Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ٥٣٥
📝 نص 📖 PDF

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫ নবী করীম (সা)-এর ঘোড়া ও অন্যান্য বাহনের বিবরণ ইব্‌ন ইসহাক ইয়াধীদ ইব্‌ন হাবীব হযরত আলী (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন, নবী করীম (সা)-এর “আলমুরতাজিয* নামে একটি ঘোড়া, “উফায়র' নামে একটি গাধা এবং “দুলদুল' নামে একটি খচ্চর ছিল। আর তার তরবারির নাম ছিল “যুলফাকার' | তীর বর্মের নাম “যুলফুযূল' | ইমাম বায়হাকী (র) আল হাকামের হাদীস থেকে ..... হযরত আলী (রা) সূত্রে এরূপই বর্ণনা করেছেন । বায়হাকী (র) বলেন, সুনান গ্রন্থে আমরা নবী (সা)-এর সেই. _ ঘোড়াগুলির নামের বিবরণ দিয়েছি, যেগুলি সাঈদীদের কাছে ছিল। লাষ্যায আল-লাহীফ মতান্তরে আল-লাখীফ এবং আয্যরীর আর আবূ তালহার যে ঘোড়ায় তিনি আরোহণ করেছিলেন তার নাম ছিল 'আল-মানদূব* ৷ তার উটনীর নাম ছিল “কাসওয়া', “আয্বা*, “জাদ'আ' । তার খচ্চর ছিল “'আশ-শাহ্বা' ও “বায়যা" । বায়হাকী (র) বলেন, কোন বর্ণনায় এ কথা নেই যে, নবী করীম (সা) এসব রেখে ওফাত লাভ করেছিলেন। তবে তীর খচ্চর 'আল-বায়যা' সম্পর্কে রিওয়ায়াত পাওয়া যায়। এ ছাড়া তার যুদ্ধের হাতিয়ার বের্ম -যা জনৈক য়াহুদীর কাছে বন্ধক ছিল) এবং ভূ-সম্পত্তি, যা তিনি সাদকা করে দিয়েছিলেন। আর তার পরিধেয় কাপড়-চোপড়, খচ্চর এবং আংটি- যার বিবরণ বর্তমান অধ্যায়ে বর্ণিত হয়েছে। আবু দাউদ তায়ালিসী (র) যাম“আ ইব্‌ন সালিহ্‌ সাহ্‌ল সা'দ সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন ওফাত লাভ করেন তখন তার একটি পশমী জুব্বা (পরিধেয়) বোনা হচ্ছিল। এ সনদটি বেশ উত্তম। হাফিয আবু ইয়া'লা তার “মুসনাদে রিওয়ায়াত করেছেন, মুজাহিদ ..... আনাস থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে তুলে নেয়া হল- আর তখন তার জন্য একটি বস্ত্র বোনা হচ্ছিল। এ বর্ণনাটি পূর্ববর্তী বর্ণনার শাহিদ _ বা সমর্থক । আবূ সাঈদ ইবনুল আরাবী সা“দান ইব্‌ন নুসায়র ..... ফাতিমা বিনত হুসায়ন সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন ওফাতপ্রাপ্ত হন তখন তার পরিধেয় দু'খানি চাদর তাতে বোনা হচ্ছিল । এই বর্ণনাটি “মুরসাল' । আবুল কাসিম তাবারানী হাসান ইব্‌ন ইসহাক ..... ইব্ন আব্বাস সূত্রে বর্ণনা করেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি তরবারি ছিল, যার বাট ও বাটের প্রান্ত ছিল রূপার। তিনি তার নাম দিয়েছিলেন 'যুলফাকার' ৷ এ ছাড়া 'আস্সাদাদ,' নমে -একটি ধনুক 'আল-জামা' নামে একটি তুনীর, 'যাতুল ফুযুল"' নামে তাম্রখচিত একটি বর্ম, “আস্‌ সাগা' নামে একটি বল্লম, “আয্-যাকান' নামে একটি ঢাল এবং 'আলমুজিয"' নামে একটি সাদা ঢাল ছিল। আর ছিল 'আস সাকাব' নামে একটি ঘোর কৃষ্ণ বর্ণের ঘোড়া এবং “আদৃদাজ' নামে তার একটি জিন বা দুলদুল নামে ধূসর বর্ণের একটি খচ্চর, “'আল-কাসওয়া' নামক একটি উটনী, 'ইয়া'কৃব' নামক একটি গাধা । তদ্রুপ তার “আলকার্‌' নামক একটি গালিচা, “'আন্নামির” নামে একখানা “নামিরা' (বিছানার চাদর), “আস্সাদির নামে চামড়ার একটি পানপাত্র, “আল-মিরসা” নামক একটি আয়না, 'আলজাহ্‌* নামক একটি কাচি এবং আলমাম্শূক নামক একটি তরবারি ছিল। আমি গ্রন্থকার) বলি, ইতিপূর্বে একাধিক সাহাবা সুত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মৃত্যুকালে কোন দিরহাম-দীনার (টাকা কড়ি) কিংবা দাস-দাসী রেখে যাননি । তিনি রেখে গিয়েছিলেন একটি মাত্র মাদী খচ্চর এবং একখণ্ড ভূমি, যা তিনি সাদ্কারূপে নির্ধারিত করেছিলেন। এ বর্ণনার দাবি হল, নবী করীম (সা) আমাদের উল্লেখিত তার সকল -৪ দ$৮$.21111001109.0011

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.