0০017161715 ২১৮ ৭ আল-বিদায়া ওয়ান নিহায়া তার পাদুকা চাবুক কিংবা লাঠি তাকে অবহিত করবে। এই হাদীসখানি সুনান সংকলকদের শর্তে উত্তীর্ণ, কিন্তু তীরা তা উল্লেখ করেননি। তবে বায়হাকী তা রিওয়ায়াত করেছেন আন্নুফায়লীর হাদীস সংগ্রহ থেকে | আর হাকিম ও আবূ সাঈদ ইব্ন আমর রিওয়ায়াত করেছেন আলআসম সূত্রে ..... আবূ সাঈদ খুদরী (রো) থেকে । এছাড়া হাফিয আবু নু'আয়ম : তা রিওয়ায়াত করেছেন আবদুর রহমান ইব্ন ইয়াধীদ ইব্ন তামীম ..... আরু সাঈদ খুদরী সূত্রে। এ বিষয়ে কাবু হুরায়রা (রো) এর হাদীস ইমাম আহমদ , আবদুর রাযযাক ..... আবু হুরায়রা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন & একবার এক নেকড়ে ছাগপালে হানা দিয়ে তা থেকে একটি বকরী ধরল। তখন সেই পালের রাখাল তার পিছু ধাওয়া করে বকরীটিকে তার কবল থেকে ছিনিয়ে নিল। আবূ হুরায়রা (রো) বলেন, তখন নেকড়েটি একটি টিলার উপর উঠে বসে লেজ নাড়তে নাড়তে বলল, আল্লাহ্ আমাকে একটি রিষ্ক দিলেন আর তুমি তা আমার থেকে কেড়ে নিলে । তখন লোকটি বলল, আল্লাহ্র কী মহিমা, আজকের মতো জীবনে কখনও কোন নেকড়েকে কথা বলতে দেখিনি । : তখন নেকড়ে বলল, দুই পাথুরে ভূ-খন্ডের মধ্যবর্তী খেজুর উদ্যান বেষ্টিত ভূখন্ডে বাসকারী ব্যক্তির বিষয় তো এর চাইতেও আশ্র্যজনক। তিনি তো অতীত ও ভবিষ্যতের বৃত্তান্ত তোমাদেরকে অবহিত করবেন। আর এ লোকটি ছিল ইয়াহুদী। তখন সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল এবং তাকে তার বৃত্তান্ত জানালো । তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যায়ন করে বললেন, এটা কিয়ামতের পূর্বের নিদর্শনসমূহের অন্যতম একটি নিদর্শন। শীঘ্বই এমন সময় আসছে, যখন স্বামী তার ঘর থেকে বের হবে, আর ঘরে ফেরার পূর্বেই তার পাদুকাদ্ধয় ও চাবুক তাকে অবহিত করবে যে, তার অনুপস্থিতিতে তার স্ত্রী কী ঘটিয়েছে । এটা ইমাম আহমদের একক বর্ণনা তবে তা সুনান সংকলকদের শর্তে উত্তীর্ণ, কিন্তু তারা তা রিওয়ায়াত করেননি । আর এরও সম্ভাবনা রয়েছে যে, রিভার হরর রানা থেকেই শুনেছেনে । আল্লাহই অধিক জ্ঞাত । এ বিষয়ে হযরত আনাসের হাদীস আবু নু'আয়ম “দালাইলুন নবুওয়া” গ্রন্থে আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইব্ন জা“ফর ..... আনাস (রা) সূত্রে এবং সুলায়মান আততাবারানী ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাবুক অভিযানে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম । তখন আমি একবার আমার ছাগ পালকে চরতে ছড়িয়ে দিলাম । তখন এক নেকড়ে এসে পাল থেকে একটি মেষ ধরে ফেলল । এ সময় রাখালেরা তার পিছে পিছে দৌড়াল, তখন : নেকড়েটি বলল, আল্লাহ্ আমাকে যে রিযৃক দিয়েছেন, তোমরা তা আমার থেকে কেড়ে নিচ্ছো? আনাস বলেন, তখন তারা হতভম্ব হয়ে পড়ল । সে তখন বলল, নেকড়ের কথা শুনে তোমরা বিস্মিত হওয়ার কী আছে? অথচ মুহাম্মাদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ওহী নাধিল হয়েছে । আর কতক লোক তা বিশ্বাস করেছে আর কতক লোক তা প্রত্যাখ্যান ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।