0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ আলী (রা) ..... হযরত আনাস (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিনি (আল বায্যার) মুহাম্মদ ইব্ন মুছান্না ..... আনাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) দীর্ঘকায়ও ছিলেন না আবার খর্বাকৃতিও ছিলেন না। তিনি যখন হাটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। তার গায়ের রঙ ছিল (উজ্জ্বল) বাদামী বর্ণ । এ হাদীস বর্ণনা করে বায্যার বলেন, হুমায়দ সূত্রে খালিদ ও আবদুল ওয়াহ্হাব ব্যতীত অন্য কেউ হাদীসটি রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই। তারপর বায়হাকী আবুল হুসায়ন ইব্ন বুশরান ..... হুমায়দ সুত্রে বলেন যে, তিনি বললেন, আমি আনাস ইব্ন মালিক (রা)-কে বলতে শুনেছি- এরপর তিনি নবী করীম (সা)-এর দেহাকৃতি ও সৌন্দর্য বিষয়ক হাদীস উল্লেখ করে বললেন, তিনি ছিলেন বাদামী ফর্সা বর্ণের । আমি গ্রন্থকার) বলি, এই বর্ণনাধারাটি তার পূর্বেরটির তুলনায় উত্তম । আর এ থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ্ (সা)-এর মুখমণ্ডলে যে বাদামী বা তামাটে বর্ণের ছাপ ছিল, তা তার অধিক সফর ও রৌদ্রক্লিষ্ট হওয়ার কারণে । আল্লাহ্ই সম্যক অবগত । ইয়া'কুব ইব্ন সুফিয়ান ফাসাবী ..... আবু তুফায়লের বরাতে উল্লেখ করেছেন যে, তিনি (আবু তুফায়ল) বলেন, আমি নবী করীম (সা)-কে দেখেছি । আর আজ আমি ব্যতীত তাকে দেখেছেন এমন আর কেউ বেঁচে নেই। তখন আমরা তাকে বললাম, আমাদের রাসূলুল্লাহ (সা)-এর দেহ গঠন ও সৌন্দর্যের বিবরণ দিন। তিনি বললেন, তিনি ছিলেন ফর্সা লাবণ্যময় মুখমণ্ডলের অধিকারী । মুসলিম সাঈদ ইব্ন মানসূর সুত্রে এ সনদে তা বর্ণনা করেছেন। এ ছাড়া আবূ দাউদ ও সাঈদ ইব্ন ইয়াস আল জারীরীর হাদীস থেকে আবৃত তুফায়ল আমির ইব্ন ওয়াছিলা লায়ছীর বরাতে তা বর্ণনা করেছেন। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী । যখন তিনি হাটতেন তখন মনে হত যেন ঢালু (উচু) ভূমি থেকে অবতরণ করছেন । এই ভাষ্য আবূ দাউদের । ইমাম আহমদ, যায়দ ইব্ন হারূন আল জারীরীর বরাতে বর্ণনা করেন যে, যায়দ বলেছেন, আমি আবু তুফায়লের সাথে তাওয়াফ করছিলাম । হঠাৎ তিনি বলে উঠলেন, আমি ব্যতীত এমন কেউ বেঁচে নেই, যে রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছে। আমি বললাম, আপনি কি সত্যিই তাকে দেখেছেন ? তিনি বললেন, হা। যায়দ বলেন, আমি তখন _ বললাম, তিনি দেখতে কেমন ছিলেন ? তিনি বললেন, তিনি ছিলেন ফর্সা লাবণ্যময় ও মধ্যম দেহাবয়বের অধিকারী । আর তিরমিযী তা বর্ণনা করেছেন, সুফিয়ান ইব্ন ওকী“ ও মুহাম্মদ আবু জুহায়ফা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে ফর্সা দেখেছি, তখন তার বার্ধক্য শুরু হয়ে গিয়েছিল। হাসান ইবৃন আলী (রা) দেখতে তারই মত ছিলেন। তারপর তিনি বলেন, ওয়াসিল ইব্ন আবদুল আলা থেকে এবং বুখারী আমর ইব্ন আলী মুহাম্মদ ইব্ন ফুযায়ল সুত্রে তা বর্ণনা করেছেন । আর হাদীসটির মূল ভাষ্য হচ্ছে সহীহায়নে উল্লেখিত ভাষ্যের অনুরূপ । কিন্তু তার শব্দমালা ভিন্ন । যেমনটি শীঘ্রই আসছে। মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করেন যুহরী ..... সুরাকা ইব্ন মালিক থেকে, তিনি বলেন (একবার) আমি রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হলাম, আমি যখন তার নিকটবতী হলাম, আর তিনি তার উটনীর উপর সওয়ার ছিলেন- তখন আমি তার পায়ের গোছার দিকে তাকাতে লাগলাম, যেন তা খেজুর বৃক্ষের নব মঞ্জরী। ইব্ন ইসহাকের বরাতে ইউনুসের বর্ণনার ভাষ্য হল-_ আল্লাহ্র শপথ! আমি যেন রেকাবীতে এখনও তার পায়ের গোছা দেখতে পাচ্ছি, যেন তা খেজুর বৃক্ষের দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।