Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া৷ ওয়ান নিহায়া ২১৩ আমাদের বাহনে আরোহণ করলাম, আর এমনভাবে পথ চলতে লাগলাম যেন পাখিরা আমাদের মাথার উপর ছায়া বিস্তার করে রেখেছিল । হঠাৎ সে সময় আমরা একজন স্ত্রীলোকের সাক্ষাৎ পেলাম । সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার এই ছেলেটিকে প্রতিদিন তিনবার শয়তানে ধরে। সে তাকে ছাড়ে না। আল্লাহ্‌র রাসূল থেমে ছেলেটিকে নিলেন এবং তাকে তার ও হাওদার অগ্রভাগের মাঝে 'বসালেন। এরপর তিনি এই বলে তাকে ফুঁকলেন- “হে আল্লাহ্‌র দুশমন! অপদস্থ হ'। আমি আল্লাহ্‌র রাসূল ।” এভাবে তিনি তিনবার বললেন এবং ছেলেটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন । পরবর্তীতে আমরা যখন ফিরে আসার পথে এ পানির উৎসের কাছে পৌছলাম তখনও সত্রীলোকটির সাক্ষাৎ পেলাম । তখন তার ছেলেটিকে কোলে নিয়ে সে দুটি নর মেষ টেনে টেনে নিয়ে আসছিল । এ সময় সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার এই হাদিয়া গ্রহণ করুন! শপথ এ সত্তার, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, এরপর আর তার এঁ অবস্থার পুনরাবৃত্তি হয়নি। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা একটি মেষ গ্রহণ কর আর অন্যটি ফিরিয়ে দাও । রাবী ইয়া'লা বলেন, তারপর আল্লাহ্র রাসূলকে মাঝে নিয়ে আমরা চলতে থাকলাম । তখন একটি ছুটে যাওয়া উট দেখা গেল। এ সময় আল্লাহ্‌র রাসূলের সামনে এসে সে সিজদায় লুটিয়ে পড়ল। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে লোক সকল! দেখতো, এই উটের মালিক কে? তখন কয়েকজন তরুণ আনসার বলল, ইয়া রাসূলাল্লাহ! এটা আমাদের । তিনি বললেন, তার কী হয়েছে? তারা বলল, বিশ বছর যাবৎ আমরা তার দ্বারা পানি বহন করাচ্ছি, এরপর সে এখন বৃদ্ধ হয়ে পড়েছে এবং তার গায়ে চর্বিও জমেছে। তাই এখন আমরা এটাকে জবাই করে তার গোশত আমাদের গোলামদের মাঝে৷ বন্টন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ্‌র রাসূল তখন বললেন, তাকে কি তোমরা আমার কাছে বিক্রি করবে? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! তা' আপনার । তিনি বললেন, তাহলে তার স্বাভাবিক মৃত্যু আসা পর্যন্ত তার সাথে তোমরা সদাচারণ করবে । তারা আরও বলল, ইয়া রাসূলাল্লাহ! এই সকল অবুঝ পশুদের চেয়ে আপনাকে সিজদা করার আমরা অধিক হকদার । তখন তিনি বললেন, কোন মানুষের জন্য অন্য মানুষকে সিজদা করা সমীচীন নয়। যদি তা একান্তই সমীচীন হত তাহলে স্ত্রীদের জন্য স্বামীদেরকে সিজদা করা সমীচীন হতো । এই রিওয়ায়াতের সনদটি বেশ ভাল এবং তার রাবীগণ নির্ভরযোগ্য । এছাড়া আবু দাউদ এবং ইব্ন মাজা রিওয়ায়াত করেছেন ইসমাঈল ইব্‌ন আব্দুল মালিক আবু যুবায়র জাবির সূত্রে এ মর্মে যে রাসূলুল্পাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যেতেন তখন দূরে চলে যেতেন। এরপর বায়হাকী বলেন, আবু আবদুল্লাহ আলহাফিয ..... ইব্ন মাসউদ সূত্রে বর্ণিত আছে যে, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মন্কাভিমুখে সফর করছিলেন । এ সময় তিনি একবার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে গেলেন- আর এ সময় তিনি: এত দূরে চলে যেতেন যে, কেউ তাকে দেখতে পেতো না। রাবী বলেন, কিন্তু তিনি তখন এমন কিছু খুজে পাচ্ছিলেন না, যার আড়াল হওয়া যায়। এমন সময় তিনি দুটি (চারা) গাছ দেখতে পেলেন। এরপর তিনি গাছ দুটির ঘটনা এবং উটটির ঘটনা হযরত জাবিরের হাদীসের ঘটনার দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।