Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া দাস-দাসীকে আযাদ করে দিয়েছিলেন এবং আমাদের উল্লেখিত ও অনুল্লোখিত সকল অস্ত্রশস্ত্র, গৃহপালিত পশু ও বাহন, গৃহসামগ্রী ও অন্যান্য সামথী- যার উল্লেখ আমরা করেছি বা করিনি_ সব দান করে ফেলেছিলেন । আর তার মাদী খচ্চরটি হল “আশ্শাহ্বা” ধুসর বর্ণ) এবং এটি “বায়দাও' বটে। আন্মাহই সমধিক অবগত । আর বায়দা হচ্ছে সেই খচ্চর, যা তাকে আলেকজান্দ্রিয়ার শাসক মুকাওকিস উপটৌকন স্বরূপ দিয়েছিলেন । উক্ত মুকাওকিসের আসল নাম হচ্ছে জুরায়জ ইব্‌ন মীনা । এটিই সেই বাহন, যার উপর আরোহণ করে হুনায়ন যুদ্ধের দিন শক্রব্যুহ মুখোমুখি হয়ে আল্লাহ্র উপর ভরসা করে তীর সম্মানিত নাম নিয়ে বীরত্‌ ব্যঞ্জক ধ্বনি দিচ্ছিলেন । বর্ণিত আছে যে, এই খচ্চরটি নবী করীম (সা) এর ওফাতের পরও জীবিত ছিল, এবং হযরত আলী (রা)-এর খিলাফতকালে তার কাছে ছিল। এরপর তা দীর্ঘকাল বেঁচে ছিল, এমনকি এরপর তা আবদুল্লাহ্‌ ইব্ন জা'ফরের কাছে ছিল। আর এটি দুর্বল হয়ে যাওয়ার কারণে তিনি তার জন্য যব একত্র করে খেতে দিতেন। আর নবী করীম (সা)-এর গাধা ইয়াকুব যাকে কখনো আদবের সাথে ক্ষুদ্রতা জ্ঞাপক শব্দ প্রয়োগে 'উফায়র'ও বলা হত, তিনি মাঝে মাঝে তাতে আরোহণ করতেন । এ প্রসঙ্গে ইমাম আহমদ (র) মুহাম্মদ ইব্‌ন ইসহাকের হাদীস থেকে ..... হযরত আলী (রা)-এর উদ্ধৃতিতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) উফায়র নামে একটি গাধায় আরোহণ করতেন । ..... ইব্‌ন মাসউদ সনদে আবু ইয়া*লা আওন ইব্ন আবদুল্লাহ্‌ তা বর্ণনা করেছেন। একাধিক হাদীসে এসেছে যে, নবী করীম (সা) গাধায় আরোহণ করেছেন । বুখারী, মুসলিমে এসেছে, একবার রাসূলুল্লাহ (সা) একটি গাধায় আরোহণ করে একটি মজলিশ অতিক্রম করলেন-যেখানে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল; মুসলমান যাহুদী এবং মূর্তি পূজারী মুশরিকদের দলের সাথে একত্রে অবস্থান করছিল । সেখানে পৌছে বাহন থেকে নেমে তিনি তাদেরকে আল্লাহ্‌র দিকে আহবান করলেন। এটি ছিল বদর যুদ্ধের পূর্ববর্তী সময়ের ঘটনা । আর এসময় তিনি অসুস্থ সা'দ ইব্‌ন উবাদাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তখন (মুনাফিক) আবদুল্লাহ্‌ তাকে বলল, ওহে ব্যক্তি! আপনার কথার চেয়ে উত্তম কথা হতে পারে না, আর তা যদি সত্য হয়ে থাকে তাহলেও তা বলে আপনি আমাদের মজলিসে ঝামেলা বাধাবেন না। এ ঘটনা ছিল ইসলাম প্রবল হওয়ার পূর্বেকার । কোন কোন বর্ণনায় এসেছে [রাসূলুল্লাহ্‌ (সা)-এরা বাহনের পায়ের (উৎক্ষিপ্ত) ধুলা যখন সকলকে আচ্ছন্ন করল তখন সে তার নাক ঢেকে বলল ঃ আপনার গাধার দুর্গন্ধ দ্বারা আমাদেরকে বিরক্ত করবেন না। তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন রাওয়াহা (রা) তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ্‌র কসম, রাসূলুল্লাহ্‌ (সা)-এর গাধার দুর্গন্ধ তোমার ঘ্বাণের চাইতেও অধিকতর সুগন্ধিময়। আবদুল্াহ্‌ ইব্ন রাওয়াহা (রা) আরো বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এ আরোহণ নিয়ে আমাদের মজলিসে আসবেন; কেননা, আমরা তা পছন্দ করি । এই বাদানুবাদের ফলে উভয় গোত্রের মাঝে চরম উত্তেজনা দেখা দিল এবং তারা পরস্পর লড়াইয়ে প্রবৃত্ত হতে উদ্যত হল । তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে শান্ত করলেন। এরপর তিনি সা“দ ইব্‌ন উবাদার কাছে গেলেন এবং তার কাছে আবদুল্লাহ্‌ ইবৃন উবায়য়ের আচরণের অনুযোগ করলেন । সা'দ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তার প্রতি আপনাকে একটু কোমল হতে হবে । শপথ এ সত্তার, যিনি সত্যসহ আপনাকে প্রেরণ করেছেন, তাকে আমাদের রাজা রূপে বরণ করার জন্য আমরাতো তার রাজমাল্য প্রস্তুত করছিলাম ৷ এরপর ডড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।