0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ গেল । আর আবূ নু'আয়ম বর্ণনা করেন সুলায়মান ইব্ন আহমদ ..... বানু মুযায়নার এক ব্যক্তি সূত্রে যে, জুহায়না বলেন, একবার একশ'র মত নেকড়ে প্রতিনিধি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বসল । তখন তিনি বললেন, এরা নেকড়েদের প্রতিনিধি, তোমাদের কাছে আবেদন করছে-তোমাদের পশুপাল থেকে তাদের জন্য ন্যুনতম খোরাক নির্ধারণ করে বাকীদের ব্যাপারে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে । কিন্তু লোকেরা তার কাছে তাদের অভাবের কথা বলে তাদের থেকে বিমুখ হল । রাবী বলেন, তখন তারা গর্জন করতে করতে বেরিয়ে গেল। | _ কাষী ইযায (র) নেকড়ে বিষয়ক এই হাদীসের ব্যাপারে আলোচনা করেছেন৷ তিনি আবু হুরায়রা ও আবূ সাঈদ এবং আহ্বান ইব্ন আওস (রা) থেকে (তা) উল্লেখ করেছেন এবং এও উল্লেখ করেছেন যে, তাকে (ইব্ন আওসকে) “নেকড়ে সম্বোধিত' বলা হত। কাষী ইয়া (র) বলেন, ইব্ন ওয়াহ্ব বর্ণনা করেছেন যে, আবু সুফিয়ান ইব্ন হারব ও সাফওয়ান ইব্ন উমায়্যারও এক নেকড়ের সাথে এমনই একটি ঘটনা ঘটেছিল--তারা দু'জনে দেখলেন নেকড়েটি এক শিশুকে ধরেছে । এমন সময় শিশুটি ছুটে “হারামে' প্রবেশ করল । তখন নেকড়েটি ফিরে গেল। এ দৃশ্য দেখে তারা দু'জনে অবাক হলো । তখন নেকড়েটি বলে উঠল-এর চাইতেও আশ্চর্যজনক বিষয় হল মদীনায় মুহাম্মদ ইব্ন আবদুল্লাহর বিষয়, তিনি তখন আবু সুফিয়ান বলল, লাত ও উয্যার শপথ! মক্কায় যদি আমি এ ঘটনা উল্লেখ করি, তাহলে তার অধিবাসীরা যে তাদেরকে (লাত ও উধ্যাকে) বর্জন করবে একথা নিশ্চিত ।) নবীগৃহের বন্যপ্রাণী যা তাঁকে সম্মান ও সমীহ করত ইমাম আহমদ আবু নু'আয়ম সূত্রে ..... মুজাহিদ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারে একটি বন্য প্রাণী ছিল১। তিনি যখন ঘরের বাহিরে যেতেন, তখন সেটি খেলাধুলা ও ছুটাছুটি করত আর যখন সে অনুভব করত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন তখন সে তাকে বিরক্ত না করে চুপচাপ বসে থাকত, এমনকি মুখও খুলত না । এছাড়া ইমাম আহমদ হাদীসখানি ওকী' ও কতান সুত্রে ইউনুস থেকেও রিওয়ায়াত করেছেন- আর এই সনদটি সহীহ বুখারীর শর্ত মাফিক। কিন্তু সিহাহ সিস্তার হাদীস সংকলকগণ তা রিওয়ায়াত করেননি, যদিও তা “মাশহুর' শ্রেণীর । আল্লাহই অধিক জানেন। সিংহের ঘটনা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযাদকৃত দাস হযরত সাফীনার (রা) জীবনী আলোচনা প্রসঙ্গে আমরা তার এই হাদীসটি উল্লেখ করেছি। (একবারের সমুদ্রযাত্রায়) তাদের কিশতী ভেঙ্গে গেল, তিনি তখন একটি তক্তায় ভেসে সমুদ্রের এক দ্বীপে গিয়ে উঠেন। এরপর তিনি সেখানে (এক) সিংহের দেখা পেলেন । তখন তিনি তাকে বলেন, হে পশুরাজ! আমি আল্লাহ্র রাসূলের আযাদকৃত দাস সাফীনা । তিনি বলেন, তখন সে আমার কাধে চাপড়ে ১. সম্ভবত খরগোস জাতীয় কোন গ্রাণী। দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।