Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২২২ _.. আল-বিদায়া ওয়ান নিহায়া দিল এবং আমার সাথে এসে আমাকে পথে পৌছিয়ে দিল। তারপর সে কিছুক্ষণ মৃদস্বরে ডাকল, এরপর আমি দেখলাম, সে আমাকে বিদায় জানাচ্ছে। আর আবদুর রাষ্যাক বর্ণনা করেছেন মা*মার সূত্রে ..... মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাওলা সাফীনা (রা) রোম দেশে নিজেদের ফৌজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিংবা সেখানে তিনি বন্দী হন। তখন তিনি নিজের ফৌজের সন্ধানে সেখান থেকে পলায়ন করেন। তখন তিনি হঠাৎ এক সিংহের দেখা পান । তিনি তাকে বললেন, হে পশুরাজ! আমি আল্লাহ্‌র রাসূলের আযাদকৃত দাস। আমার বৃত্তান্ত এই এই । তখন সিংহটি তার অনুগত হয়ে লেজ নাড়তে নাড়তে তার.পাশে এসে দীঁড়াল। সে যখনই তার আওয়াজ শুনছিল তার দিকে ঝুঁকে যাচ্ছিল। এরপর তার পাশে পাশে হাটতে লাগল এবং এতাবে সে তাকে তার ফৌজের কাছে পৌছিয়ে দিল। এরপর সে (সিংহটি) ফিরে গেল । হাফিয বায়হাকী হাদীসখানি রিওয়ায়াত করেছেন । হরিশীর কথা হাফিয আবু নু'আয়ম আল-ইসপাহানী তীর গ্রন্থ 'দালাইলুন্‌ নবুওয়াতে' সুলায়মান ইব্‌ন আহমদ ..... আনাস ইব্‌ন মালিক সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ একবার রাসূলুল্লাহ্‌ সান্থাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল লোককে অতিক্রম করছিলেন, যারা একটি হরিণী শিকার করে তাকে তাদের তীবুর খুঁটির সাথে বেঁধে রেখেছিল । (আল্লাহ্‌র রাসূলকে দেখে) সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি ধরা পড়েছি কিন্তু আমার দুটি শাবক রয়েছে, আপনি আমার জন্য অনুমতি নিন, তাদেরকে দুধপান করিয়ে আমি আবার তাদের কাছে ফিরে আসব । তখন তিনি (সেই লোকদের উদ্দেশ্যে) বললেন, এই হরিণীর মালিক কোথায়? তখন লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরাই এর মালিক । তিনি বললেন, তাকে ছেড়ে দাও, সে গিয়ে তার শাবক দুটিকে দুধপান করিয়ে তোমাদের কাছে ফিরে আসবে । তখন তারা বলল, আমাদেরকে এর নিশ্চয়তা দেবে কে? তিনি বললেন, আমি । তখন তারা তাকে ছেড়ে,দিল এবং সে গিয়ে তার শাবকদের দুধপান করিয়ে ফিরে আসল । এরপর তারা তাকে বেঁধে রাখল । এরপর বাসূলুল্াহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে অতিক্রম করে যাওয়ার সময় বললেন, কোথায় এর . মালিকরা? তখন তারা বলল, এই যে আমরা ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, তোমরা কি তাকে আমার কাছে বিক্রি করবে? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! তা আপনার । তিনি. রললেন, তাহলে ওকে ছেড়ে দাও । তখন তারা তাকে ছেড়ে দিল এবং সে চলে গেল। : আবু নু'আয়ম বর্ণনা করেছেন, আবূ আহমদ মুহাম্মদ ইব্ন আহমদ আল গিত্রীফী ..... | উম্মুল মু'মিনীন উন্মু সালামা (রা) সুত্রে । তিনি বলেন ঃ একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক প্রস্তরময় ভূখণ্ডে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ (যেন) ইয়া রাসূলাল্লাহ! ইয়া রাসূলাল্লাহ্‌ !! বলে আহ্বান করছে। তিনি বলেন, আমি তখন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি বলেন, এরপর আমি সামান্য অগ্রসর হলাম, তখন আবার সেই আহ্বান শুনতে পেলাম, ইয়া রাসূলাল্লাহ! ইয়া রাসূলাল্লাহ!!! তিনি বলেন, আমি আবার ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু আমি আবার সেই ডাক শুনতে পেলাম। তখন আমি শব্দের উৎস সন্ধানে অগ্রসর হলাম হঠাৎ দেখতে ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।