0০017161715 ২২০ আল-বিদায়া ওয়ান নিহায়া নেকড়ে প্রসঙ্গে আবু হুরায়রা থেকে আরেকটি হাদীস সাঈদ ইব্ন মাসউদ বলেন, হিব্বান ইবন আলী ..... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার এক নেকড়ে এসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসল এবং তার লেজ নাড়তে লাগল । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ হল নেকড়েদের প্রতিনিধি। সে এসেছে তোমাদের কাছে আবেদন জানাতে, যাতে তোমরা তোমাদের পশুপালের একাংশ তাদের জন্য বরাদ্দ করে দাও । তারা বললেন, আল্লাহ্র কসম, আমরা তা করব না। এ সময় লোকদের একজন পাথর নিয়ে নেকড়েটিকে ছুঁড়ে মারল, তখন চিৎকার করে নেকড়েটি পিছু হটল। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নেকড়ে! নেকড়ে কী? আর বায়হাকী তা রিওয়ায়াত করেছেন হাকিম সুত্রে, আবু আবদুল্লাহ্ বায়হাকী ..... এক ব্যক্তি সূত্রে ৷ হাফিয আবু বকর আল বায্যারও রিওয়ায়াত করেছেন, মুহাম্মদ ইবনুল মুছান্না ..... আবু হুরায়রা সূত্রে এবং ইউসুফ ইব্ন মূসা ..... আবু হুরায়রা সূত্রে যে, তিনি বলেছেন £ একদিন ফজরের নামায শেষে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই নেকড়ে, নেকড়ের রহস্য কী? সে তোমাদের কাছে এসেছে আবেদন জানাতে, যাতে তোমরা তাকে তোমাদের পশুপাল থেকে প্রদান কর কিংবা পশুপালে তাকে শরীক কর । তখন এক ব্যক্তি তাকে পাথর ছুঁড়ে মারল, ফলে সে ব্যথায় চিৎকার করতে করতে চলে গেল। মুহাম্মদ ইবৃন ইসহাক যুহরী, হামযা ইব্ন আবু উসায়দ সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনৈক আনসারের জানাযায় জান্নাতুলবাকী” অভিমুখে বের হলেন। তখন দেখা গেল এক নেকড়ে তার সামনের পা দু*টি বিছিয়ে পথে বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ এসেছে তার জন্য নির্ধারিত অংশ প্রার্থনা করতে, সুতরাং তোমরা তার অংশ নির্ধারিত করে দাও । তারা বললেন, এ ব্যাপারে আপনার অভিমত কি ? তিনি বললেন, প্রত্যেক চরে খাওয়া পাল থেকে প্রতি বছর একটি বকরী । তখন তারা বললেন, তা তো অনেক বেশি৷ রাবী বলেন, তখন তিনি নেকড়ের দিকে ইঙ্গিত করে বললেন, ঝোপ বুঝে কোপ মেরে তুমি তোমার প্রয়োজন পূরণ করে নিও। এরপর নেকড়েটি চলে গেল । হাদীসখানি হাফিয বায়হাকী রিওয়ায়াত করেছেন। ওয়াকিদী নাম উল্লেখকৃত এক ব্যক্তি থেকে মুত্তালিব ইব্ন আবদুল্লাহ্ ইব্ন হানতব (রা) সূত্রে রিওয়ায়াত করেন। তিনি বলেন, (একদিন) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় অবস্থান করছিলেন। এমন সময় এক নেকড়ে এসে তীর সামনে দীড়িয়ে বলল, আমি আপনার কাছে নেকড়েদের প্রতিনিধিরপে এসেছি। যদি আপনারা তাদেরকে কোন অংশ নির্ধারিত করে দেন তাহলে তারা তা অতিক্রম করবে না.। আর যদি চান তাহালে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেবেন, আর তাদের থেকে নিজেদের (পশুপালকে) বীচিয়ে রাখবেন; এরপর ওরা যা ধরবে তা তাদের প্রাপ্য রিফ্ক বলে গণ্য হবে । তখন লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মন ওদের জন্য কোন অংশ নির্ধারণে সায় দেয় না। তখন তিনি তার হাতের তিন আঙ্গুল দ্বারা তার দিকে ইঙ্গিত করলেন, তাদের অগোচরে ঝোপ বুঝে কোপ মেরে তুমি তোমার প্রয়োজন পূরণ করে নেবে । রাবী বলেন, তখন সে গর্জন করতে করতে চলে দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।