0০017161715 ২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেন, তখন আমরা এক বেদুইনের তাবু অতিক্রম করছিলাম ৷ সেই তাবুর (খুঁটির) সাথে এক হরিণী বাধা ছিল। সে তখন বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ! এই বেদুইন আমাকে শিকার করেছে, অথচ মরুভূমিতে আমার দু'টি শাবক রয়েছে । আর আমার ওলান দুধে ভরে উঠেছে। লোকটি আমাকে জবাইও করছে না, তাহলে আমি শান্তি পেতাম, আবার আমাকে ছেড়েও দিচ্ছে না, তাহলে আমি মরুভূমিতে আমার শাবকদের কাছে ফিরে যেতাম ৷ তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে কি তুমি ফিছুর আসবে? সে বলল, জী হা। অন্যথায় আল্লাহ্ যেন আমাকে দশগুণ শাস্তি প্রদান করেন। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর সে ফিরে আসল এবং নবীজী তাকে তীবুর খুঁটির সাথে বাধলেন। এ সময় একটি মশক নিয়ে বেদুইন ফিরে এল । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি কি আমার কাছে তাকে (হরিণীটি) বিক্রি করবে? সে বলল, ইয়া রাসূলাল্লাহ! তা আপনার । তখন তিনি তাকে মুক্ত করে দিলেন। যায়দ ইবৃন আরকাম বলেন, আল্লাহ্র কসম! আমি তাকে (এই হরিণীকে) মরুভূমিতে তাসবীহ পাঠ করতে দেখেছি। সে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ্। আর আবু নু'আয়ম তা রিওয়ায়াত করেছেন আবু আলী মুহাম্মদ ইবৃন আহমদ ..... বিশর ইব্ন মূসা সুত্রে। আমি (গ্রন্থকার) বলি, (আবু নু'আয়মের রিওয়ায়াত সম্পর্কে) এর অংশবিশেষে “অগ্রহণযোগ্যতা' রয়েছে। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ বক্রের মাওলা হাসান বিন সাঈদকে তা দোহন করার নির্দেশ দিলে তিনি তা দোহন করলেন । এরপর তিনি হাসানকে তাকে সংরক্ষণের নির্দেশ দিলেন, কিন্তু সে তার অজান্তে চলে গেল । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যিনি তাকে নিয়ে এসেছিলেন তিনিই তাকে নিয়ে গিয়েছেন । আর তা দুই সূত্রে দু'জন সাহাবীর বরাতে বর্ণিত হয়েছে, যেমন পূর্বে বিগত হয়েছে। আল্লাহই অধিক জ্ঞাত। (অদ্ভুত ও অগ্রহণযোগ্য) গুইসাপের কথা বায়হাকী বর্ণনা করেন আবূ মানসূর আহমদ ইব্ন আলী দামাগানী ..... উমর ইবনুল খাত্তাব সূত্রে যে (একবার) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীগণের এক: মজলিসে ছিলেন, এমন সময় বানু সুলায়মের এক বেদুইন এসে উপস্থিত হল। লোকটি একটি গুইসাপ শিকার করে তার আস্তিনে ভরে এসেছিল, যাতে করে নিজের তীবুতে ফিরে সে এটিকে ভুনা করে খেতে পারে। সে যখন লোক সমাবেশ দেখল, তখন বলল, এসব কী? লোকেরা বলল, ইনি হচ্ছেন এ মহান ব্যক্তি, যাকে আল্লাহ্র নবী বলা হয়ে থাকে । তখন সে মানুষের সারি ভেদ করে অগ্রসর হয়ে (আল্লাহ্র রাসূলকে লক্ষ্য করে) বলল, লাত ও উয্যার শপথ! আসমানের নিচে আমার কাছে আপনার চেয়ে অপছন্দনীয় ও ঘৃণিত কোন মানুষ নেই । আমার সম্প্রদায় যদি আমাকে ত্রাপ্রিয় আখ্যা না দিত তাহলে অতি দ্রুত আপনার উপর আক্রমণ করে . আমি আপনাকে শেষ করে দিতাম । এবং আপনাকে হত্যা করে শ্বেতাঙ্গ, কৃষ্তাঙ্গ, রোমক, পারসিক সকলকে আনন্দিত করতাম । তখন উমর ইবনুল খাত্তাব (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই । তিনি বললেন, হে উমর! ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।