Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ০ আল-বিদায়া ওয়ান নিহায়া ফিরতি পথ ধরলেন তখন সেই শিশুটির দেখা পেলেন, সে তখন সুস্থ হয়ে অন্যান্য বালকদের সাথে খেলাধূলা করছিল। আর তার মা কয়েকটি মেষ প্রস্তুত করে রেখেছিল এবং দুটি তাকে হাদিয়া দিয়ে বলল, তার আর কোন রকম ন্তিষ্ক বিবৃতি দেখা দেয়নি। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কাফির বা ফাসিক জিন ইনসান ব্যতীত এমন কেউ নেই যে জানে না যে আমি আল্লাহ্‌র রাসূল । সুতরাং দেখা যাচ্ছে এগুলি একাধিক উৎকৃষ্ট বর্ণনা সূত্র যা এই শাস্ত্র বিশারদগণের নিকট এ বিষয়ের প্রবল ধারণা বা নিশ্চয়তা প্রদান করে যে, মোটের উপর ইয়া*লা ইব্‌ন মুর্রাই এই ঘটনার বর্ণনাকারী । আর সিহাহ্‌ সিত্তা সংকলকগণের পরিবর্তে ইমাম আহমদ এককভাবে তা রিওয়ায়াত করেছেন৷ একমাত্র ইব্‌ন মাজা ছাড়া তাদের আর একজনও এর কোন অংশ বর্ণনা করেননি । তিনি ইয়া“কুব ইব্‌ন হুমায়দ ইব্‌ন কাসিব ...... ইয়া'লা ইব্‌ন মুর্রা সুত্রে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যেতেন তখন দূরে চলে যেতেন। হাফিয আবু নুআ“য়ম তার 'দালাইলুন্‌ নবুওয়া” গ্রন্থে উট সংক্রান্ত হাদীসটি এবং তার বিভিন্ন বর্ণনা সূত্র সযত্তে উল্লেখ করেছেন। এরপর তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন কুরত আল-ইয়ামানীর হাদীস উল্লেখ করেছেন । তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছয়টি পাথেয়র থলে আনা হল । তখন সেগুলির প্রতিটি তাকে দিয়ে নবীজী শুরু করবেন এই আশায় একযোগে তার দিকে অগ্রসর হতে লাগল । আর হাদীসটি বিদায় হজ্জের আলোচনায় উল্লেখিত হয়েছে। ঘটনা উল্লেখ করেছি এবং এইমাত্র একাধিক সাহাবার বরাতে উটের হাদীসের মত হাদীস উল্লেখ করেছি। কিন্তু তা এমন বর্ণনা ধারায় যা এটার মত নয়। আল্লাহই অধিক জানেন। শীখ্বই অন্যান্য সূত্রে এ শিশু সম্পর্কিত হাদীস আসছে, যে (মস্তিফ বিকৃতির কারণে) ধরাশায়ী হতো এবং নবী করীম সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দু'আর কারণে তৎক্ষণাৎ আরোগ্য লাভ করেছিল। এছাড়া হাফিয বায়হাকী রিওয়ায়াত করেছেন, আবু আবদুল্লাহ্‌ আল-হাকিম প্রমুখ সূত্রে ... হযরত জাবির থেকে তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে বের হলাম । আর আল্লাহ্‌র রাসূলের যখন প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, তখন তিনি এত দূরে চলে যেতেন যে কেউ তাকে দেখতে পেতো না। ইত্যবসরে আমরা এমন এক মর প্রান্তরে যাত্রা বিরতি করলাম যেখানে টিলা বা গাছপালা কিছুই নেই। তখন তিনি আমাকে বললেন, হে জাবির, পানির পাত্রটি নিয়ে আমার সাথে চল । তখন আমি পাত্রটিতে পানি ভরে নিলাম । তারপর আমরা অগ্রসর হতে লাগলাম । হাটতে হাটতে আমরা প্রায় লোক চক্ষুর আড়ালে চলে গেলাম । এমন সময় কয়েক হাতের ব্যবধানে অবস্থিত দুটি (চারা) গাছ দেখা গেল । তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, হে জাবির! এই গাছটির কাছে গিয়ে তাকে বল, আল্লাহ্র রাসূল তোমাকে বলছেন, তুমি তোমার সঙ্গীর সাথে যুক্ত হয়ে যাও-যাতে করে আমি তোমাদের পিছনে আড়াল হয়ে বসতে পারি। তখন আমি তা করে ফিরে আসলাম । পরে দেখলাম গাছটি তার সঙ্গীর সাথে সংযুক্ত হয়ে গেল। এরপর তিনি সেগুলোর পেছনে আড়াল হয়ে বসে তার প্রয়োজন পূরণ করলেন। তারপর আমরা ফিরে এসে ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।