0০017161715 ৩৪ আল-বিদায়া ওয়ানু নিহায়া পরেও না। আলী (রা) বলেন, এরপর আমি চুপ হলে ইয়াহুদী পুরোহিত আমাকে বলল, আর কি? আলী বলেন, তেখন আমি বললাম) “এখন আমার এতটুকুই স্মরণ হচ্ছে।” তখন ইয়াহুদী পুরোহিতটি বলল, তার দু'চোখে লাল আভা রয়েছে, তিনি সুন্দর দাড়ি, সুন্দর মুখ এবং পূর্ণ কর্ণদ্বয়ের অধিকারী, পূর্ণ দেহে সামনে তাকান এবং পূর্ণদেহে পিছনে তাকান (অর্থাৎ আড় চোখে তাকান না)। তখন আলী (রা) বললেন, আল্লাহ্র কসম, এগুলিও তার বৈশিষ্ট্য । ইয়াহুদী পুরোহিত বলল, আর কি জানেন ? আলী বললেন, তা কি? পুরোহিতটি বলল, তার মাঝে রয়েছে সম্মুখে ঝোক । আলী বললেন, এটাই তো আমি আপনাকে বললাম, যেন তিনি ঢালু ভূমি থেকে নামেন। পুরোহিতটি বলল, আমার পূর্ব পুরুষদের গ্রন্থসমূহে আমি এই বিবরণ পাই । এছাড়া আমরা আরো পাই যে, তিনি আল্লাহ্র হারামে--সম্মানিত স্থানে, নিরাপত্তাস্থলে ও তার পবিত্র ঘরের স্থানে প্রেরিত হবেন। তারপর তিনি এমন হারামে (ভূখণ্ডে) হিজরত করবেন, যাকে তিনি নিজে 'হারাম' (সম্মানিত) ঘোষণা করবেন এবং তার জন্যও আল্লাহ্ ঘোষিত হারামের ন্যায় মর্যাদা সূচিত হবে আমরা আরো পাই যে, তার সাহায্যকারী আনসারগণ হবেন খর্জুর বীথির অধিকারী উমর ইব্ন আমিরের বংশধর একগোত্র । আর তাদের পূর্বে সেখানকার বাসিন্দা হল ইয়াহুদীরা । আলী বললেন, তিনিই তিনি এবং তিনি আল্লাহ্র রাসূল । তখন সেই _ ইয়াহুদী পুরোহিতটি বলল, এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নবী এবং সমগ্র মানবজাতির কাছে প্রেরিত আল্লাহ্র রাসূল । এ সাক্ষ্য ও বিশ্বাস নিয়েই বেঁচে থাকব এবং মৃত্যুবরণ করব এবং এ বিশ্বাস নিয়েই ইনশাআল্লাহ্ পুনরুখিত হব। বর্ণনাকারী বলেন, এরপর থেকে সেই ইয়াহুদী পুরোহিত হযরত আলীর কাছে আসতেন এবং তিনি তাকে কুরআন শিক্ষা দিতেন এবং ইসলামী শরীয়তের বিধি-বিধান অবহিত করতেন। এরপর হযরত আলী এবং এঁ পুরোহিড্ট সেখান থেকে চলে আসলেন এবং লোকটি হযরত আবূ বকর (রা)-এর খিলাফতকালে মৃত্যুধরণ করলেন। আর এ সময়ে তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ঈমান রাখতেন এবং তিনি যে আল্লাহ্র রাসূল একথা স্বীকার করতেন। আমরা হর্িরিনানা হা জারভাহির বরাতে রিভিনা রই কিরচাভিরহাতিও হয়েছে, যার বিশদ বিবরণ শীঘ্বই আসছে। ইয়াকুব ইব্ন সুফিয়ান সাঈদ ইব্ন মনসূর ..... উমর ইব্ন আলী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) হযরত আলীকে জিজ্ঞেস করা হল বা বলা হল, আমাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর দেহাবয়বের বর্ণনা দিন! তখন তিনি বললেন, তিনি গোলাকৃতি চেহারার এবং ফর্সা ছিলেন। আর তার মাঝে লালাভ আভা মিশ্রিত ছিল। তার চোখের মণি ছিল কাল এবং প্রশস্ত আর পাপড়ি ছিল ঘন। এছাড়া ইয়া'কৃব আবদুল্লাহ্ ইব্ন সালামা এবং সাঈদ ইব্ন মনসুর ..... হযরত আলীর কোন বংশধরের বরাতে উল্লেখ করেছেন। তিনি বলেন, হযরত আলী যখন রাসূলুল্লাহ্ (সা)-এর দেহাবয়বের বর্ণনা দিতেন তখন বলতেন, তার মুখাবয়ব ছিল গোলাকার, তিনি ছিলেন ফর্সা ডাগর চক্ষু ও ঘন পাপড়ির অধিকারী । বিশিষ্ট আরবী অভিধান প্রণেতা আল-জাওহারী বলেন, চোখের ক্ষেত্রে ৮০:11 (যা হাদীসে বিদ্যমান) হল চোখের ঘন কৃষ্ণ ও প্রশস্ত হওয়া । আর আবু দাউদ আত্-তায়ালিসী শু“বার সুত্রে ..... সাম্মাক থেকে বর্ণনা করেন (তিনি বলেন), আমি জাবির ইব্ন সামুরা (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সা) ছিলেন চোখের কাল অংশে লাল আভা মিশ্রিত অ-মাংসল গোড়ালি এবং প্রশস্ত মুখের অধিকারী । শু“বার সূত্রে আবু দাউদের বর্ণিত রিওয়ায়াতে এমনই এসেছে। দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।