0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ নামাযের কথা উল্লেখ করেছেন। তারা আব্বাস (রা)-কে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি মানুষের কাছে রাসূল করে পাঠিয়েছেন। ইমাম আহমদ জাফর সুত্রে ..... ইয়াধীদ ফারিসী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইব্ন আব্বাসের জীবদ্দশায় (একবার) আমি রাসূলুল্লাহ্ (সা)-কে স্বপ্নে দেখলাম । তিনি (বর্ণনাকারী) বলেন, আর ইয়াধীদ মুসহাফ অর্থাৎ পবিত্র কুরআনের অনুলিপি লিখতেন . ইয়াধীদ বলেন, তখন আমি ইবৃন আব্বাসকে বললাম, স্বপ্নে আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছি। ইবৃন আব্বাস বললেন, রাসূলুল্লাহ্ (সা) বলতেন- 52 5 ০০5১০ বিএ উ চ০এ ১৬৭ শয়তান আমার আকৃতি (ডুরত) ধারণ করতে পারে না। সুতরাং স্বপ্লে যে আমাকে দেখেছে সে প্রকৃত আমাকেই দেখেছে (অন্য কাউকে নয়)। তুমি কি আমাদের কাছে তোমার স্বপ্রে দেখ । এই ব্যক্তির দৈহিক গঠনের বিবরণ দিতে পার ? সে বলল, হা! আমি দুই ব্যক্তির মধ্যে অবস্থানরত এক ব্যক্তিকে দেখেছি, যার দেহ বর্ণ হল শ্যামলা, হাসি সুন্দর, সুরমা রাঙা চোখ, মুখাবয়ব সুন্দর, তার দাড়ি পূর্ণ করে রেখেছে এখান থেকে ওখান পর্যন্ত । এমনকি তা তার বুক ভরে ফেলার উপক্রম করেছে। আওফ বলেন, এর সাথে আর কী কী বর্ণনা ছিল, তা আমি জানি না। বর্ণনাকারী বলেন, ইব্ন আব্বাস বলেন, জাগ্ত অবস্থায় তুমি তাকে দেখলেও এর - চেয়ে বেশি কিছু বর্ণনা করতে পারতে না। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া আযু যুহালী আবদুর রাজ্জাক ..... যুহরী সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, (একবার) হযরত আবু হুরায়রা (রা)-কে রাসূলুল্লাহ্ (সা)-এর দেহ-গঠনের বিবরণ জিজ্ঞেস করা হল। তখন তিনি বললেন, তিনি সর্বোত্তম ও সর্বাধিক সুন্দর ছিলেন। তিনি ছিলেন মধ্যম আকৃতির চেয়ে একটু দীর্ঘকায়, দুই কাধের মাঝে বেশ দূরত্ব সম্পন্ন প্রশস্ত ও মসৃণ গণ্ডের অধিকারী, ঘন কাল চুল, সুরমা রাঙা চোখ, পাপড়িপূর্ণ চোখের পলক, পা দিয়ে যখন ভূমি মাড়াতেন তখন গোটা পায়ের তালু ছারা মাড়াতেন, পায়ের তালুতে তেমন কোন শূন্যস্থান ছিল না। তিনি যখন তার পরিধেয় চাদর কাধের উপর রাখতেন, তখন মনে হত তা ঢালাইকৃত রূপা । তিনি যখন হাসতেন, তখন তার হাসির দ্যুতিময় আভা ছড়িয়ে পড়ত। তার আগে বা পরে তার মত কাউকে আমি দেখিনি । মুহাম্মাদ ইবৃন ইয়াহ্ইয়া এ হাদীসখানি অন্য একটি অবিচ্ছিন্ন (মুত্তাসিল) সনদে বর্ণনা ন্যায় বর্ণনা করেছেন। এছাড়া আয্ যুহ্লী ইসহাক ইব্ন রাহ্ওয়ায় ..... আবূ হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন। তিনি (আবু হুরায়রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর দেহকে যেন রূপা ঢালাই করে তৈরি করা হয়েছিল। ঈষৎ কৌকড়ানো চুল, প্রশস্ত উদর, উভয় কাধের মধ্যে বেশ ব্যবধান ছিল এবং জোড়ার হাড় বেশ মোটা ছিল। গোটা পায়ের পাতা দিয়ে ভূমি মাড়াতেন। সামনে তাকালে গোটা দেহ ঘুরিয়ে দেখতেন অনুরূপ পিছে ফিরে তাকালে গোটা দেহ ফিরিয়ে তাকাতেন। আবদুল মালিক ..... হযরত আবূ হুরায়রা সূত্রে ওয়াকিদী হাদীসখানি বর্ণনা করেছেন। তিনি (আবূ হুরায়রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) ছিলেন কোমল ও মাংসল (ভরাট) হাত-পায়ের ডড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।