Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া কিতাবুশ শামাইল ঃ রাসূল (সা)-এর দেহাবয়ব ও পবিত্র স্বভাব অতীতে এবং সাম্প্রতিককালে লেখক-সংকলকগণ এ বিষয়ে বহু স্বতন্ত্র ও সংযুক্ত গ্রন্থ রচনা করেছেন। এ সংক্রান্ত সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট ও সর্বাধিক উপযোগিতা সম্পন্ন গ্রন্থখানি হল আবু ঈসা মুহাম্মাদ ইব্ন ঈসা ইব্‌ন সাওরা আত্‌ তিরমিযী (র)-এর। এ বিষয়ে তিনি তার “আশশামাইল' নামক প্রসিদ্ধ কিতাব স্বতন্ত্রভাবে সংকলন করেছেন । আর আমাদের কাছে তার অবিচ্ছিন্ন সনদ বা সংগ্রহসূত্র বিদ্যমান রয়েছে। এখানে আমরা শামাইলে তার সংকলিত বিবরণের মুখ্য অংশ উল্লেখ করছি। উপরস্তু এমন কিছু অতিরিক্ত বিষয় আলোচনা করব, হাদীস ও ফিকাহবিদগণ যার অভাব বোধ না করে পারেন না। প্রথমে আমরা তার চোখ ধাধানো সৌন্দর্যের আলোচনা করব। তারপর তাঁর বিশদ বিবরণ উপস্থাপন করব । আর এই মুহুর্তে আমাদের বক্তব্য হল (সহায়রূপে) আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক । নবী করীম সো)-এর দীপ্তিময় ও অনুপম সৌন্দর্যের বিবরণ ইমাম বুখারী (র) আহমদ বিন সাঈদ আবু আবদুল্লাহ্‌ সূত্রে ..... আবূ ইসহাকের বরাতে উল্লেখ করেছেন যে, তিনি বলেছেন, আমি বারা ইব্‌ন 'আযিব (রা)-কে বলতে শুনেছি, নবী করীম (সা) লোকদের মাঝে সুন্দরতম চেহারা ও সর্বোত্তম স্বভাবের অধিকারী ছিলেন । অতি দীর্ঘকায়ও নন কিংবা খর্বাকৃতিও নন। আবূ কুরায়ব সূত্রে ইমাম মুসলিমও এরূপই বর্ণনা করেছেন । এছাড়া বুখারী (র) জা“ফর ইব্‌ন উমরের সুত্রে বারা ইব্‌ন 'আযিব (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা) ছিলেন মধ্যম. আকৃতির, তার দুই কাঁধের মধ্যে বেশ ব্যবধান ছিল। তার কেশ তাঁর উভয় কানের লতি পর্যন্ত পৌঁছে থাকত । আমি তাকে লাল বর্ণের জোড়া পোশাকে দেখেছি । তার চাইতে অধিকতর সুন্দর কিছু আমি কখনো দেখিনি । এ রিওয়ায়াতে যুসুফ ইব্ন আবূ ইসহাক তার পিতা থেকে বর্ণনা করেন, তার চুল পৌঁছত তার উভয় কীধ পর্যন্ত । ইমাম আহমদ ওয়াকী' সুত্রে ..... হযরত বারা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, লাল জোড়া পোশাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেয়ে সুদর্শন কোন বাবরি চুলবিশিষ্ট লোক আমি দেখিনি। তার মাথার চুল উভয় কীধ স্পর্শ করত আর তার উভয় কীধের মধ্যে বেশ ব্যবধান ছিল। তিনি দীর্ঘকায় নন, বেটেও নন । আর ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ ওকী' বর্ণিত হাদীস থেকে এ সনদে তা রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ আসওদ ইব্‌ন আমির আবু ইসহাক সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত বারা (রা)-কে বলতে শুনেছি, আল্লাহ্‌র সৃষ্টিকুলে লাল জোড়া পোশাকে আমি আল্লাহ্‌র রাসূলের চাইতে অধিকতর সুন্দর কাউকে দেখিনি । আর তার বাবরি চুল তার উভয় কীধ স্পর্শ করত । ইয়াহ্‌য়া ইবন আবু বুকায়র বলেন, তার উভয় কাধের কাছাকাছি পৌঁছত। ইব্‌ন ইসহাক বলেন, আমি তাকে বারংবার এ হাদীস রিওয়ায়াত করতে শুনেছি। যখনই তিনি এ হাদীসটি বর্ণনা করতেন তখনই তিনি হাসতেন। আর বুখারী এই হাদীসটি ইসরাইল সূত্রে “পরিচ্ছদ' অধ্যায়ে, তিরমিযী “শামাইল” অধ্যায়ে এবং নাসাঈ 'সাজসজ্জা' অধ্যায়ে । দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।