0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ ইয়াছরিবে রয়েছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । তিনি সকলকে অতীতকালের বৃত্তান্ত বলেন। তখন সেই রাখাল তার ছাগ পালকে হাকিয়ে মদীনায় প্রবেশ করল। এভাবে সেগুলিকে মদীনার এক কোণে একত্রিত করল । তারপর সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাকে (তার বৃত্তান্ত) অবহিতে করল। তখন তিনি বললেন, নেকড়েটা যথার্থ বলেছে! শপথ এ সত্তার, ধার কুদরতি হাতে মুহাম্মাদের প্রাণ, ততদিন কিয়ামত হবে না, যতদিন হিংস্র প্রাণীরা মানুষের সাথে (তাদের ভাষায়) কথা বলবে । এমনকি কোন ব্যক্তির চাবুকের প্রান্ত এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে । তার উরু তাকে অবহিত করবে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কী ঘটিয়েছে। এ সনদটি সহীহ বুখারীর শর্তে উত্তীর্ণ । এছাড়া হাফিয বায়হাকী একে বিশুদ্ধ আখ্যা দিয়েছেন। আর ইমাম তিরমিযী ছাড়া অন্য কেউ তা রিওয়ায়াত করেননি । তিনি এখন থেকে বর্ণনা শুরু করেছেন £ শপথ এ সত্তার যার কুদরতি হাতে আমার প্রাণ, ততদিন কিয়ামত হবে না, যতদিন না হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে । তিনি তা রিওয়ায়াত করেছেন সুফিয়ান ইব্ন ওকী”র বরাতে । তারপর তিনি মন্তব্য করেছেন, এই হাদীসখানি “হাসান গরীব সহীহ' ৷ কাসিম ইব্ন ফযলের হাদীস সংগ্রহ ব্যতীত অন্য কোন সূত্রে আমরা তা অবগত নই । আর হাদীস বিশারদগণের নিকট কাসিম নির্ভরযোগ্য । ইয়াহইয়া এবং ইবৃন মাহদী তাকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন। আবু সাঈদ খুদরী থেকে অন্য একটি সূত্র ইমাম আহমদ, আবুল ইমান ..... আবু সাঈদ খুদরী সূত্রে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, মদীনার কোন এক উপকেন্ঠ এক বেদুইন. তার ছাগপাল চরাচ্ছিল। তখন তাতে বকরীটিকে উদ্ধার করল এবং নেকড়েকে তাড়িয়ে দিল। তখন নেকড়েটি বেপরোয়া ভাবে হাটতে লাগল । তারপর বসে তার লেজ নেড়ে তাকে সম্বোধন করে বলল, তুমি আমার আল্লাহ্ প্রদত্ত রিফক কেড়ে নিলে! এ অবস্থা দেখে সে বলল, কী আশ্চর্য । নেকড়ে বাঘ লেজ নেড়ে আমাকে সম্বোধন করে কথা বলছে। তখন সে নেকড়ে বলল, আল্লাহ্র কসম, এর চাইতে আশ্চর্যজনক বিষয়ও তুমি দেখতে পাবে । সে বলল, তার চাইতে আশ্চর্যজননক আবার কী? সে বলল, দুই পাথুরে ভূখণ্ডের মধ্যবর্তী দুই খেজুর উদ্যান বেষ্টিত আবাসভূমিতে আল্লাহ্র রাসূল রয়েছেন- যিনি সকলকে অতীত কালের বৃত্তান্ত শোনান এবং ভবিষ্যতের কথা শোনান। আবু সাঈদ (রা) বলেন, তখন সেই বেদুইন তার ছাগপাল হাঁকিয়ে মদীনার এক প্রান্তে রাখল তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার দরজায় করাঘাত করলে এরপর নবী করীম সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায শেষ করে বললেন, ছাগ পালের মালিক বেদুইনটি কোথায়? তখন সেই বেদুইন উঠে দীড়ান। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি যা দেখেছে এবং যা শুনেছ তা লোকদের. বল। তখন সে নেকড়ে থেকে যা শুনেছিল এবং দেখেছিল তা লোকদেরকে বর্ণনা করল । তখন নবী করীম (সা) বললেন, সে যথার্থ বলেছে। কিয়ামতের পূর্বে বেশ কিছু নিদর্শন দেখা দেবে । শপথ এ সত্তার, ধার কুদরতি হাতে আমার প্রাণ, ততদিন কিয়ামত হবে না, যতদিন না তোমাদের কেউ তার স্ত্রীকে রেখে বের হবে তারপর তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি করেছে সে সম্পর্কে _-২৮ দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।