Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মাংসল । যখন তিনি হাটতেন মনে হত ঢালু ভূমি থেকে নামছেন, যেন তিনি শিলাখণ্ড থেকে নামছেন। কোন দিকে ঘুরে তাকালে পূর্ণ দেহে ঘুরে তাকাতেন। তিনি দীর্ঘকায় নন আবার খর্বকায়ও নন, দুর্বল অসহায় নন। তার মুখমগ্ডলের ঘাম যেন মুক্তাবিন্দু আর তার ঘামের ঘ্বাণ সুগন্ধি মিশৃকের চাইতেও অধিকতর সুস্াযুক্ত। তার পূর্বে বা পরে আমি তার সাথে তুল্য কাউকে দেখিনি । ইয়া+কৃব ইব্ন সুফিয়ান সাঈদ ইব্ন মনসূর ..... ইউসুফ ইব্ন মাধিন থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি হযরত আলীকে জিজ্ঞেস করল, হে আমীরুল মু'মিনীন! আমাদেরকে রাসূলুল্লাহ্‌ . (সা)-এর দৈহিক গঠনের বর্ণনা দিন। তখন তিনি বললেন, তিনি ছিলেন লাল আভা মিশ্রিত ফর্সা চেহারা, বিশাল খুলি; উজ্জ্বল ফর্সা বর্ণ, বিষুক্ত ভ্রদ্বয় এবং দীর্ঘ পাপড়ির অধিকারী । ইমাম আহমদ আসওয়াদ ইব্‌ন আমির সূত্রে ..... হযরত আলী থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন বিশাল খুলির অধিকারী । তার গাত্র বর্ণ ছিল লাল আতা মিশ্রিত, হাত ও পায়ের তালু কোমল ও মাংসল, দাড়ি রিশাল, বুকের নিচ থেকে নাভি পর্যন্ত দীর্ঘকায় কেশরেখা এবং গ্রন্থি জোড়াসমূহ বিশাল । ঢালু ভূমিতে হাঁটার ন্যায় সামনে ঝুঁকে হাটতেন, খর্বকায় নন, দীর্ঘকায়ও নন। তার পূর্বে বা পরে আমি তার মত কাউকে দেখিনি। হযরত আলী থেকে এই হাদীসের অনেক সমর্থক (শাহিদ) রিওয়ায়াত বর্ণিত হয়েছে। এ ছাড়া হযরত উমর থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। ওয়াকিদী বুকায়র ইব্‌ন মিস্মার সূত্রে যিয়াদ ইব্ন সা'দ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাসকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্‌ সো) কি খিযাব ব্যবহার করেছেন? তিনি বললেন, না তিনি তা করেননি এবং তার ইচ্ছাও করেননি । তার বার্ধক্য প্রকাশ পেয়েছিল তার চিবুকের নীচের ক্ষুদ্র দাড়িতে এবং মাথার অগ্রভাগে । যদি আমি তার সাদা দাড়ি ও চুল গণনা করতে চাইতাম তাহলে অবশ্যই তা গণনা করতে পারতাম । আমি বললাম, আর তার দেহাবয়বের বিবরণ কি ? তিনি বললেন, তিনি ছিলেন এমন এক পুরুষ, যিনি অতি লম্বা নন, বেঁটেও নন, অতি শুভ্রও নন, শ্যামলাও নন, তার চুল একেবারে সোজাও নয়, আবার অতি কৌকড়ানোও নয়, তার দাড়ি ছিল মানানসই, কপাল মসৃণ ও রক্তিমাভা মিশ্রিত, আঙ্গুলসমূহ কোমল ও মাংসল, মাথার চুল ও দাড়ি ঘন কাল। হাফিয আবু নু'আয়ম আল-ইক্ষহানী আবু মুহাম্মদ আবদুল্লাহ্‌ ইব্ন জাফর ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্পর্কে যে বিষয় আমি সর্বপ্রথম জানতে পারি, তা হল আমার কয়েকজন চাচা সম্পকীয়দের সাথে মক্কায় আগমন করলাম, তখন লোকেরা আমাদেরকে আব্বাস ইব্ন আবদুল মুস্তালিবকে দেখিয়ে দিল । আমরা তার কাছে গিয়ে পৌঁছলাম । এ সময় তিনি যমযমের কাছে বসা ছিলেন, তখন আমরা গিয়ে তার কাছে বসলাম । আমরা তার কাছে বসা ছিলাম, হঠাৎ “বাবুস সাফা" (সাফা তোরণ) দিয়ে সেখানে এক ব্যক্তি আগমন করলেন, যার গাত্রবর্ণ ছিল লাল আভা মিশ্রিত ফর্সা, তার অর্ধকান পর্যন্ত প্রলপ্বিত ছিল ঈষৎ কৌকড়ানো বাবরি চুল, তীক্ষ উচু নাক, সামনের দীতগুলি দ্যুতিময়, উজ্জ্বল কান, ডাগর চক্ষুদ্বয়, ঘন দাড়ি, বুকের নীচ থেকে নাভির দিকে সরু পশমের রেখা, হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু মাংসল ও কোমল । তিনি দুটি সাদা কাপড় পরিহিত, ছিলেন, মনে হচ্ছিল তিনি যেন পূর্ণিমার রাত্রের পূর্ণ চন্দ্র। এরপর তিনি (ইব্‌ন মাসউদ) সম্পূর্ণ হাদীস এবং নবী করীম (সা)-এর বায়তুল্লার তাওয়াফ এবং সেখানে হযরত খাদীজা ও আলীসহ তার দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।