0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৫ মদীনার লোকেরা শোরগোল শুনতে পেল, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু তালহার ঘোড়ায় আরোহণ করে বের হলেন আর এই ঘোড়াটি ছিল ধীর গতির । এ সময় বীর অশ্বারোহীরাও আরোহণ করে সেই শব্দের উৎস সন্ধানে গেলেন। তখন তারা দেখলেন যে, বিষয়টির রহস্য উন্মোচন করে তার কোন ভিত্তি না পেয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসছেন। আর এ সময় তিনি (দ্রুততার কারণে) কোন জিন বা গদি।ছাড়ই তরবারি ঝুলিয়ে তাতে আরোহণ করেছিলেন। তিনি একথা বলতে বলতে ' ফিরছিলেন, তোমরা ঘাবড়িও না। ভয় পাওয়ার মত কিছুই তো আমরা দেখলাম না। আর _ ঘোড়াটিকে তো আমরা বেশ দ্রুতগামী পেলাম । এ রাতের পূর্বে ঘোড়াটি সর্বদাই ধীরগামী ছিল, কিন্তু তার পরে অতি দ্রন্তগামী ও অপ্রতিদ্বন্্বী হয়ে উঠে। আর এসবই ঘটেছিল আল্লাহ্র রাসূলের বরকতে। শায়খ আবু মুহাম্মাদ আবদুল্লাহ্ ইব্ন হামিদ তার বিশাল ও বহুমাত্রিক গ্রন্থ 'দালাইলুন নবুওয়া'-তে আবু ইয়া'লা আলফারিসী .... গুনায়ম ইব্ন আওস (আররাবী') সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম । হঠাৎ একটা উট দৌড়ে এসে ভীত সন্ত্রস্ত অবস্থায় তার সামনে এসে থামল, তখন রাসূলুল্লাহ (সা) তাকে বললেন, হে উট! তুমি শান্ত হও। যদি তুমি সত্যবাদী হয়ে থাক, তাহলে সত্যের সুফল তুমি পাবে, আর যদি মিথ্যাবাদী হয়ে থাক তাহলে তার কুফলও তুমি ভোগ করবে । আর আন্মাহ আমাদের নিকট আশ্রয়গ্রহণকারীকে নিরাপত্তা দিয়েছেন, এবং আমাদের শরণার্থীর কোন ভয় নেই । আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এই উটটা কী বলছে? তিনি বললেন, এই উটের মালিকেরা তাকে জবাই করতে মনস্থ করেছে। তাই সে তাদের থেকে পালিয়ে তোমাদের নবীর কাছে ফরিয়াদ করেছে । আমরা এ অবস্থায় ছিলাম, এমন সময় তার মালিকেরা দৌড়ে আসল । এরপর উটটি যখন তাদেরকে দেখল তখন সে আন্মাহ্্র রাসূলের মাথার কাছে ঘেঁষে দীড়াল। তারা বলল, এটা আমাদের উট, তিনদিন যাবৎ আমাদের থেকে পালিয়ে আছে, এখন আপনার সামনে ছাড়া আর আমরা তার দেখা পাইনি । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সেতো (তোমাদের বিরুদ্ধে) গুরুতর অভিযোগ করছে? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! সে কী বলছে? তিনি বললেন, সে বলছে, সে তোমাদের উটপালে বড় হয়েছে। গ্রীষ্মকালে তোমরা তার পিঠে বোঝা চাপিয়ে তৃণ ঘাষের চারণতূমিতে নিয়ে যেতে আর শীতকালে তার পিঠে আরোহণ করে উষ্ণ ভূখন্ডে গমন করতে । তারা তখন বলল, ইয়া রাসূলাল্লাহ! সেটা হতো । তিনি বললেন, তাহলে মনিবদের পক্ষ থেকে নিষ্ঠাবান দাসের প্রাপ্য বিনিময় কি? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! তাহলে আমরা তাকে বিক্রি করব না এবং জবাইও করব না। তিনি বললেন, সেতো ফরিয়াদ করেছে, কিন্তু তোমরা তার ফরিয়াদ শুননি। আর তার প্রতি দয়া প্রদর্শনের আমি তোমাদের চাইতে অধিকতর হকদার । কেননা আল্লাহ্ তা'আলা মুনাফিকদের অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নিয়েছেন এবং তা স্বু'মিনদের অন্তরে স্থাপন করেছেন। তখন একশ' দিরহামের বিনিময়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটি খরিদ করে নিলেন । তারপর উটটিকে লক্ষ্য করে বললেন, হে উট! ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।