Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া যাও তুমি আল্লাহ্‌র ওয়াস্তে মুক্ত। এ সময় সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার উপর (মুখ উচিয়ে) শব্দ করল । তখন:তিনি বললেন, আমীন, এরপর দ্বিতীয়বার শব্দ করল, এবারও তিনি “আমীন' বললেন, এরপর তৃতীয়বার শব্দ করল, এবারও তিনি বললেন, “আমীন'। এরপর সে চতুর্থবার শব্দ করল । তখন আল্লাহ্‌র রাসূল কেঁদে ফেললেন । আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! এই উটটি কী বলছে? তিনি বললেন, সে বলছে, হে নবী! আল্লাহ তা'আলা আপনাকে ইসলাম ও কুরআনের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন । আমি বললাম “আমীন' । সে বলল, আল্লাহ্‌ কাল কিয়ামতে আপনার উম্মতের ভীতি ও আতঙ্ক দূর করুন যেমন আপনি আমার ভীতি ও আতঙ্ক দূর করেছেন । আমি বললাম, “আমীন" ৷ সে বলল, শত্রু থেকে আল্লাহ আপনার উম্মতের. রক্ত সংরক্ষণ করুন যেমন আপনি আমার রক্ত সংরক্ষণ করেছেন। আমি বললাম, আমীন । সে বলল, আল্লাহ্‌ আপনার উম্মতকে পরস্পর যুদ্ধ-বিগ্রহে লিগ না করুন। আমি তখন কেঁদে বললাম, এ বৈশিষ্ট্যগুলি আমি আমার রবের কাছে চেয়েছি। তখন তিনি আমাকে তার সবগুলি দিয়েছেন এবং একটি দেননি । আর জিবরাঈল আমাকে আন্রাহ্‌ তা'আলার পক্ষ থেকে জানিয়েছেন, আমার উম্মতের ধ্বংস তারবারি ছারা অর্থাৎ পারস্পরিক যুদ্ধবিগ্রহ দ্বারা । আর যা ঘটবে সে ব্যাপারে কলম লিখে ফেলেছে (তা আর রদ হবে না)। আমি গ্রন্থকার) বলি, এই হাদীসখানি অতি গরীব। হাদীস সংকলকের কাউকেই আমি নবুওয়াতের প্রমাণাদি প্রসঙ্গে তা উল্লেখ করতে দেখিনি, শুধুমাত্র এই গ্রন্থকার ব্যতীত । এছাড়া এর বর্ণনাসূত্র ও পাঠ উভয় ক্ষেত্রেই (আপত্তিকর) অভিনবতব এবং অগ্রহণযোগ্যতা রয়েছে । আর আল্লাহই অধিকতর জ্ঞাত। মেষ পাল কর্তৃক তাকে সিজদা সম্বলিত হাদীস বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার হযরত আবূ বকর, উমর ও আনসারদের এক ব্যক্তিকে সাথে নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারদের এক বাগানে প্রবেশ করলেন । এ সময় বাগানে একপাল ছাগল ছিল। তারা আল্লাহ্‌র রাসূলকে সিজদা করল । (এ দৃশ্য দেখে) আবূ বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই ছাগপালের চাইতে আমরাই আপনাকে সিজদা করার অধিক হকদার । তখন তিনি বললেন, কাউকে সিজদা করা কারো জন্য সমীচীন নয় । যদি তা সমীচীন হত তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সিজদা করতে । হাদীসখানি গরীৰ পর্যায়ের আর তার সনদে অজ্ঞাত পরিচয় রাবী বিদ্যমান । ইমাম আহমদ, ইয়াধীদ ..... আবু সাঈদ খুদরী সুত্রে বর্ণনা করে যে, তিনি বলেছেন, একবার এক নেকড়ে একটি বকরীর উপর আক্রমণ করে তাকে নিয়ে চলল, তখন বকরীর রাখাল তার পিছু নিয়ে বকরীটিকে নেকড়ের মুখ থেকে ছিনিয়ে নিল। তখন নেকড়েটি তার লেজের উপর ভর দিয়ে বসে বলল, তুমি কি আল্লাহ্‌কে ভয় কর না ? আল্লাহ্‌ প্রদত্ত আমার মুখের গ্রাস কেড়ে নিচ্ছ? তখন সে বলল, কী আশ্চর্য! নেকড়ে মানুষের ভাষায় কথা বলছে ? তখন 'নেকড়েটি বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক বিষয়র সংবাদ দেবো না! ফ্.211000119.0010)

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।