাঈদ রাওহ ..... হযরত আলী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) অতি লম্বা ছিলেন না, তবে তিনি মধ্যম তার মুখমগ্ডলের ঘাম ছিল মুক্তার ন্যায় ....। যুবায়দী ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) মধ্যম আকৃতির ছিলেন, তবে কিছুটা লম্বাটে । আর তিনি গোটা দেহে সামনে তাকাতেন এবং গোটা দেহে পেছনের দিকে তাকাতেন।১ তার আগে ও পরে তার মত কাউকে আমি দেখিনি । বুখারী শরীফে আনাস (রা) থেকে বর্ণিত, হাম্মাদ ইব্‌ন যায়দের বর্ণিত হাদীস থেকে সাব্যস্ত হয়েছে, তিনি (আনাস) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাতের তালুর চাইতে কোমল কোন রেশমী কাপড় বা অন্য কোন কিছু কখনও স্পর্শ করিনি এবং তার দেহের ১. অর্থাৎ আড় চোখে তাকাতেন না । -জালালাবাদী (সম্পাদক) দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।