0০017161715 ৩২ | আল-বিদায়া ওয়ান নিহায়া নব মর্জরী। আমি গ্রন্থকার) বলি, শুভ্রতার প্রাঞ্জল্য যেন তা সদ্য উদ্গীত খেজুর মঞ্জরী। ইমাম আহমদ সুফিয়ান ইব্ন ইয়ায়নার সুত্রে ..... বনূ খুযা'আর এক ব্যক্তি থেকে বর্ণনা করেন, যার নাম ছিল মিহ্রাশ বা মিখরাশ-_ যে, নবী করীম (সা) রাত্রিকালে 'জি'রানা' থেকে বের হয়ে এসে উমরা করলেন। অতঃপর ফিরে এসে সেখানে রাত্রি যাপনকারীর ন্যায় সকাল করলেন। তখন আমি তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম, যেন তা ছাচে ঢালাইকৃত রূপার পাত। এই হাদীসখানি ইমাম আহমদের একক বর্ণনা । এভাবেই ইয়া“কৃব ইব্ন সুফিয়ান, সুফিয়ান ইব্ন উয়ায়না থেকে তা বর্ণনা করেছেন । ইয়াকুব ইব্ন সুফিয়ান ইসহাক ইব্ন ইবরাহীম..... সাঈদ ইব্নুল মুসায়্যিব সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি হযরত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ্ (সা)-এর দেহাবয়ব ও দেহ সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে বলতে শুনেছেন, তিনি অতি ফর্সা ছিলেন। এই সনদটি “হাসান” শ্রেণীর ৷ তবে সিহাহ্ সিত্তার সংকলকগণ তা বর্ণনা করেননি । ইমাম আহমদ, হাসান ..... আবু হুরায়রার মাওলা আবু ইউনুস সুলায়মান ইব্ন জুবায়র এর বরাতে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রাকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সা)-এর চাইতে সুন্দরতর কিছু আমি দেখিনি । তিনি এমন ছিলেন, যেন সূর্যকিরণ তার কপালে প্রবাহিত হত। রাসূলুল্লাহ্ (সা)-এর চাইতে দ্রুতগতিতে কাউতে আমি হাটতে দেখিনি। ভূমি (পথের দূরত্) যেন তার জন্যে গুটিয়ে ভাজ করে (সংক্ষিপ্ত) দেয়া হত। তার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা প্রাণান্ত চেষ্টা করতাম অথচ তিনি অবলীলায় অগ্রসর হতেন। তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন । কুতায়বার সুত্রে এ সনদে তিনি বলেন ..... যেন তার মুখমগ্ডলে সূর্যের দীপ্তি প্রবাহিত হত । আর তিনি মন্তব্য করেন, হাদীসখানি গরীব পর্যায়ের । আর বায়হাকী আবদুল্লাহ্ ইব্ন মুবারকের হাদীস থেকে ..... আবু হুরায়রা (রা)-এর বরাতে তা বর্ণনা করেছেন। জিনি বলেন, তার মুখমণ্ডলে যেন সূর্যের দীপ্তি প্রবাহিত হত। তদ্রুপ ইব্ন আসাকির হারমালার হাদীস থেকে ..... হযরত আবু হুরায়রার বরাতে হুবহু উক্ত বর্ণনায় হাদীসটি রিওয়ায়াত করেন । | .. বায়হাকী আলী ইব্ন আহমদ ইব্ন আবদান ..... হযরত আলী (রা)-এর বরাতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর গাত্রবর্ণ ছিল উজ্জ্বল ফর্সা। আর আবূ দাউদ তায়ালিসী, মাসউদীর বরাতে আলী (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর মুখমণ্ডল ছিল লালাভ ফর্সা (সাদা)। ইয়াকুব ইব্ন সুফিয়ান ..... নাফি' ইব্ন জুবায়র থেকে বর্ণনা করেন। তিনি (নোফি) বলেন, হযরত আলী আমাদেরকে নবী করীম (সা)-এর দেহাবয়ব ও. সৌন্দর্যের বর্ণনা দিয়ে বললেন, তিনি ছিলেন লালাভ সাদা গাত্রবর্ণের অধিকারী । আল-মাসউদীর হাদীস থেকে তিরমিযী অনুরূপ বর্ণনা করেছেন। তারপর তিনি মন্তব্য করেছেন, এটা সহীহ্ হাদীস। বায়হাকী বলেন, অন্য একটি সূত্রেও হযরত আলী থেকে অনুরূপ বর্ণিত হয়েছে । আমি গ্রন্থকার) বলি, ইব্ন জুরায়জ সালিহ ইব্ন সাঈদ সূত্রে হযরত আলী থেকে তা বর্ণনা করেন। বায়হাকী বলেন, (রিওয়ায়াতসমূহের আপাত বিরোধ নিরসনে) বলা হয়, তার শরীরে সূর্য কিরণ ও বায়ু লাগা উম্মুক্ত অংশ ছিল লালাভ সাদা, আর কাপড়ে আবৃত অংশ ছিল উজ্ম্বল শুভ্র। ডড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।