Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ তার থেকে ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ বলেন, ওকী ..... ইয়াঁলা ইব্‌ন মুর্রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার নবী করীম রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন স্ত্রীলোক তার এক পুত্রকে নিয়ে উপস্থিত হল যে কিছুটা মস্তিষ্ক, বিকৃতির শিকার ছিল। তখন তিনি এই বলে ছেলেটিকে ফুঁক দিলেন, “হে আল্লাহ্‌র দুশমন! তুই দূর হ', আমি আল্লাহ্র রাসূল।” রাবী বলেন, তখন ছেলেটি আরোগ্য লাভ করল । ইয়া“লা বলেন, তখন সেই স্ত্রীলোক তাকে দুটি নর মেষ কিছু পনির এবং কিছু ঘি হাদিয়া দিল। রোবী বলেন) তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পনির, ঘি এবং একটি মেষ নাও, আর অপর মেষটি _ তাকে ফিরিয়ে দাও। এরপর তিনি পূর্বের ন্যায় গাছটির ঘটনা উল্লেখ করেছেন। এছাড়া ইমাম আহমদ আসওদ ..... ইয়া'লা রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মনে করি না যে, কেউ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে আমার চেয়ে অধিক আশ্চর্যজনক বিষয় দেখেছে । এরপর তিনি শিশুটির বিষয় খেজুর গাছ দুটির বিষয় এবং উটটির বিষয় উল্লেখ করলেন । তবে সেখানে তিনি নেবী করীম) সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমার উটের কি হয়েছে, সে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে? সে বলছে যে, তুমি তাকে পানি বহনের কাজে ব্যবহার করেছ, এখন যখন সে বৃদ্ধ হয়ে পড়েছে তুমি তাকে জবাই করতে মনস্থ করেছ। সে বলল, কসম এঁ সত্তার, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আপনি সত্য বলেছেন। আমি তা করতে মনস্থ করেছি। কসম এ সত্তার, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি আর তা করব না। | তার বরাতে অন্য.একটি সূ বায়হাকী রিওয়ায়াত করেছেন হাকিম ও অন্যান্যের বরাতে ইয়া“লা ইব্‌ন মুর্রা থেকে যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি এমন তিনটি বিষয় দেখেছি, যা আমার পূর্বে কেউ দেখেনি । একবার আমি মক্কার পথে তার সাথে ছিলাম । পথে তিনি এক স্ত্রীলোককে অতিক্রম করলেন, যার সাথে ছিল তার এক ছেলে, আর ছেলেটি ছিল ভীষণ মস্তিষ্ক বিকৃতির শিকার । এমন বদ্ধ উন্মাদ আমি কখনো দেখিনি। এ সময় স্ত্রীলোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার এই ছেলের অবস্থা তো আপনি দেখছেন? তখন তিনি বললেন, তুমি চাইলে আমি তার জন্য দু'আ করতে পারি। এরপর তিনি তার জন্য দু'আ করে অগ্রসর হলেন।'এরপর তিনি' ছুটে পালানো একটি উটের দেখা পেলেন (পরিশ্রম ও ক্লান্তির কারণে) যার মুখের নিম্নাংশ বেয়ে ফেনা ঝরছিল। এ সময় তিনি বললেন, এই উটের মালিককে আমার কাছে হাযির কর। তখন তাকে হাযির করা হল। লোকটিকে তিনি বললেন, এই উট বলছে- তাদের কাছে আমার জন্ম, এরপর তারা আমাকে কাজে লাগিয়েছে আর এখন আমি তাদেরই কাছে বৃদ্ধ হয়েছি, অথচ তারা আমাকে এখন জবাই করার মনস্থ করেছে। ইয়া'লা বূলেন, শ্ররপর তিনি অগ্রসর হয়ে ভিন্ন ভিন্ন দুটি গাছ দেখে আমাকে বললেন, তুমি যাও! গাছ দুটিকে আমার জন্য একত্রিত হতে নির্দেশ দাও! ইয়ালা বলেন, এরপর গাছ দুটি একত্রিত হল, এবং তিনি সেগুলোর আড়ালে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলেন । তারপর তিনি অগ্রসর হলেন। যখন দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।