Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ আল্লাহ যখন সত্যের আবির্ভাব ঘটালেন, তখন আপনার প্রতি বিদ্বেষে তার কণ্ঠনালী শুকিয়ে গেল । ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, খয়বার অভিযান কালে নবী করীম (সা) কোন কোন দিন গাধায় আরোহণ করেছেন। এ বর্ণনাও এসেছে যে, একটি গাধায় হযরত মু'আযকেসহ আরোহীরূপে বসিয়েছিলেন । এ প্রসঙ্গের সব বিবরণ সনদ ও ভাষ্যসহ উল্লেখ করলে পরিচ্ছেদের কলেবর বৃদ্ধি পেত। আল্লাহ সমধিক অবগত । আর কাী ইয়ায ইব্‌ন মূসা সাব্তী তীর গ্রন্থ “আশৃ-শিফাতে' তার পূর্বে ইমামুল হারামায়ন তাঁর “আল-কাবীর ফী উসুলুদ্দীন' গ্রন্থে এবং অন্যান্যরা এই মর্মে যা উল্লেখ করেছেন যে, যিয়াদ ইব্‌ন শিহাব নামে রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি গাধা ছিল এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাকে কোন কোন সাহাবাকে ডেকে আনতে পাঠাতেন। তখন সে গিয়ে তাদের কারো বাড়ির দরজায় ঠক্‌ ঠক্‌ করলে তিনি বুঝতে পারতেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাকে তলব করেছেন । এবং এই মর্মে যে গাধাটি নবী করীম (সা)-কে এ তথ্য দিয়েছিল যে, সে এমন সন্তরটি গাধার অধঃস্তন বংশধর, যাদের প্রত্যেকেই কোন না কোন নবীর বাহন ছিল এবং এই মর্মে যে, নবী (সা)-এর ওফাত হলে গাধাটি এক কৃপে পড়ে মারা যায়। এটি এমন এক হাদীস, যার সনদের আদৌ কোন পরিচয় পাওয়া যায় না । হাদীস বিশারদদের অনেকেই যেমন আবদুর রহমান ইব্‌ন আবু হাতিম ও তার পিতা (র) প্রমুখসহ এ হাদীসটি প্রত্যাখ্যান করেছেন । আমাদের শায়খ আবুল হাজ্জাজ আল-মিয্যীকে একাধিকবার এই হাদীসখানি চরমভাবে প্রত্যাখ্যান করতে শুনেছি। হাফিয আবু নু'আয়ম তার “দালাইলুন নুবুওত, গ্রন্থে আবু বক্র আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মূসা আমবারীর বরাতে ..... মু'আয ইব্ন জাবাল থেকে বর্ণনা করেন। তিনি বলেন, খয়বারে অবস্থানকালে নবী করীম (সা)-এর কাছে একটি কাল গাধা এসে দীড়িয়ে গেল। তখন তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? সে বলল, আমি অমুকের পুত্র আমর, আমরা ছিলাম সাত ভাই, আমাদের সকলকেই নবীগণ বাহন বানিয়েছেন। আমি তাদের সকলের কনিষ্ঠ । আমি ছিলাম আপনার জন্য নির্ধারিত; কিন্তু জনৈক ইয়াহুদী আমার মালিকানা লাভ করে। আমি যখন আপনাকে ম্মরণ করতাম তখন তাকে নিয়ে হোচট খেতাম তখন সে আমাকে ভীষণ প্রহার করত । তখন নবী করীম (সা) তাকে বললেন, তাহলে তুমি ইয়া“ফুর। এটিও একটি বিরল বর্ণনা । পরিচ্ছেদ এখন নবী চরিত্রের অবশিষ্ট সংশ্লিষ্ট বিষয়াদি বর্ণনার সময় । আর তা চারটি অধ্যায়ে বিভক্ত ৪ ১. শামাইল অর্থাৎ নবী (সা)-এর অবয়ব-আকৃতি ও স্বভাব-চরিত্র, ২. দালাইলুন-নুবুওয়াতের অনুকূলে যুক্তি-প্রমাণ ও পূর্বাভাস ইত্যাদি, ৩. ফাযাইল-_নবী করীম (সা)-এর মাহাত্ম্য ও গুণাবলী প্রসঙ্গ, ৪. খাসাইস বা তীর বৈশিষ্ট্য প্রসঙ্গ । আল্লাহ্‌ সহায়, তিনিই ভরসা । পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ্‌ ব্যতীত কোন শক্তি-সামর্থ্য নেই। ডড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।