0০017161715 ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া আবূ ইসহাক বলেন, আমি (মহিলাটিকে) বললাম, আপনি কি উপমা দ্বারা তার অবস্থা বর্ণনা করতে পারেন? তিনি বললেন, (হাঁ) পূর্ণিমার পূর্ণচন্দ্রের ন্যায়, এর আগে বা পরে তার মত কাউকে আমি দেখিনি । ইয়া'কুব ইব্ন সুফিয়ান ..... আম্মার ইব্ন ইয়াসিরের পৌত্র আবু উবায়দা ইব্ন মুহাম্মাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রুবায়্যি বিন্ত মুআবৃবিযকে আমি বললাম, আমাকে রাসূলুল্লাহ্ (সা)-এর (দৈহিক সৌন্দর্যের) বর্ণনা দিন। তিনি বললেন, বাছা, তুমি তাকে দেখলে উদয়কালীন সূর্য দেখতে । বায়হাকী তার সনদে হাদীসখানি য়া'কুব ইব্ন মুহাম্মদ আয্ যুহরী এর হাদীস সংগ্রহ থেকে বর্ণনা করেছেন। তার ভাষ্য হল-তখন মহিলাটি বললেন, যদি তুমি তাকে দেখতে তাহলে বলতে, উদীয়মান সূর্য । আর বুখারী-মুসলিমে যুহরী টি আইশার সনদে প্রামাণ্য বর্ণনা রয়েছে যে, আয়েশা (রা) বলেন, আনন্দিত অবস্থায় একবার রাসূলুল্লাহ (সা) আমার কাছে আসলেন, তখন আনন্দে তার মুখমণ্ডলের রেখাগুলো চম্কাচ্ছিল। রাসূলুল্লাহ্ সো)-এর গাত্রবর্ণের বিবরণ বুখারী ইয়াহ্য়া ইব্ন বুকায়র ..... রাবী“আ ইব্ন আবূ আবদুর রহমান সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্ন মালিক (রা)-কে নবী করীম (সা)-এর দেহাবয়ব ও সৌন্দর্যের বিবরণ দিতে শুনেছি। তিনি (আনাস) বলেন, তিনি ছিলেন মধ্যম আকৃতির মানুষ- না দীর্ঘকায়, না খর্বাকৃতি। তার গাত্রবর্ণ ছিল না উজ্জ্বল ফ্যাকাশে আর না তা-বাদামী বা শ্যামলা বর্ণ । আর তার মাথার চুল না অতি কৌকড়ানো আর না তা অতি সরল-সোজা । চল্লিশ বছর বয়সে তার প্রতি ওহী নাযিল হয়। এরপর তিনি মক্কায় দশ বছর অবস্থান করেন ও তাঁর প্রতি ওহী নাধিল হতে থাকে । তারপর মদীনায় দশ বছর । তখনও তার মাথার চুল ও দাড়িতে কুড়িটি সাদা (পাকা) চুল ছিল না। রাবী“আ বলেন, পরে আমি তার একটি চুল দেখলাম, আর তা লাল দেখলাম । এ বিষয়ে জিজ্েস করলে আমাকে বলা হল, সুগন্ধি ব্যবহারের কারণে । তারপর বুখারী আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি রাবী'আ (ইবৃন আবদুর রহমান) তাকে (আনাসকে) বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (সা) অতি দীর্ঘকায়ও ছিলেন না আবার বেঁটেও ছিলেন না, অতিরিক্ত সাদাও ছিল না আবার শ্যামলাও ছিল না। তার মাথার চুল অতি কৌঁকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। চল্লিশ বছরের মাথায় আল্লাহ্ তাঁকে নুবৃওয়াত দান করেন। তারপর তিনি মক্কায় দশ বছর এবং মদীনায় দশ বছর অবস্থান করেন। এরপর আল্লাহ্ তাকে ওফাত দান করেন; অথচ তার মাথা ও দাড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না। মুসলিম ইয়াহয়া ইব্ন ইয়াহয়া মালিক সুত্রে হাদীসটি এভাবে রিওয়ায়াত করেছেন। অনুরূপ তিনি তা কুতায়বা, ইয়াহয়া ইব্ন আয়্যুব এবং আলী ইব্ন হাজার সুত্রেও বর্ণনা করেছেন। আর তিরমিযী ও' নাসাঈ উভয়ে হাদীসটি রিওয়ায়াত করেছেন কুতায়বা সূত্রে এ সনদে । আর তিরমিযী হাদীসখানি হাসান-সহীহ্ বলে মন্তব্য করেছেন । হাফিয বায়হাকী বলেন, হযরত আনাস থেকে ছাবিত তা বর্ণনা করে বলেন, তিনি ছিলেন উজ্জ্বল গাত্রবর্ণের অধিকারী । তিনি (বায়হাকী) আরও বলেন, হুমায়দ তা আমাদের অনুরূপ সনদে বর্ণনা করেছেন। এরপর তিনি তার সনদে ইয়া“কুব ইব্ন সুফিয়ান সূত্রে ..... আনাস ইব্ন মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম (সা)-এর গাত্রবর্ণ ছিল উজ্জ্বল বাদামী বা শ্যামলা ফর্সা । হাফিয আবু বকর আল-বায্যার একইভাবে এই হাদীসখানি দ$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।