Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 রাসূল (সা)-এর মুখমণ্ডল ও সৌন্দর্যের বিবরণ তার দাত, কপাল, ভুরু, চোখ ও নাকের গঠন-সৌন্দর্যের বর্ণনা এ প্রসঙ্গে ইতিপূর্বে আবৃত তুফায়লের উক্তি উল্লেখিত হয়েছে- “তিনি ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী ।” হযরত আনাসের উক্তি-- “তিনি ছিলেন উজ্জ্বল গাত্রবর্ণের অধিকারী ।” রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারা তরবারির মত উজ্জ্বল ও লম্বাকৃতি ছিল কিনা? এ প্রশ্নের জবাবে বারা (রা)-এর উক্তি, না; বরং চাদের ন্যায় গোলাকার । অনুরূপ প্রশ্নের জবাবে জাবির ইব্‌ন সামুরা (রা)-এর উক্তি, না বরং চন্দ্র সূর্যের মত গোলাকার । রুবায়্য বিনত মুআব্বিয (রা)-এর উক্তি--“তুমি তাকে দেখলে বলতে, উদীয়মান সূর্য” এবং অন্য রিওয়ায়াতে “দেখতে পেতে উদীয়মান সূর্য” । রাসূলুল্লাহ (সা)-এর সাথে হজ্জ সমাপণকারী হামাদানী মহিলা সাহাবীকে জিজ্ঞাসার জবাবে আবূ ইসহাক আস্-সুবায়ঈকে বলা তার উক্তি_-“তিনি ছিলেন পূর্ণিমা রাতের চাদের মত । তার আগে বা তারপরে তার তুল্য.কাউকে আমি দেখিনি ।” আবু হুরায়রা (রো) বলেন, “সূর্য (কিরণ) যেন তার মুখমণ্ডলে প্রবহমান ।” অন্য রিওয়ায়াতে “তার কপালে ।” ইমাম আহমদ আফ্ফান ও হাসান ইবৃন মূসা সূত্রে হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, “রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন বিশাল মাথা, ডাগর চক্ষুযুগল ও প্রশস্ত জ্রযুগলের অধিকারী । তার দুচোখ ছিল লাল আভা মিশ্রিত, দাড়ি ছিল ঘন, গাত্রবর্ণ উজ্জ্বল ফর্সা আর তার হাতের তালুদ্বয় ও পা দু'টি ছিল ভরাট ও বড় বড়। যখন তিনি হাটতেন তখন মনে হত তিনি যেন ঢালু ভূমিতে (নিচের দিকে) হাটছেন। যখন তিনি কোন দিকে ঘ্বুরে তাকাতেন তখন সম্পূর্ণ ঘুরে তাকাতেন।” এটি আহমদের একক বর্ণনা । আবূ ইয়া'লা যাকারিয়্যা ও ইয়াহইয়া আল-ওয়াসিতী ..... হযরত আলী সুত্রে বর্ণনা করেন যে, তিনি নবী করীম (সা)-এর দেহাবয়ব.সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন, “তিনি বেঁটেও ছিলেন না, অতি দীর্ঘকায়ও না। আধা-কৌোকড়ানা সুন্দর চুলের অধিকারী, চেহারায় রক্তিম আভা মিশ্রিত পুষ্ট অঙ্গসন্ধি, মাংসল গোড়ালী ও পদযুগল, বিশাল মাথা, বুকের মাঝে প্রলম্বিত কেশরেখা-এর অধিকারী, তার পূর্বে বা পরে তার মত কাউকে আমি দেখিনি । হাটার সময় পা তুলে তুলে হাটতেন যেন তিনি ঢালু ভূমি থেকে নামছেন ।” মুহাম্মদ ইব্ন সাদ ওয়াকিদীর বরাত দিয়ে হযরত আলী থেকে বর্ণনা করেন যে, তিনি (আলী) বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে ইয়ামানে পাঠালেন। একদিন আমি (সেখানে) লোকদের সম্বোধন করে কথা বলছিলাম । আর তখন জনৈক ইয়াহুদী পুরোহিত দীড়িয়ে তার হাতের ধর্মগ্রন্থে নজর রাখছিল। এরপর সে যখন আমাকে দেখল তখন বলল, আমাদেরকে আবুল কাসিম (সা)-এর দেহাবয়রের বর্ণনা দিন। তখন আলী (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ সো) বেঁটে নন, অতি দীর্ঘায়তও নন, তীর চুল অতি কৌকড়ানোও নয়, আবার অতি সোজাও নয়। তিনি আধা-কৌকড়ানো ও কাল চুলের অধিকারী, তার মাথা বিশাল, গাত্র বর্ণ লাল আভা মিশ্রিত, পরিপুষ্ট অঙ্গসন্ধি, হস্তদ্বয় ও পদযুগলের তালু মাংসল ও কোমল, বুক থেকে নাভি পর্যন্ত প্রলষ্ষিত কেশরেখার অধিকারী, তার চোখের পাতায় ঘন পালক, ভ্রযুগল সংযুক্তপ্রায়, কপাল প্রশস্ত ও মসৃণ, উভয় কাধের মাঝে প্রশস্ত দূরত্ব । যখন তিনি হাটেন তখন পা তুলে তুলে হাটতেন যেন নিচের নিকে নেমে যাচ্ছেন। তীর পূর্বেও আমি তার মত কাউকে দেখিনি তার ৫ দড$$.21111001109.0011

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।