Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ ইয়াকুব ইব্ন সুফিয়ান আবদুল্লাহ্‌ ইব্ন মুসলিম ..... মুজাহিদ সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, উম্মে হানী (রা) বলেন, একবার নবী করীম (সা) যখন মক্কায় আগমন করলেন, তখন তার মাথায় চারটি বেণী ছিল। তিরমিযী সুফিয়ান ইব্‌ন উয়ায়নার বরাতে তা রিওয়ায়াত করেছেন । বুখারী ও মুসলিমে রাবীআ'“র হাদীস থেকে হযরত আনাস (রা)-এর বরাতে একথা সাব্যস্ত হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর চুলের কথা উল্লেখ করার পর বলেন, তা একেবারে সোজাও নয়, আবার একেবারে কৌকড়ানোও নয়; বরং ঈষৎ কৌকড়ানো । তিনি (আনাস) বলেন, আর আল্লাহ্‌ তাকে ওফাত দান করলেন অথচ মাথা ও দাড়িতে পাকা (সাদা) চুলের সংখ্যা কুড়িও ছিল না। সহীহ্‌ বুখারীতে ইব্‌ন সীরীন থেকে আয্যুব বর্ণিত হাদীসে রয়েছে যে, তিনি (ইব্ন সীরীন) বলেন, আমি হযরত আনাস (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্াহ্‌ (সা) কি তার চুল-দাড়িতে খেযাব ব্যবহার করেছেন? জবাবে তিনি বললেন, (না, তার প্রয়োজন হয়নি) কেননা তার মধ্যে বার্ধক্যের সামান্যই প্রকাশ পেয়েছিল। অনুরূপ তিনি (বুখারী) ও মুসলিম উভয়ে হাম্মাদ ইব্ন যায়দের বরাতে এরূপ রিওয়ায়াত করেছেন। আর হাম্মাদ ইব্ন সালামা ছাবিত থেকে বলেন, হযরত আনাস (রা)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাথায় ও দাড়িতে কি বার্ধক্য প্রকাশ পেয়েছিল ? তিনি বললেন, আল্লাহ্‌ তার নবীকে বার্ধক্য (সাদা চুলদাড়ি)-র খুতযুক্ত করেননি । তার মাথায় মাত্র সতের বা আঠারটি পাকা-সাদা চুল ছিল। আর মুছান্না ইব্ন সাঈদ সূত্রে আনাস (রা)-এর বরাতে মুসলিমের রিওয়ায়াতে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) খিযাব ব্যবহার করেননি । তার থুতনির ছোট দাড়িতে সামান্য পাক ধরেছিল, দুই কানপক্তি এবং মাথায়ও কিছু কিছু। বুখারী আবু নু'আয়ম সুত্রে .... কাতাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্াহ্‌ (সা) কি খিযাব ব্যবহার করেছেন? জবাবে তিনি বললেন, না। তার দুই কানপত্তিতে সামান্য পাক ধরেছিল । বুখারী ইসাম ইব্‌ন খালিদ জারীর ইব্‌ন উছমান সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইব্‌ন বুসর আস্‌ সুলামীকে জিজ্ঞেস করলাম, আপনিতো রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখেছেন, তিনি কি বুড়ো হয়েছিলেন ? জবাবে তিনি বললেন, তার নিচের ঠোট ও চিবুকের মধ্যখানে কয়েকটি সাদা দাড়ি ছিল। আর ইতিপূর্বে জাবির ইব্‌ন সামুরা সূত্রে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত হয়েছে। | বুখারী ও মুসলিমে আবু জুহায়ফা আবূ ইসহাক সূত্রে বর্ণিত আছে। তিনি (আবু জুহায়ফা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিচের ঠোট ও চিবুকের মধ্যকার শুভ্র কেশ দেখেছি। ইয়াকুব ইব্‌ন সুফিয়ান আবদুল্লাহ্‌ ইব্‌ন উছমান সুত্রে ..... উছমান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মাওহিব আল কুরাশী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমরা উন্মে সালামা (রা)-এর কাছে গেলাম । তখন তিনি আমাদেরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কয়েকটি কেশ বের করে দেখালেন, আমরা দেখলাম তা মেহদী রঞ্জিত লাল। বুখারী ইসমাঈল ইব্‌ন মুসা ..... উন্মে সালামা (রা) সুত্রে এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন । বায়হাকী আবু আবদুল্লাহ্‌ আল-হাফিয সূত্রে .... উছমান ইব্‌ন মাওহিব থেকে । তিনি বলেন, উম্মে সালামা (রা)-এর কাছে ঘণ্টি আকৃতির বিশাল একটা রূপার কৌটা ছিল। তাতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কয়েকটি কেশ সংরক্ষিত ছিল। যখন কেউ জ্রাক্রান্ত হত, তখন তীর কাছে লোক পাঠাত, তখন তিনি তাতে পানি দিয়ে নাড়া দিতেন, তারপর সেই পানি নিয়ে অসুস্থ ব্যক্তি তার মুখমণ্লে ছিটিয়ে দিত। দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।