Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১ নাকচকরণের তুলনায় অগ্রাধিকারযোগ্য ৷ কেননা সাব্যস্তকারীর সাথে যে অতিরিক্ত অবগতি রয়েছে, তা নাকচকারীর নিকট নেই। একইভাবে অতিরিক্ত অবগতি সমৃদ্ধ হওয়ার কারণে অন্যদের সাব্যস্তকারী রিওয়ায়াতসমূহও নাকচকারী বর্ণনার মুকাবিলায় প্রাধান্য পাবে। বিশেষত ইব্‌ন উমর থেকে যে রিওয়ায়াতখানি বর্ণিত হয়েছে। কেননা সম্ভবত তিনি এ বর্ণনা গ্রহণ _ করেছেন, তার বোন উন্মুল মু'মিনীন হযরত হাফসা (রা) থেকে । আর তার অবগতি হযরত আনাসের অবগতির চাইতে পূর্ণ তর । কেননা, কখনও কখনও তিনি নবী আলাইহিস সালামের মাথা আঁচড়িয়ে উকুন বেছে দিয়েছেন। _, নবী (সা)-এর কাধ, বাহু, বগল, পা ও পায়ের নিম্নাংশের উদ্ভিন্ন হাড়দ্য় ইতিপূর্বে শু"বা সংগৃহীত হাদীস থেকে হযরত বারা ইব্ন আযিব থেকে ইমাম বুখারী ও মুসলিম যে হাদীস বর্ণনা করেছেন তা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মধ্যম আকৃতির ছিলেন । তাঁর দু'কাধের মাঝে বেশ খানিকটা দূরত্ব ছিল। আবুন নু'মান ..... হযরত আনাস সূত্রে ইমাম বুখারী বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা) অপেক্ষাকৃত বড় মাথা ও পদদ্ধয়ের অধিকারী ছিলেন। আর তার হাতের তালুদ্বয় ছিল কোমল সুষম গঠনের । একথা একাধিক সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী করীম (সা) কোমল ও মাংসল হাতের তালু ও পদদ্বয়ের অধিকারী ছিলেন। অন্য রিওয়ায়াতে এসেছে, তিনি পুষ্ট তালু ও পদদ্ধয়ের অধিকারী ছিলেন। ইয়াকুব ইব্ন সুফিয়ান ..... সালিহ সুত্রে বর্ণনা করেন। তিনি (সালিহ) বলেন, আবু হুরায়রা রাসূলুল্লাহ্‌ (সা)-এর গঠন বর্ণনা দিয়ে বলতেন, তিনি ছিলেন পুষ্ট ও ভরাট বাহুদ্ধয়ের অধিকারী দুই কীধের মধ্যবর্তী দূরতৃসম্পন্ন। দুই চোখের পলকে পাপড়িপুর্ণ । আর আলী (রা)-এর বরাতে বর্ণিত নাফি' ইব্‌ন জুবায়রের হাদীসে রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ছিলেন কোমল ও মাংসল হাতের তালু ও পায়ের অধিকারী-বিশাল অস্থি-গ্রস্থিওয়ালা, তার বুক থেকে নাভি পর্যস্ত প্রলম্কিত কেশ-রেখা ছিল। আর হাজ্জাজ জাবির ইব্‌ন সামুরা সুত্রে বর্ণিত হাদীসে রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পায়ের গোছাছয় সরু ছিল। সুরাকা ইব্‌ন মালিক জু'শুম বলেন, আমি তীর পায়ের গোছাছয়ের দিকে তাকালাম । অন্য রিওয়ায়াতে আছে-রেকাবিতে রাখা তীর পদছয়ের দিকে, যেন তা শুভ্রতায় খেজুর বৃক্ষের তরুমজ্জা। জাবির ইব্‌ন সামুরা থেকে বর্ণিত হাদীস মুসলিমের রিওয়ায়াতে রয়েছে-তিনি ছিলেন ভরাট মুখমগ্ডলের অধিকারী । আর তিনি এর ব্যাখ্যা করেছেন যে তার মুখমণ্ডল ছিল বেশ বড় এবং তার চক্ষুদ্বয় ছিল ডাগর ডাগর । তিনি এর ব্যাখ্যা করেছেন, দীর্ঘ ডাগর চক্ষু এবং শীর্ণ গোড়ালির অধিকারী । অর্থাৎ তার গোড়ালী ছিল অমাংসল। আর পুরুষের দেহগঠনে এটাই অধিক সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর । হারিছ ইব্ন আবূ উসামা আবদুল্লাহ্‌ ইব্ন বকরের সূত্রে ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মদীনায় আগমনকালে উম্মে সুলায়ম আমার হাত ধরে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! এ আনাস! লিখক বালক, সে আপনার খেদমত করবে । তিনি (আনাস) বলেন, এরপর আমি নয় বছর তার খিদমত করেছি, কিন্তু আমার কৃত কোন কাজ সম্পর্কে তিনি একথা বলেননি, তুমি মন্দ করেছ; বা তুমি কি মন্দ করেছ। আর আমি কখনও তার হাতের চাইতে কোমল কোন রেশমী কাপড় ইত্যাদি স্পর্শ করিনি এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর দেহের সুঘ্বাণের চাইতে উত্তম কোন মিশক বা আন্বরের ঘ্রাণ গ্রহণ করিনি। রাসূলুল্লাহ্‌ -৬ দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।