Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তালুর অধিকারী, বিশাল দুই পায়ের গোছা, দুই বাহু ও দুই কাধ এবং উভয় কাধের মাঝে বেশ দূরত্ব, প্রশস্ত বক্ষ, ঈষৎ কৌকড়ানো চুল, পাপড়িপূর্ণ চোখের পলক, সুন্দর মুখ ও দাড়ি, পরিপূর্ণ কর্ণদয়, মধ্যম আকৃতির পুরুষ, অতি লম্বাও নন, বেঁটেও নন, সুন্দরতম গাত্রবর্ণ, সর্ব শরীরে _ সামনে তাকাতেন এবং সর্ব শরীরে পিছু হটতেন। আমি আগে বা পরে তার মত কাউকে দেখিনি এবং তার মত কারো কথা শুনিনি । হাফিয আবূ বকর আল বায়হাকী আবূ আবদুর রহমান সুত্রে ..... জনৈক. বর্ণনাকারীর বরাত দিয়ে বলেন, আমার দাদা আমার নিকট বর্ণনা করেন, আমি মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলাম, সে সময় আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দর্শন লাভ সংক্রান্ত হাদীস স্মরণ করছিলাম, হঠাৎ সুঠামদেহী, বিশাল বাবরি, সরু নাক ও সরু জদ্য় বিশিষ্ট এক ব্যক্তি দেখলাম, তার বুক হতে নাভি পর্যন্ত প্রলধষিত কেশরেখা, তার চুলও মাথাপূর্ণ। এরপর তিনি আমার নিকটবর্তী হয়ে বললেন, আস্সালামু ইলাইকা (৯১....1 ০/41০)। নবী (সা)-এর কেশ বা চুলের বিবরণ বুখারী ও মুসলিমে ইব্‌ন আব্বাস সুত্রে যুহরী বর্ণিত হাদীস থেকে সাব্যস্ত হয়েছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যে বিষয়ে আদিষ্ট না হতেন, সে বিষয়ে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন । আর আহলে কিতাবরা তাদের চুলে সিঁথি না কেটে আঁচড়াত। তাই রাসূলুল্লাহ্‌ (সা) প্রথম দিকে সিঁথিবিহীন চুল আঁচড়াতেন, তারপর পরবতীতে সিঁথি কাটতেন। ইমাম আহমদ হাম্মাদ ইব্‌ন খালিদ সূত্রে ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে'রাসূলুল্লাহ্‌ (সা) বেশ কিছুকাল তীর মাথার সামনের চুল সিঁথিবিহীন আঁচড়াতেন, পরবতীতে তিনি সিঁথি কাটতেন। এই সুত্রে এটি ইমাম আহমদের একক বর্ণনা । এছাড়া মুহাম্মদ ইব্ন ইসহাক মুহাম্মদ ইব্‌ন জা'ফর ..... আইশা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি (নিজে) রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাথায় সিঁথি করে দিয়েছি, তার মাথার চাদি বা মধ্যস্থল থেকে সিঁথি বের করেছি। আর মাথার সামনের চুল তার কপালে নামিয়ে দিয়েছি । ইব্‌ন ইসহাক বলেন, সর্বজন স্বীকৃত ফকীহ মুহাম্মদ ইব্ন জা+ফর ইব্‌ন যুবায়র মন্তব্য করেন- এটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য, মানবজাতির মধ্যে তারাই এ বৈশিষ্ট্য গ্রহণ করেছে । বুখারী ও মুসলিমে বারা (রা) থেকে একথা সাব্যস্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাবরি চুল তার কাধ ছুঁয়ে যেত! এ ছাড়া সহীহ্‌ বুখারীতে তার ও অন্যদের থেকে এ বর্ণনাও এসেছে যে ,তার এই বাবরি তীর অর্ধ কান পর্যন্ত পৌছত ৷ আর এ দুই অবস্থার মধ্যে কোন বৈপরিত্য নেই । কেননা চুল কখনও বড় হয় আবার কখনও ছোট হয়। আর প্রত্যেক বর্ণনাকারীই যা দেখেছেন সেই অনুযায়ী বর্ণনা করেছেন। আবূ দাউদ ইব্‌ন নুফায়ল ..... আইশা (রো) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাথার চুল ওয়াফ্রার (কান পর্যন্ত বেয়ে নামা চুল) চাইতে লম্বা এবং জুম্মার (কীধ স্পর্শকারী চুল) চাইতে খাটো ছিল। একথা সাব্যস্ত হয়েছে যে, নবী (সা) বিদায় হজ্জের সময় তার মাথার সব চুল মুগ্ডন করে ফেলেছিলেন । আর এর একাশি দিন পর তিনি ইনতিকাল করেন। কিয়ামত দিবস পর্যন্ত সব সময় তার প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও করুণা বারি বর্ষিত হোক। দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।