Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ আমি গগ্রন্থকার) বলি, এই হাদীসখানি ইমাম মুসলিম, আবূ মুসা ও বুনদার সূত্রে ..... শু“বা থেকে বর্ণনা করেছেন। তাতে তিনি পূর্ববর্তী রিওয়ায়াত ০১১:,৯]| 1৫:21 -এর স্থলে ০১৮১০]। টা বলেছেন, এরপর তিনি হাদীসখানি “হাসান সহীহ্‌ বলে মন্তব্য করেছেন। আর সহীহ মুসলিমে ১১১০]। 51২5 -এর ব্যাখ্যা করা হয়েছে আয়ত লোচন। আসলে এটা হচ্ছে কোন কোন রাবীর নিজস্ব বক্তব্য । তবে আবূ উবায়দের ব্যাখ্যা তাহলো চোখের সাদা অংশের মাঝে লাল আভা । এটাই প্রসিদ্ধতর ও সঠিক ব্যাখ্যা । আর তা শক্তি ও সাহসের এবং শৌর্য-বীর্যের প্রমাণবহ। আর সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন। ইয়াকুব ইব্‌ন সুফিয়ান ইসহাক. ইব্‌ন ইবরাহীম সূত্রে ..... সাঈদ ইব্‌ন মুসায়্যাব থেকে বর্ণনা করেন যে, তিনি আবৃ হুরায়রা (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দেহাবয়বের বর্ণনা দিতে শুনেছেন । তিনি বলেন, তিনি ছিলেন প্রশস্ত কপাল ও ঘন পাপড়ির অধিকারী । ইয়াকৃব ইব্‌ন সুফিয়ান আবু গাস্সান সুত্রে .... হাসান ইব্‌ন আলী থেকে তার জনৈক খালুর বরাতে বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন প্রশস্ত ললাটের অধিকারী, তার ভ্রদ্বয়. ছিল .ধনুকের ন্যায় বাকানো সরু ও দীর্ঘ, তবে অসংযুক্ত, এ দুয়ের মঝে একটি শিরা ছিল যা রাগের সময় ফুলে উঠত | নাকের ডগার মধ্যভাগ উচু এবং ছিদ্দ্ধয় সংকীর্ণ, তার উপর জ্যোতির আভা বিকীর্ণ হলে অগভীর দৃষ্টির দর্শক তাকে উচু নাক ভাবত, গগ্দয় স্বাভাবিক সমতল, মুখ প্রশস্ত, দাতসমূহ সুদৃশ্য সুবিন্যস্ত ও সুষম ফাক বিশিষ্ট । এ ছাড়া ইয়াকুব ইবরাহীম ..... ইবৃন আব্বাস সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনের দীতদ্বয়ের মাঝে (সুষম) ফাক ছিল । তিনি যখন কথা বলতেন, তখন তার সামনের দন্তদ্বয়ের মধ্যে আলোর দ্যুতির ন্যায় দ্যুতি দৃশ্যমান হত। তিরমিযী তা বর্ণনা করেছেন আবদুল্লাহ্‌ ইব্ন আবদুর রহমান সূত্রে এ সনদে । ইয়া'কৃব ইব্ন সুফিয়ান .... সামুরার সনদে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে তাফাতাম তখন বলতাম (ভাবতাম) তিনি দু'চোখে সুরমা লাগিয়েছেন, অথচ সুরমা লাগাননি। রাসূলুল্লাহ (সা)-এর পায়ের গোছাদ্বয় সরু ছিল । আর যখনই তিনি হাসতেন মৃদু হাসতেন। ইমাম আহমদ ওকী: ..... আলী (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) খর্বকায় কিংবা (অতি) দীর্ঘকায় ছিলেন না, পুষ্ট মাথা ও মোটা দাড়ির অধিকারী, তার হস্তদ্বয় ও . পদদ্ধয়ের তালু এবং অস্থি সন্ধিসমূহ ভরাট ও মাংসল ছিল। তার চেহারায় লাল আভা মিশ্রিত বুকের নিচ থেকে নাভি পর্যন্ত প্রলঙ্ষিত কেশরেখা ছিল। হাটার সময় সামনের দিকে ঝুঁকে হাটতেন, যেন কোন শিলাখণ্ড থেকে নামছেন। তার পূর্বে বা পরে তার মত কাউকে আমি দেখিনি । ইব্‌ন আসাকির বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন দাউদ আল খুরায়বীও এ হাদীসটি রিওয়ায়াত করেছেন (পূর্ববর্তী সনদের) 'মুজান্মি' সূত্রে । তবে তিনি-রাবী ইব্‌ন ইমরান ও আলীর মাঝে একজন নামহীন ব্যক্তিকে প্রবেশ করিয়েছেন । জনৈক আনসারী সূত্রে বর্ণনা করেন, আমি হযরত আলী (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দৈহিক গঠন সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি কৃফার-মসজিদে তরবারির সংযুক্ত ফিতা দিয়ে হাটু জড়িয়ে বসেছিলেন । তখন তিনি বললেন, তিনি ছিলেন ফর্সা রঙের, লাল আভা মিশ্রিত, ডাগর কাল চোখ বিশিষ্ট, ঈষৎ কৌকড়ানো চুল, ' বুকে সৃষ্ম পশমের রেখা, সমতল গণ্ডদেশ এবং ঘন দাড়ির অধিকারী এবং বাবরি চুলওয়ালা । তার ঘাড় যেন রূপার জগ, তার বুকের নিচ থেকে নাভি পর্যন্ত প্রলঘিত কেশরেখা খেজুর শাখার ন্যায়, তার পেটে বা বৃকে এছাড়া কোন পশম ছিল না। হাত ও পায়ের তালু কোমল ও দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।