Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া . ূ ২১৯ করেছে। এরপর আবূ নু'আয়ম বলেন, এটা আবদুল মালিক সূত্রে হুসায়ন ইব্‌ন সুলায়মানের একক বর্ণনা । আমি গ্রন্থকার) বলি, এই হুসায়ন ইব্‌ন সুলায়মান আততালাখী নামে পরিচিত, সে কৃফার অধিবাসী । ইব্ন আদী, আবদুল মালিক ইবৃন উমায়র থেকে তার একাধিক হাদীস উল্লেখ করেছেন। তারপর বলেছেন, এগুলোর তাতে বর্ণনা পাওয়া যায় না। এ বিষয়ে ইব্‌ন উমরের হাদীস বায়হাকী বলেন, আবু সা'দ আল-মালীনী ...... ইব্‌ন উমর থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় এক রাখাল তার মেষপাল চরাচ্ছিল এমন সময় নেকড়ে এসে একটি বকরী ধরে ফেলল তখন সেই রাখাল লাফ দিয়ে নেকড়ের মুখ থেকে বকরীটিকে ছাড়িয়ে নিল। তখন নেকড়েটি তাকে বলল,' তুমি কি আল্লাহকে ভয় করা না? আল্লাহ্‌ আমাকে জীবিকা দিয়েছেন, আর তুমি তা খেতে বাধা সৃষ্টি করছ? আমার থেকে তা কেড়ে নিচ্ছ। তখন রাখালটি তাকে বলল, আশ্চর্য (ব্যাপার), নেকড়ে কথা বলছে! তখন নেকড়েটি বলল, আমি কি তোমাকে আমার কথা বলার চাইতেও আশ্চর্যজনক বিষয়ের সন্ধান দেবো না? খেজুর বীথি বেষ্টিত ভূখণ্ডে বাসকারী এ ব্যক্তি যিনি বিগতদের এবং আগতদের বৃত্তান্ত শোনান, তিনি আমার চাইতেও অধিক আশ্চর্যজনক । এরপর সেই রাখালটি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাকে এই ঘটনা অবহিত করল এবং ইসলাম গ্রহণ করল। তখন তিনি তাকে বললেন, তুমি এ ঘটনা লোকদেরকে বল। হাফিয ইব্ন আদী, আবূ বকর ইব্ন আবূ দাউদ এর বরাত দিয়ে বলেন, এই রাখালটির বংশধরদের “নেকড়ের সম্বোধিত ব্যক্তির বংশধর" বলা হয়। তাদের বহু পশুসম্পদ রয়েছে । আর তারা বানু খুযা'আর শাখা গোত্র । নেকড়ে সন্বোধিত এ ব্যক্তির নাম আহ্বান। তিনি আরও বলেন, মুহাম্মাদ ইব্ন আশআছ আল-খুযায়ী তারই বংশধর । বায়হাকী বলেন, এ বিষয়টি এ ঘটনাটি যে কত প্রসিদ্ধ ছিল তারই প্রমাণবহ। আর এটা হাদীসকে শক্তিশালী করে । তিনি “আত্তারীখ' গ্রন্থে মুহাম্মাম ইব্ন ইসমাঈল আল-বুখারীর হাদীস সং্রহ থেকে রিওয়ায়াত করেছেন আবু তাল্হা ..... আহ্বান ইব্‌ন আওস সূত্রে বর্ণনা করেন যে, তিনি (আহ্বান) বলেছেন £ একবার আমি আমার ছাগ পালে অবস্থান করছিলাম । এরপর নেকড়েটি তার সাথে কথা বলে এবং তিনি ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী বলেন, তার সনদ তেমন শক্তিশালী নয়। তারপর বায়হাকী আবদুর রহমান.আস-সুলামী ...... আবু সুলায়মান আল মুকরী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার একটি গাধার পিঠে আরোহণ করে কোন এক শহরে বের হলাম । তখন গাধাটি আমাকে নিয়ে পথ থেকে সরে যেতে লাগল.। ফলে আমি তার মাথায় বেশ কয়েকটি আঘাত করলাম । গাধাটি তখন আমার দিকে মাথা উঠিয়ে বলল, আবু সুলায়মান! তুমি মেরে নাও, তোমার মাথার উপর যিনি রয়েছেন তিনিও তোমাকে মারবেন। আবু সুলায়মানের পূর্ববর্তী রাবী হুসায়ন ইব্ন আহমাদ বলেন, আমি তাকে বললাম, সে আপনার সাথে বোধগম্য ভাষায় কথা বলল? তিনি বললেন, ঠিক যেমন তুমি আমার সাথে এবং আমি তোমার সাথে কথা বলছি (এভাবেই সে কথা বলেছে)। দড$$.21111001109.0011

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।