0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ বুখারী আবু নু'আয়ম ..... আবু ইসহাক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন। বারা ইব্ন 'আযিবকে জিজ্ঞেস করা হল, রাসূলুল্লাহ্ (সা)-এর মুখমণ্ডল কি তরবারির মত ছিল? তিনি বললেন, না, বরং চন্দ্রের মত। আর ইমাম তিরমিযী তা রিওয়ায়াত করেছেন যুহায়র ইব্ন মু'আবিয়া আল কুফী ..... বারা' ইব্ন “আযিব সূত্রে এই সনদে। তারপর তিনি মন্তব্য করেছেন, এটি হাসান-সহীহ হাদীস। হাফিয আবূ বকর আল-বায়হাকী “আদৃ-দালাইল' গ্রন্থে আবুল হাসান ইব্ন ফযল ..... সাম্মাক সনদে বর্ণনা করেন যে, তিনি (সাম্মাক) জাবির ইব্ন সামুরাকে এক ব্যক্তি জিজ্ঞেস করতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর মুখমণ্ডল কি তরবারির ন্যায় (লম্বাটে) ছিল? তিনি বললেন, না; বরং চন্দ্র-সূর্ষের ন্যায় গোলাকার ছিল । মুসলিমও আবু বকর ইবৃন আবু শায়বা ..... সামুরা সুত্রে উল্লেখিত সনদে হাদীসখানি বর্ণনা করেছেন । আবদুর রাজ্জাক সূত্রে সাম্মাকের বরাতে ইমাম আহমদ তা বিশদভাবে বর্ণনা করেছেন যে, তিনি (সাম্মাক) জাবির ইব্ন সামুরা (রা)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর মাথার চুলের এবং দাড়ির অগ্রভাগে পাক ধরে ছিল। যখন তিনি তেল মেখে তা আঁচড়ে নিতেন তখন আর তা প্রকাশ পেত না। তবে এলোমেলো হলে তা প্রকাশ পেতো । তিনি ছিলেন ঘন চুল ও দাড়ির অধিকারী ৷ তখন এক ব্যক্তি প্রশ্ন করল, তার মুখমণ্ডল কি তরবারির মত? তিনি বললেন, না; বরং চন্দ্র-সূর্ের ন্যায় গোলাকার । তিনি বলেন, আমি তাঁর কাঁধের কাছে নুবুওয়াতের মোহর দেখতে পেলাম, যা ছিল কবুতরের ডিম আকৃতির এবং তার গাত্রবর্ণের সদৃশ । হাফিয বায়হাকী ফকীহ আবু তাহির ..... জাবির ইব্ন সামুরা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক মেঘমুক্ত নির্মল চাদনী রাতে লাল বর্ণের জোড়া পোশোকে আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখলাম । তখন আমি (তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে) একবার তার দিকে একবার চাদের দিকে তাকাতে লাগলাম, আর আমার কাছে তাকে চাদের চাইতেও সুন্দরতর মনে হচ্ছিল। তিরমিযী ও নাসাঈ উভয়ে হাদীসখানি হান্নাদ ইব্ন সারী ..... আশ'আছ সুত্রে এভাবে বর্ণনা করেছেন । এরপর নাসাঈ মন্তব্য করেছেন, আশ'“আছ দুর্বল রাবী, তিনি বিভ্রমের শিকার হয়েছেন। সাঠিক সনদ হল আবূ ইসহাক বর্ণনা করেছেন বারা থেকে । তিরমিযী বলেন, এই হাদীসটি “হাসান' স্তরের । আশআছ ইব্ন সাওয়ার ব্যতীত আমাদের এই হাদীসের কোন সূত্র জানা নেই । আমি মুহাম্মদ ইব্ন ইসমাঈল অর্থাৎ ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম, হযরত বারার বরাতে আবু ইসহাকের হাদীসটি বিশুদ্ধতর, নাকি হযরত জাবিরের বরাতে? তখন তিনি উভয় হাদীসকে বিশুদ্ধ বলে মত দিলেন । আর সহীহ বুখারীতে কা'ব ইব্ন মালিক (রা) সূত্রে তাওবা সংক্রান্ত হাদীসে বর্ণিত হয়েছে। তিনি (কাব) বলেন, আর রাসূলুল্লাহ্ (সা) যখন আনন্দিত হতেন তখন তার মুখমগ্ডল এমন উজ্জ্বল ও দীপ্তিময় হত, যেন তা চাদের টুকরো। ইতিপূর্বে পূর্ণ হাদীস উল্লেখিত হয়েছে । য়া“কৃব ইবৃন সুফিয়ান ..... আবু ইসহাক হামাদানীর বরাতে আর তিনি জনৈকা হামাদানী মহিলার বরাতে যার নাম আবূ ইসহাক উল্লেখ করেছেন, বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে হজ্জ পালন করেছি । আমি তাকে দেখলাম, তিনি নিজের একটি উটে আরোহণ করে কা'বাঘর তাওয়াফ করছেন, তার হাতে রয়েছে একটি বাকা লাঠি আর তাঁর পরণে দু'খানি লাল চাদর, লাঠিটি (উচ্চতায়) তার কীধ ছুঁই ছুই করছিল। তিনি যখন হাজারে আসওয়াদ অতিক্রম করছিলেন, তখন লাঠি দ্বারা তা স্পর্শ করছিলেন । এরপর লাঠিটি উচিয়ে নিজের দিকে টেনে নিয়ে তাতে চুমু খাচ্ছিলেন। ড$৮$.21111001109.0011
— صفحة ٢٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.