Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া. . ২২৩ পেলাম একটি হরিণী বীধা অবস্থায়, আর তার পাশে এক বেদুইন গায়ে চাদর জড়িয়ে রৌদ্রের মধ্যে ঘুমিয়ে আছে। তখন হরিণীটি বলল, ইয়া রাসূলাল্লাহ! এই বেদুইন আমাকে একটু আগে শিকার করেছে, আর এই পাহাড়ে আমার দু'টি শাবক রয়েছে । আপনি যদি ভাল মনে করেন, তাহলে আমাকে মুক্ত করে দিন, তাহলে আমি আমার শাবক দু'টিকে দুধপান করিয়ে আমার বন্ধনে আবার ফিরে আসতাম! তিনি বললেন, তুমি কি তা করবে? সে বলল, যদি আমি তা না কৃরি তাহলে আল্লাহ্‌ যেন আমাকে মহা কঠিন শাস্তি প্রদান করেন। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু রা কি হরির নি নিন রিনাতি মি করিয়ে ফিরে আসল। রাবী বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বাধছিলেন এমন সময় বেদুইন লোকটি জেগে উঠল । সে তখন বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোন! একটু আগেই আমি তাকে পেয়েছি । আপনার কি তাতে প্রয়োজন আছে? তিনি বলেন, আমি বললাম, হাঁ । সে বলল, তা আপনারই । তখন তিনি তাকে মুক্ত করে _দিলেন। আর সে খুশিতে উচ্ছল হয়ে লাফাতে লাফাতে মরুভূমির দিকে দৌড়ে বের হয়ে গেল, এই বলতে বলতে-- আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই, আর আপনি তার রাসূল। আবু নু'আয়ম বলেন, এছাড়া আদম ইবৃন আবু ইয়াস তা রিওয়ায়ীত করেছেন নূহ ইবনুল হায়ছাম ..... হিশাম ইব্‌ন হিব্বান সূত্রে । (আর তা রিওয়ায়াত করেছেন ফকীহ আবু মুহাম্মদ আবদুল্লাহ্‌ ইব্ন হামিদ তাঁর গ্রন্থ “দালাইলুন নবুওয়াতে' ইবরাহীম ইব্‌ন মাহ্‌দীর হাদীস সং্থহ থেকে |.... হাসান ইব্ন যাব্বা ইবৃন আবু সালামার বরাতে ।) হাফিয আবু বকর আল-বায়হাকী বর্ণনা করেছেন আবূ আবদুল্লাহ্‌ আল হাফিয সূত্রে ..... আবু সাঈদ (রা) থেকে যে, তিনি বলেছেন £ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক তীবুর খুঁটির সাথে বাধা এক হরিণীকে অতিক্রম করে যাচ্ছিলেন । তখন সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে মুক্ত করে দিন-যাতে করে আমি গিয়ে আমার শাবক দু'টিকে দুধ পান করাতে পারি। তারপর আমি আবার ফিরে আসব তখন আপনি আমাকে বেঁধে রাখবেন। তখন আল্লাহ্‌র রাসূল বললেন, অন্য“লোকের বেঁধে রাখা শিকার (আমি ছেড়ে দিই কী ভাবে?) রাবী বলেন, তখন তিনি তার শপথ নিলেন এবং সে (ফিরে আসার ব্যাপারে) তার সাথে শপথ করল। রাবী বলেন, তখন তিনি তাকে বন্ধনমুক্ত করে দিলেন। কিছুক্ষণ যেতে না যেতেই হরিণীটি তার ওলান শূন্য করে ফিরে আসল । তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বাধলেন। তারপর তার মালিকদের তাবৃতে আসলেন। সেখানে এসে তিনি হরিণীটিকে তাদের থেকে চেয়ে নিয়ে তার বন্ধন খুলে দিলেন। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পশুরা যদি মৃত্যু সম্পর্কে তোমাদের ন্যায় জানত, তাহলে খাওয়ার জন্য কোন মোটা-তাজা পশু খুজে পেতে না। বায়হাকী বলেন, হাদীসটির আরেকটি দুর্বল সূত্র রয়েছে। তা হল আবূ রকর আহমদ ইবনুল হাসান আলকাযী ....... ইয়াধীদ ইব্‌ন আরকাম সুত্রে । তিনি বলেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মদীনার কোন গলিতে ছিলাম । ইয়াধীদ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।