Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ তুমি কি জান না ষে, সহনশীল ব্যক্তি নবীতুল্য? তারপর তিনি সেই বেদুইন লোকটির দিকে ফিরে বললেন, তুমি যা বললে, তা বলতে কিসে তোমাকে প্ররোচিত করল ? তুমি তো অসত্য বললে এবং আমার মজলিসে আমাকে সম্মান করলে না। তখন সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলল, এরপরও আপনি আমার সাথে কথা বলছেন? লাত ও উষ্যার শপথ! আমি আপনার প্রতি ঈমান আনব না, যদি না এই গুইসাপ আপনার প্রতি ঈমান আনে । একথা বলে সে তার আস্তিন থেকে গুই সাপটি বের করে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে ছুঁড়ে দিল। তখন আন্মাহ্‌্র রাসূল (গুইসাপকে সম্বোধন করে) বললেন, হে গুইসাপ! তখন গুইসাপটি তাকে সুস্পষ্ট আরবী ভাষায় উত্তর দিল, যা উপস্থিত সকলেই শুনতে পেল, লাব্বায়ক! হে কিয়ামত দিবসে উপস্থিত সকলের ভূষণ! তিনি বললেন, হে গুইসাপ! তুমি কার ইবাদত কর? সে বলল, ধার আরশ আসমানে, আধিপতা যমীনে এবং কর্তৃত্‌ সাগরে, অনুথহ জান্নাতে আর শাস্তি জাহান্নামে । তিনি বললেন, তাহলে বল আমি কে? সে বলল, আপনি বিশ্ব প্রতিপালকের রাসূল এবং নবীগণের সর্বশেষ নবী 1 আপনাকে যে বিশ্বাস করেছে সে সফলকাম হয়েছে আর আপনাকে যে অবিশ্বাস করেছে সে ব্যর্থ হয়েছে । তখন সেই বেদুইন বলে উঠল, আল্লাহ্‌র কসম! কায়া প্রাপ্তির পর আমি ছায়ার অনুসরণ করব না। আল্লাহ্র কসম! আমি যখন আপনার কাছে আসলাম তখন ভূপৃষ্ঠে আপনিই ছিলেন আমার কাছে সর্বাধিক অপছন্দনীয় ব্যক্তি; কিন্তু এখন আপনি আমার কাছে আমার পিতামাতা এমনকি আমার নিজ সত্তার চাইতেও প্রিয়। আমি আপনাকে আমার সর্বস্ব দিয়ে ভালবাসি । আর আমি সাক্ষ্য দিচ্ছি আন্মাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই , আর আপনি আল্লাহ্‌র রাসূল । তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা এ আল্লাহ্‌র (প্রাপ্য) যিনি আমার দ্বারা তোমাকে হিদায়াত করলেন। এই দীন সদা বিজয়ী, বিজিত নয়, আর নামায ছাড়া তা গ্রহণযোগ্য নয়। আর কুরআন ছাড়া নামায গ্রহণযোগ্য নয় । তখন সে. বলল, তাহলে আমাকে (কুরআন) শিখিয়ে দিন। তখন তিনি তাকে সুরা ইখলাস শিখিয়ে দিলেন। সে বলল, আমাকে আরও কিছু শেখান! (কবিতার) সংক্ষিপ্ত ও বিশদ কোন প্রকার ছন্দেই আমি এর চাইতে সুন্দর কথা শুনিনি। আল্লাহ্‌র রাসূল বললেন, হে বেদুইন! এতো আল্লাহ্‌র কালাম, এ কবিতা নয়। তুমি যদি একবার এই সুরাটি পড়, তাহলে তুমি যেন এক তৃতীয়াংশ কুরআন পড়লে, আর যদি দুইবার পড় তাহলে যেন কুরআনের দুই তৃতীয়াংশ পড়লে, আর যদি তিনবার পড় তাহলে তুমি সম্পূর্ণ কুরআন পাঠকারীর সমান ছওয়াব পাবে। তখন বেদুইনটি বলল, হা প্রকৃত ইলাহ হলেন আমাদের ইলাহ! যিনি সামান্য (দান) গ্রহণ করেন এবং বিনিময়ে বিপুল পরিমাণ প্রদান করেন। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি অর্থ সম্পদ আছে? সে বলল, গোটা বানু সুলায়ম গোত্রে আমার চাইতে অভাবী কেউ নেই । তখন তিনি তার সাহাবীগণকে বললেন, তোমরা তাকে দান কর। তখন তীরা তাকে দিয়ে তাকে পরিতৃপ্ত করে দিলেন । রাবী বলেন, এ সময় আবদুর রহমান ইব্ন আওফ দীড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে তাকে দেয়ার মত একটি দশ মাসের গর্ভবতী উৎকৃষ্ট জাতের উটনী বুয়েছে, যে খোরাসানী দীর্ঘ গর্দান বিশিষ্ট উটের চাইতে কম, কিন্তু কোন অ-ভারবাহী উটের টিক্র দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।