0০017161715 ২১৪ . আল-বিদায়া ওয়ান নিহায়া মত করে উল্লেখ করলেন। আর বায়হাকী বলেন, জাবিরের হাদীসটি বিশুদ্ধতর | তিনি বলে, আর এই রিওয়ায়াতটি আবুষ্ যুবায়রের বরাতে মা“মাআ ইবৃন সালিহ এর একক বর্ণনা। আমি গ্রন্থকার) বলি,” এটাও মাহফুয' হতে পারে এবং এটা জাবির ও ইয়া*লা ইব্ন মুর্রার হাদীসের পরিপন্থী নয়। বরং এটি এ বর্ণনাগুলোর শাহিদ বা সমর্থক বর্ণনা । আর বায়হাকী মু'আবিয়া ইব্ন ইয়াহইয়া আসসয়রফী এর হাদীস সংগ্রহ থেকে .... উসামা ইব্ন যায়দের বরাতে একটি দীর্ঘ হাদীস রিওয়ায়াত করেছেন যার বর্ণনা ধারা ইয়া“লা ইব্ন মুর্রা এবং জাবির ইবৃন আবদুল্লাহ্র হাদীসের বর্ণনা ধারার মত। আর তাতেও এঁ শিশুটির ঘটনা রয়েছে, যে বদ-আছরের কারণে ধরাশায়ী হত এবং তাতে তার মায়ের একটি ভুনা বকরী নিয়ে আসার কথা রয়েছে। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, আমাকে বকরীর সামনের রান দাও । তখন সে তাকে তা দিল । এরপর তিনি বললেন, আমাকে বকরীর সামনের রান দাও । তর্খন সে তাকে তা দিল। এরপর তিনি আবার বললেন, আমাকে বকরীর সামনের রান দাও । তখন আমি বললাম, একটি বকরীর সামনের রান কয়টা থাকে? তিনি বললেন, শপথ এঁ সত্তার, যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি যদি চুপ থাকতে তাহলে _ আমি যতক্ষণ চাইতাম সে আমাকে (বকরীর সামনের রান) দিতে থাকত । এরপর তিনি খেজুর গাছদ্বয় ও সেগুলোর একত্রিত হওয়ার ঘটনা এবং সেগুলোর পেছনে পাথরসমূহের স্থানান্তরিত হয়ে স্তূপীরৃত হওয়ার ঘটনার উল্লেখ করেছেন। অবশ্য তার বর্ণনায় উটের ঘটনাটির উল্লেখ নেই। এ কারণেই তিনি তা সনদ ও পাঠ সহ উল্লেখ করেননি । সনদে ইয়া'লা ইব্ন মানসূর ... গায়লান ইবৃন সালামার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন একবার আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হয়ে আশ্চর্যজনক বিষয় দেখতে পেলাম । এরপর তিনি গাছ দুটি এবং প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দেওয়াকালে তা দ্বারা নবীজীর আড়াল হওয়ার ঘটনা এবং বদআছরের কারণে ধরশায়ী হত যে শিশুটি তার ঘটনা এবং (তোকে ফুক দিয়ে) নবীজীর সে দু'আর কথা যাতে তিনি বলেছিলেন, “আল্লাহ্র নামে শুরু করছি, আমি আল্লাহ্র রাসূল, হে আল্লাহ্র দুশমন তুই বেরিয়ে. যা ।” তারপর তার আরোগ্য লাভের কথা বর্ণনা করেন। তারপর তিনি ছুটে যাওয়া উট দুটির ঘটনা উল্লেখ করেছেন এবং এও উল্লেখ করেছেন যে,এগুলো তাকে সিজদা করল । একটি উট সংক্রান্ত যে ঘটনা বিগত হয়েছে, এটা অনেকটা তার মত। তবে সম্ভবত এটা অন্য কোন ঘটনা | আর আল্লাহই অধিকতর জানেন ।, আর ইতিপূর্বে আমরা হযরত জাবিরের হাদীস এবং তার এ উটের কাহিনী উল্লেখ করেছি, যা অক্ষম হয়ে পড়েছিল। এর এটা ঘটেছিল তাবুক থেকে ফেরার পথে যখন তিনি কাফেলার পশ্চাত্ভাগে পিছিয়ে পড়েছিলেন । তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে মিলিত হলেন এবং তার জন্য দু'আ করে বাহন উটটিকে আঘাত করলেন। তারপর তার উট এত দ্রুত চলতে লাগল যে সে সকলকে ছাড়িয়ে যেতে লাগল । এবং আমরা তার থেকে নবীজী কর্তৃক তা ক্রয় করার বিষয়টি উল্লেখ করেছি। তার মূল্যের ব্যাপারে রাবীদের থেকে বহু মত বর্ণিত হয়েছে, যা মূল ঘটনার যথার্থতায় কোন প্রভাব ফেলে না। যেমন আমরা বর্ণনা করে এসেছি। তদ্রপ হযরত আনাসের বর্ণিত এ হাদীসও বিগত হয়েছে, যাতে রয়েছে যে, একবার দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।