Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া তিনি বলেন, (একবার) আমার স্বজনেরা আমাকে তীর কাছে পাঠালেন, তখন তিনি তা বের করলেন। তখন দেখলাম তা এমন-_- একথা বলে রাবী ইসরাঈল তিন আঙ্গুল দ্বারা ইঙ্গিত করলেন- আর তাতে পাচটি লাল চুল ছিল। মালিক ইবৃন ইসমাঈল ইসরাঈল সূত্রে বুখারী তা রিওয়ায়াত করেছেন । আর ইয়াকুব ইব্‌ন সুফিয়ান আবু নু'আয়ম সুত্রে ..... আবু রিমছা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, (একবার) আমি আমার পিতার সাথে, রাসূলুল্লাহ (সা)-এর দরবারে গেলাম । যখন আমি তাকে দেখতে পেলাম তখন তিনি আমাকে বললেন, তুমি কি জান, ইনি কে? আমি বললাম, জী না। তিনি বললেন, ইনি হচ্ছেন আল্লাহ্‌র রাসূল ৷ তিনি যখন একথা বললেন তখন আমি শিউরে উঠলাম । আর আমার ধারণা ছিল রাসূলুল্লাহ্‌ এমন কেউ হবেন, যার মানুষের সাথে সাদৃশ্য নেই। কিন্তু আমি দেখলাম, তিনি একজন মানুষ, যার রয়েছে কান পর্যন্ত দীর্ঘ বাবরি, যাতে রয়েছে মেহেদীর ছাপ। আর তার পরণে দু'টি সবুজ চাদর । আবু দাউদ, তিরমিধী ও নাসাঈ উবায়দুল্লাহ্‌ ইব্ন আইয়াদের হাদীস থেকে আবু রিমছার বরাতে তা বর্ণনা করেছেন । আবূ রিমছার আসল নাম হাবীব ইবৃন হায়্যান। কেউ কেউ তাকে রিফাআ ইব্‌ন য়াছরাবীও বলেছেন। তিরমিযী লেন, হাদীসখানি “গরীব' পর্যায়ের, ইয়াদের হাদীস সংগ্রহ থেকে ছাড়া আমরা অন্য কোন সূত্রে এটা পায়নি। নাসাঈও সুফিয়ান ছাওরী ও আবদুল মালিক ইবৃন উমায়রের হাদীস সংগ্রহ থেকে আংশিকভাবে তা রিওয়ায়াত করেছেন। এছাড়া য়া'কৃব ইব্ন সুফিয়ানও ভিন্ন সূত্রে ..... আবু রিমছা থেকে তা রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মেহেদী ও কাতাম খিযাবরূপে ব্যবহার করতেন । আর তার চুল তার দুই কাধের উত্তিন্ন হাড় কিংবা দুই কীধ স্পর্শ করত । আবু দাউদ আবদুর রহীম ইকৃন মুতার্রিফ ..... ইব্‌ন উমর সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) সিবৃতি (পশমবিহীন চামড়ার তৈরী) পাদুকা পরতেন এবং ওয়ারস্‌ (রঞ্জক উদ্ভিদ বিশেষ) ও জাফরান দ্বারা দাড়ি রাঙাতেন। আর ইব্‌ন উমর (রা)-ও তা করতেন। নাসাঈও ভিন্ন সূত্রে তা বর্ণনা করেছেন। হাফিয আবূ বকর আল বায়হাকী আবু আবদুল্লাহ্‌ আল হাফিয ..... ইব্‌ন উমর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাথা ও দাড়ি মিলে বিশটির মত পাকা চুল ছিল। আর রাবী ইসহাকের রিওয়ায়াতে এসেছে, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর বার্ধক্যের চি দেখেছি। তার মাথার অগ্রভাগে কুড়িটির মত সাদা চুল। বায়হাকী আবূ আবদুল্লাহ্‌ আল হাফিয ..... আবদুল্লাহ্‌ ইব্ন মুহাম্মাদ ইব্ন আকীল সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, উমর বিন আবদুল আযীয গভর্ণর থাকাকালে হযরত আনাস ইবৃন মালিক মদীনায় আগমন করলেন । তখন উমর ইব্ন আবদুল আযীয তার কাছে এই বলে দূত পাঠালেন যে, তাকে জিজ্ঞেস কর, রাসূলুল্লাহ্‌ (সা) কি খিযাব ব্যবহার করেছেন ? কেননা আমি তার একটি খিযাব রঞ্জিত চুল দেখেছি। এ প্রাশ্রের উত্তরে আনাস (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) কাল কলপ ব্যবহার করতে নিষেধ করেছেন, আর তার চুল-দীড়ির বার্ধক্যের যা আমার দৃষ্টিগোচর হত তা আমি গুণতে চাইলেও এগারটির বেশি সাদা চুল গুণতে পারতাম না। আর যে চুলটি পরিবর্তিত রঙে দৃষ্ট হয়েছে তা সুগন্ধি ব্যবহারের কারণে, যা দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর চুল সুগন্ধিযুক্ত করা হত । আর এই সুগন্ধিই তার রঙ পরিবর্তনের কারণ । আমি গ্রন্থকার) বলি, হযরত আনাস কর্তৃক খিযাব ব্যবহারের অস্বীকৃতি পূর্বে বর্ণিত অন্যদের কর্তৃক তা সাব্যস্তকরণের পরিপন্থী । আর এক্ষেত্রে মূলনীতি হল সাব্যস্তকরণ দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।