0০017161715 ২১০ আল-বিদায়া ওয়ান নিহায়া কাছে উঠিয়ে দিল। তখন তিনি তাকে তার ও হাওদার মধ্যবর্তী অংশের মাঝে ব্সালেন। এরপর তিনি তার মুখ ফাক করে তাতে এই দু'আ পড়ে ফুঁক দিলেন 111 ৬.০ (21 111 ₹...: 11১১০ ₹...১। আল্লাহ্র নামে, আমি আল্লাহ্র বন্দেগী করি। আল্লাহ্র শত্রু অপদস্থ হয়।) এরপর তিনি শিশুটিকে তার মায়ের কাছে ধরিয়ে দিলেন এবং বললেন ফেরার সময় এইস্থানে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদেরকে তার অবস্থা জানাবে । রাবী বলেন, তখন আমরা চলে গেলাম ।.তারপর ফেরার পথে আমরা সেই স্থানে স্ত্রী লোকটিকে পেলাম, এ সময় তার সাথে তিনটি বকরী ছিল। তখন নবী করীম (সা) তাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলেটির কী অবস্থা? তখন সে বলল, শপথ এ পবিত্র সত্তার যিনি আপনাকে সতাসহ পাঠিয়েছেন, এখনও পর্যন্ত আমরা তার মধ্যে অস্বাভাবিক কোন অবস্থা-দেখিনি। আপনি এই বকরীগুলি নিয়ে যান। তখন তিনি কাউকে বললেন, ০০০০০০০০০০০ দিয়ে দাও। ইয়া'লা বলেন, একদিন আমি মরুভূমিতে বের হলাম (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে) আমরা যখন উন্মুক্ত প্রান্তরে এসে গেলাম, তখন তিনি আমাকে বললেন, দেখতো, এমন কিছু দেখতে পাও কিনা যা আমাকে আবৃত করবে । আমি বললাম, আপনাকে আড়াল করার মত কিছুই তো দেখছি না, শুধুমাত্রা একটি গাছ ব্যতীত । আর আমার ধারণা তা আপনাকে আড়াল করতে সক্ষম হবে না। তিনি বললেন, তার পাশে কি আছে ? আমি বললাম, তারই মত বা তার কাছাকাছি আকৃতির আরেকটি গাছ। তিনি বললেন, তাহলে তুমি তাদের কাছে যাও এবং বল, আল্লাহ্র রাসূল নি তি হত দিচ্ছেন। রাবী (ইয়া'লা) বলেন, তখন গাছ দুটি একত্রিত হল এবং তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণে (তাদের আড়ালে) চলে গেলেন। এরপর তিনি ফিরে এসে বললেন, এবার তাদের কাছে গিয়ে বল, আল্লাহ্র রাসূল তোমাদেরকে স্ব স্ব স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। এরপর তারা স্ব স্ব স্থানে ফিরে গেল। _... ইয়া'লা বলেন, আরেক দিন আমি তার সাথে বসা ছিলাম। এমন সময় একটি উৎকৃষ্ট জাতের নর উট এসে তার সামনে মাথা নুইয়ে দিল। এরপর তার চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে উঠল । তখন নবী করীম (সা) আমাকে বললেন, দেখতো এই উটের মালিক কে, নিশ্চয় তার কোন ব্যাপার আছে। ইয়া'লা বলেন, আমি তখন তার মালিকের সন্ধানে বেরিয়ে পড়লাম । এরপর জানতে পারলাম, তা জনৈক আনসারীর । তখন আমি তাকে তার কাছে ডেকে আনলাম । তিনি তাকে বললেন, তোমার এই উটটির কি হয়েছে? তখন সে বলল, তার আবার কী হয়েছে? আল্লাহ্র কসম, আমি জানি না, তার কি হয়েছে। আমরা তার থেকে কাজ নিতাম, তার পিঠে পানি বহন করতাম, কিন্তু এখন সে সেচ কাজের অনুপযুক্ত হয়ে পড়েছে, তাই আমরা গত রাত্রে সিদ্ধান্ত নিয়েছি তাকে জবাই করে আমরা তার গোশত ভাগ করে নেব। তিনি বললেন, এটা করো না। আমাকে এটা দান করে দাও কিংবা আমার কাছে বিক্রি করে দাও। তখন সে বলল, ইয়া রাসূলাল্লাহ! তা আপনার । তখন তিনি তার গায়ে সাদ্কার চিহ্ন লাগিয়ে তাকে পাঠিয়ে দিলেন। ফ্.211000119.0010)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।